ছবি : সংগৃহীত
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান জাপান সরকারের আমন্ত্রণে চার দিনের রাষ্ট্রীয় সফরে জাপানের রাজধানী টোকিও পৌঁছেছেন। সোমবার ২৬ অক্টোবর জাপানের স্থানীয় সময় সকাল ৯টা ৫ মিনিটে (বাংলাদেশ সময় সকাল ৬টা ৫ মিনিট) তাকে বহনকারী বাংলাদেশ বিমানের নিয়মিত ফ্লাইটটি জাপানের নারিতা আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
বাংলাদেশের প্রধানমন্ত্রী বিমানবন্দরে পৌঁছালে তাকে স্বাগত জানান জাপানের পররাষ্ট্র প্রতিমন্ত্রী নাকাসোনে ইয়াসুতাকা।
এ সময় প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁর সহধর্মিণী ডা. জোবায়দা রহমান সহ অন্যান্য সফর সঙ্গীরা ছিলেন। প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান ও তাঁর সফর সঙ্গীদের জাপানে স্বাগতম জানানোর জন্য বিমানবন্দরে টোকিওস্থ বাংলাদেশ দূতাবাসের উর্ধতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
