বুধবার, অক্টোবর ২৮, ২০২৬

চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র থেকে পূর্ণকালীন প্রশাসক হলেন ডা. শাহাদাত

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র থেকে পূর্ণকালীন প্রশাসক নিয়োগ পেলেন ডা. শাহাদাত হোসেন। স্থানীয় সরকার (সিটি করপোরেশন) সংশোধন আইন ২০২৬ এর ৪ ধারা অনুযায়ী তাঁকে এই নিয়োগ দেয়া হয়েছে।

রোববার (২৫ অক্টোবর) স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ সিটি করপোরেশন-১ শাখা থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে।রাষ্ট্রপতির আদেশ ক্রমে জারি করা এ প্রজ্ঞাপনে সই করেছেন উপসচিব জুয়েল রানা।

জানা গেছে, ২০২১ সালের ২৭ জানুয়ারি অনুষ্ঠিত চসিক নির্বাচনের ফলাফল বাতিলের মামলা করেছিলেন ডা. শাহাদাত হোসেন। পরে জুলাই গণ-অভ্যুত্থানের পর ২০২৪ সালের ১ অক্টোবর মেয়র প্রার্থী হিসেবে তাঁকে জয়ী হিসেবে ঘোষণা করে রায় দেন আদালত।

ওই প্রজ্ঞাপনে বলা হয়েছে, করপোরেশন গঠিত না হওয়া পর্যন্ত বা পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত প্রশাসক থাকবেন তিনি।তিনি স্থানীয় সরকার (সিটি করপোরেশন) সংশোধন আইন ২০২৬ এর ৪ এর ৩ উপধারা অনুযায়ী সিটি করপোরেশনের মেয়রের ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালন করবেন এবং বিধি মোতাবেক মাসিক সম্মানী ভাতা ও অন্যান্য ভাতা প্রাপ্য হবেন।

সম্পর্কিত খবর

৩১ অক্টোবর জামায়াতের লংমার্চ

ছবি : সংগৃহীত   আগামী ৩১ অক্টোবর ঢাকা থেকে খুলনা, যশোর, ঝিনাইদহ হয়ে কুষ্টিয়া অভিমুখে লংমার্চ করবে জাতীয় সংসদের বৃহত্তম বিরোধী দল বাংলাদেশ জামায়াতে ইসলামী। ওইদিন...

ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ৩

ফরিদপুর : ফরিদপুরের মধুখালী উপজেলায় যাত্রীবাহী বাসের সঙ্গে অ্যাম্বুলেন্সের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এই সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত ও কয়েকজন আহত হওয়ার তথ্য পাওয়া গেছে।...

আমেরিকা – ভারত বাণিজ্য চুক্তি চূড়ান্ত পর্যায়ে

নয়াদিল্লি, ভারত : দীর্ঘ এক বছরেরও বেশি সময় ধরে চলা আলাপ-আলোচনার পর অবশেষে ভারত ও আমেরিকার মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তি চূড়ান্ত হওয়ার অত্যন্ত কাছাকাছি...

চট্টগ্রামে আসামি ধরাকে কেন্দ্র করে এসআরবি’র ওপর হামলার ঘটনায় গ্রেপ্তার ৫

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায় ২০টির বেশি মামলার ওয়ারেন্টভুক্ত ও পলাতক এক আসামিকে ধরতে গিয়ে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) সদস্যদের ওপর হামলার ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করেছে...

অন্ধকার ভেদ করে আলোর যাত্রা, বুদ্ধের করুণায় জাগুক মানবতার মুক্তির চেতনা

চট্টগ্রামের নন্দকানন বুদ্ধ বিহারে প্রবারণা পূর্ণিমা উপলক্ষে বুদ্ধের প্রতি শ্রদ্ধা নিবেদন করে হাজারো ফানুস উড়িয়েছেন বৌদ্ধ ধর্মাবলম্বী ভক্তরা। রাতের আকাশে একের পর এক ফানুস...

মাসকাটে বাংলাদেশ দূতাবাস পরিদর্শন করলেন আবু সুফিয়ান এমপি

চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য আলহাজ্ব আবু সুফিয়ান ওমানের রাজধানী মাসকাটে বাংলাদেশ দূতাবাস পরিদর্শন করেছেন। আজ রোববার (২৫ অক্টোবর) তিনি দূতাবাসে উপস্থিত হয়ে কর্মরত কর্মকর্তাদের সঙ্গে...
সর্বশেষ সর্বাধিক পঠিত