বুধবার, অক্টোবর ২৮, ২০২৬

সাতকানিয়ায় বাস – সিএনজি সংঘর্ষ : শিশুসহ নিহত ২

নিজস্ব প্রতিবেদক

বাসে অগ্নিসংযোগের ছবি : সংগৃহীত

 

সাতকানিয়া, চট্টগ্রাম : চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের সাতকানিয়ায় বাস ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে শিশুসহ দুজন নিহত হয়েছেন। শুক্রবার ২৩ অক্টোবর সন্ধ্যা ৭টা ৩০ মিনিটের দিকে উপজেলার মৌলভীর দোকানের দক্ষিণ পাশে ইকবাল কনভেনশন হলের উত্তর পাশে এই সড়ক দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহত ও আহতদের পরিচয় জানা যায়নি।

দুর্ঘটনার পর ঘটনাস্থলে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং ঐ ঘাতক বাসে উত্তেজিত জনতা আগুন লাগিয়ে দেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে সাতকানিয়া থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছালে উত্তেজিত জনতা পুলিশের গাড়ি ভাঙচুর করে। এছাড়াও একটি গাড়িতে আগুন লাগায়। তবে কারা গাড়ি ভাঙচুর করেছে তাদের পরিচয় জানা যায়নি।

এ ঘটনায় কেরানীহাট থেকে মৌলভীর দোকান পর্যন্ত মহাসড়কে অবরোধ সৃষ্টি হয়েছে। এলাকায় উত্তেজনাপূর্ণ পরিস্থিতি বিরাজ করছে এবং তা নিয়ন্ত্রণে স্থানীয় প্রশাসন কাজ করছে। প্রশাসনের তরফ থেকে বলা হয়েছে বিস্তারিত পরবর্তীতে জানানো হবে।

সম্পর্কিত খবর

দেশের সমুদ্রবন্দরগুলোর জন্য ১ নম্বর দূরবর্তী সতর্ক সংকেত

বঙ্গোপসাগরে অবস্থানরত গভীর নিম্নচাপটি আরও পশ্চিম দিকে অগ্রসর হয়ে ঘূর্ণিঝড় ‘অর্ণবে’ রূপ নিতে পারে। এ আশঙ্কায় দেশের চার সমুদ্রবন্দর- পায়রা, চট্টগ্রাম, কক্সবাজার ও মোংলাকে...

প্যারিসে বিক্ষোভের উপর নিষেধাজ্ঞা

নতুন করে বিক্ষোভের আশঙ্কায় ফ্রান্সের রাজধানী প্যারিসের একাধিক গুরুত্বপূর্ণ এলাকায় বৃহস্পতিবার, ২২ অক্টোবর বিক্ষোভের উপর নিষেধাজ্ঞা জারি করল পুলিশ। সকাল ৮টা থেকে রাত ৮টা...

পাহাড়ের স্বাস্থ্যসেবার দুরবস্থা!

ছবি : সংগৃহীত   পাহাড়ে এত এত উন্নয়নের পরেও কেন একজন নাগরিককে তার মৌলিক অধিকারটা পেতে এত কষ্ট করতে হয়? বান্দরবান থানচির এক গ্রাম থেকে রোগীকে...

জাইকার প্রেসিডেন্টের সাথে জনাব তারেক রহমানের বৈঠক : সহজ শর্তে জাইকার ঋণ সুবিধা অব্যাহত রাখার উপর গুরুত্বারোপ

ছবি : অনলাইন হতে সংগৃহীত  জাপান সফররত গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থার (জাইকা) প্রেসিডেন্ট ড....

চট্টগ্রামে যান্ত্রিক ত্রুটির কারণে গ্রিড বিপর্যয়ে বিদ্যুৎ নেই , দুঃখ প্রকাশ করেছে সংস্থাটি

চট্টগ্রাম : চট্টগ্রামের কিছু এলাকায় গ্রিড বিপর্যয়ে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে গেছে। একই কারণে ঢাকার পূর্বাঞ্চলসহ রাজধানীর কয়েকটি এলাকাতেও বিদ্যুৎ সংকট দেখা দিয়েছে। বিদ্যুৎ...

সবাই যদি সত্যি প্লাস্টিকগুলো সংগ্রহ করে, ভবিষ্যতে একটা বড় শিল্প হতে পারে : ডিসি জাহিদ

চট্টগ্রামে জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেছেন, প্লাস্টিক সংগ্রহে মানুষের আগ্রহকে কাজে লাগিয়ে দেশে পুনর্ব্যবহারের বড় শিল্প গড়ে তোলার সুযোগ রয়েছে। এ খাতে...
সর্বশেষ সর্বাধিক পঠিত