বুধবার, অক্টোবর ২৮, ২০২৬

মাসকাটে বাংলাদেশ দূতাবাস পরিদর্শন করলেন আবু সুফিয়ান এমপি

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য আলহাজ্ব আবু সুফিয়ান ওমানের রাজধানী মাসকাটে বাংলাদেশ দূতাবাস পরিদর্শন করেছেন।

আজ রোববার (২৫ অক্টোবর) তিনি দূতাবাসে উপস্থিত হয়ে কর্মরত কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন।

এ সময় আবু সুফিয়ান প্রবাসী বাংলাদেশিরা যাতে দূতাবাসকে নিজেদের ঘর মনে করে স্বাচ্ছন্দ্য ও স্বস্তির সঙ্গে প্রয়োজনীয় সেবা গ্রহণ করতে পারেন, তা নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশনা দেন। একই সঙ্গে প্রবাসীদের কল্যাণে আন্তরিকতা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার জন্য তিনি তাঁদের প্রতি আহ্বান জানান।

পরে তিনি দূতাবাসের বিভিন্ন কার্যক্রম ঘুরে দেখেন এবং সেবা নিতে আসা প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে কথা বলেন। এ সময় তিনি দূতাবাসের সেবার মান ও বিভিন্ন বিষয়ে তাঁদের অভিজ্ঞতা ও মতামত জানতে চান।

প্রবাসী বাংলাদেশিরা এ সময় দূতাবাসের সেবার মান আগের তুলনায় উন্নত হয়েছে বলে তাঁকে জানান।

মতবিনিময়কালে বাংলাদেশ দূতাবাস, ওমানের চার্জ দ্য অ্যাফেয়ার্স মাহমুদুর রহমান, কনসাল জেনারেল রাফিউল ইসলামসহ দূতাবাসের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা এবং ওমানে প্রবাসী বাংলাদেশি কমিউনিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এ পরিদর্শনে প্রবাসীদের কল্যাণ নিশ্চিত করা, প্রয়োজনীয় সেবা সহজলভ্য করা এবং দূতাবাসের সঙ্গে তাঁদের যোগাযোগ আরও স্বাচ্ছন্দ্যপূর্ণ করার ওপর গুরুত্বারোপ করা হয়।

উল্লেখ্য, ওমানে বাংলাদেশের রাষ্ট্রদূত রিয়ার অ্যাডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম গত জুলাই মাসে বাংলাদেশ নৌবাহিনীর প্রধান হিসেবে নিয়োগ পাওয়ায় বর্তমানে দেশটিতে বাংলাদেশের রাষ্ট্রদূতের পদটি শূন্য রয়েছে।

সম্পর্কিত খবর

চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র থেকে পূর্ণকালীন প্রশাসক হলেন ডা. শাহাদাত

চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র থেকে পূর্ণকালীন প্রশাসক নিয়োগ পেলেন ডা. শাহাদাত হোসেন। স্থানীয় সরকার (সিটি করপোরেশন) সংশোধন আইন ২০২৬ এর ৪ ধারা অনুযায়ী তাঁকে...

দেশের সমুদ্রবন্দরগুলোর জন্য ১ নম্বর দূরবর্তী সতর্ক সংকেত

বঙ্গোপসাগরে অবস্থানরত গভীর নিম্নচাপটি আরও পশ্চিম দিকে অগ্রসর হয়ে ঘূর্ণিঝড় ‘অর্ণবে’ রূপ নিতে পারে। এ আশঙ্কায় দেশের চার সমুদ্রবন্দর- পায়রা, চট্টগ্রাম, কক্সবাজার ও মোংলাকে...

ধর্মের শিক্ষা শুধু উৎসবে নয়, প্রতিফলিত হোক কর্মেও: ডিসি জাহিদ

ধর্মের শিক্ষা শুধু উৎসব উদযাপনের মধ্যে সীমাবদ্ধ না রেখে মানুষের কর্ম ও আচরণে প্রতিফলিত করার আহ্বান জানিয়েছেন চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।...

মনিরুজ্জামান ইসলামাবাদী ছিলেন ন্যায়বিচারের প্রতীক : চসিক মেয়র

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, মাওলানা মনিরুজ্জামান ইসলামাবাদী ছিলেন শিক্ষা, মানবতা ও ন্যায়বিচারের প্রতীক। তিনি নারী শিক্ষা, ধর্মীয় সম্প্রীতি এবং শ্রমজীবী...

আজ রাতে জাপানের উদ্দেশ্যে রওয়ানা দেবেন প্রধানমন্ত্রী

চার দিনের সরকারি সফরে আজ রাতে জাপান যাচ্ছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয়  প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। শনিবার দিবাগত রাত ১২টা ১০ মিনিটে জাপানের রাজধানী...

১ নভেম্বর থেকে পর্যটকদের জন্য সেন্টমার্টিন খুলে দেওয়া হচ্ছে

দেশের একমাত্র প্রবাল দ্বীপ পর্যটন কেন্দ্র সেন্টমার্টিন আগামী ১ নভেম্বর থেকে পর্যটকদের জন্য খুলে দেওয়া হচ্ছে। পর্যটকদের সুবিধার্থে চলছে নানা ধরনের প্রস্তুতি। রোববার (২৫ অক্টোবর)...
সর্বশেষ সর্বাধিক পঠিত