বুধবার, অক্টোবর ২৮, ২০২৬

নিপ্পন ফাউন্ডেশন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে প্রধানমন্ত্রী : জাপানকে ভ্যাকসিন কারখানা স্থাপনের প্রস্তাব

নিজস্ব প্রতিবেদক

ছবি : অনলাইন হতে সংগৃহীত

 

নিপ্পন ফাউন্ডেশন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের অনারারি চেয়ারম্যান ইয়োহেই সাসাকাওয়ার আমন্ত্রণে এক নৈশভোজে অংশ নিয়েছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। সোমবার ২৬ অক্টোবর জাপানের রাজধানী টোকিওর মেইজি কিনেনকানের হানাগাসুমি রেস্তোরাঁয় এ নৈশভোজের আয়োজন করা হয়। নৈশভোজটিতে উপস্থিত ছিলেন নিপ্পন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক তাকাশি আরিকাওয়া ও সংস্থাটির অন্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।

নৈশভোজে প্রধানমন্ত্রী তারেক রহমান গত সেপ্টেম্বরে ঢাকায় নিপ্পন ফাউন্ডেশনের চেয়ারম্যান ইয়োহেই সাসাকাওয়ার সঙ্গে অনুষ্ঠিত বৈঠকের কথা স্মরণ করেন। এসময় তিনি বাংলাদেশে মানবিক সহায়তা, শিক্ষা ও জনস্বাস্থ্য খাতে সাসাকাওয়ার দীর্ঘদিনের অবদানের জন্য তাকে ধন্যবাদ জানান। বৈঠক ও নৈশভোজের একপর্যায়ে বাংলাদেশে সংক্রামক রোগ নিয়ন্ত্রণে ভ্যাকসিন উৎপাদনের একটি কারখানা স্থাপনে সম্ভাব্য সহযোগিতা নিয়েও তাদের মধ্যে আলোচনা হয়।

নৈশভোজে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী ও বাংলাদেশ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান, অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত, প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর, পররাষ্ট্র প্রতিমন্ত্রী-১ হুমায়ুন কবির, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, প্রধানমন্ত্রীর এশিয়া-প্যাসিফিক অঞ্চলে বৈদেশিক কর্মসংস্থানবিষয়ক বিশেষ সহকারী ড. মো. শাকিরুল ইসলাম খান এবং প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার-২ কামরুল ইসলামসহ অন্যরা।

সম্পর্কিত খবর

ধর্মের শিক্ষা শুধু উৎসবে নয়, প্রতিফলিত হোক কর্মেও: ডিসি জাহিদ

ধর্মের শিক্ষা শুধু উৎসব উদযাপনের মধ্যে সীমাবদ্ধ না রেখে মানুষের কর্ম ও আচরণে প্রতিফলিত করার আহ্বান জানিয়েছেন চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।...

চট্টগ্রামে যান্ত্রিক ত্রুটির কারণে গ্রিড বিপর্যয়ে বিদ্যুৎ নেই , দুঃখ প্রকাশ করেছে সংস্থাটি

চট্টগ্রাম : চট্টগ্রামের কিছু এলাকায় গ্রিড বিপর্যয়ে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে গেছে। একই কারণে ঢাকার পূর্বাঞ্চলসহ রাজধানীর কয়েকটি এলাকাতেও বিদ্যুৎ সংকট দেখা দিয়েছে। বিদ্যুৎ...

চট্টগ্রামে মোটরসাইকেল ছিনতাইয়ের ঘটনায় প্রাইভেটকারসহ ২ জনকে আটক করেছে পুলিশ

চট্টগ্রাম : চট্টগ্রাম নগরীর বায়েজিদ থানা এলাকায এক যুবককে মারধর ও হত্যার হুমকি দিয়ে মোটরসাইকেল ছিনতাইয়ের ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করেছেন বায়েজিদ থানা পুলিশ। এসময়...

পাহাড়ের স্বাস্থ্যসেবার দুরবস্থা!

ছবি : সংগৃহীত   পাহাড়ে এত এত উন্নয়নের পরেও কেন একজন নাগরিককে তার মৌলিক অধিকারটা পেতে এত কষ্ট করতে হয়? বান্দরবান থানচির এক গ্রাম থেকে রোগীকে...

চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র থেকে পূর্ণকালীন প্রশাসক হলেন ডা. শাহাদাত

চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র থেকে পূর্ণকালীন প্রশাসক নিয়োগ পেলেন ডা. শাহাদাত হোসেন। স্থানীয় সরকার (সিটি করপোরেশন) সংশোধন আইন ২০২৬ এর ৪ ধারা অনুযায়ী তাঁকে...

দেশের সমুদ্রবন্দরগুলোর জন্য ১ নম্বর দূরবর্তী সতর্ক সংকেত

বঙ্গোপসাগরে অবস্থানরত গভীর নিম্নচাপটি আরও পশ্চিম দিকে অগ্রসর হয়ে ঘূর্ণিঝড় ‘অর্ণবে’ রূপ নিতে পারে। এ আশঙ্কায় দেশের চার সমুদ্রবন্দর- পায়রা, চট্টগ্রাম, কক্সবাজার ও মোংলাকে...
সর্বশেষ সর্বাধিক পঠিত