বুধবার, অক্টোবর ২৮, ২০২৬

দেশের সমুদ্রবন্দরগুলোর জন্য ১ নম্বর দূরবর্তী সতর্ক সংকেত

নিজস্ব প্রতিবেদক

বঙ্গোপসাগরে অবস্থানরত গভীর নিম্নচাপটি আরও পশ্চিম দিকে অগ্রসর হয়ে ঘূর্ণিঝড় ‘অর্ণবে’ রূপ নিতে পারে। এ আশঙ্কায় দেশের চার সমুদ্রবন্দর- পায়রা, চট্টগ্রাম, কক্সবাজার ও মোংলাকে ১ নম্বর দূরবর্তী সতর্কসংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

নিম্নচাপের প্রভাবে পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগর উত্তাল রয়েছে। উপকূলীয় এলাকায় আকাশ ঘন মেঘাচ্ছন্ন এবং গুমোট আবহাওয়া বিরাজ করছে। সোমবার ২৬ অক্টোবর আবহাওয়া অধিদপ্তরের বিশেষ বিজ্ঞপ্তিতে বলা হয়, পূর্বমধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত গভীর নিম্নচাপটি পশ্চিম দিকে অগ্রসর হয়ে একই এলাকায় অবস্থান করছে। এটি আরও পশ্চিম দিকে অগ্রসর হয়ে ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে।

গভীর নিম্নচাপটি গত মধ্যরাতে পায়রা সমুদ্রবন্দর থেকে ৭৮০ কিলোমিটার, চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ৮৩০ কিলোমিটার, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ৭৫৫ কিলোমিটার এবং মোংলা সমুদ্রবন্দর থেকে ৭৮০ কিলোমিটার দক্ষিণে অবস্থান করছিল।নিম্নচাপ কেন্দ্রের ৪৮ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৫০ কিলোমিটার। দমকা অথবা ঝড়ো হাওয়ার আকারে এ গতিবেগ ঘণ্টায় ৬০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। নিম্নচাপ কেন্দ্রের কাছাকাছি সাগর খুবই উত্তাল রয়েছে।

এ পরিস্থিতিতে পটুয়াখালীর পায়রা, চট্টগ্রাম, কক্সবাজার ও মোংলা সমুদ্রবন্দরকে ১ নম্বর দূরবর্তী সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। একই সঙ্গে মাছ ধরার ট্রলারগুলোকে উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।

সূত্র: বাসস

সম্পর্কিত খবর

সাতকানিয়ায় বাস – সিএনজি সংঘর্ষ : শিশুসহ নিহত ২

বাসে অগ্নিসংযোগের ছবি : সংগৃহীত   সাতকানিয়া, চট্টগ্রাম : চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের সাতকানিয়ায় বাস ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে শিশুসহ দুজন নিহত হয়েছেন। শুক্রবার ২৩ অক্টোবর সন্ধ্যা ৭টা...

মাদ্রাসায় বলাৎকার রোধে কঠোর ব্যবস্থা গ্রহণের হুঁশিয়ারি দিয়েছেন ধর্মমন্ত্রী

মাদ্রাসায় বলাৎকার ও অশালীন ঘটনাকে দুঃখজনক উল্লেখ করে ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে সরকারের তরফে কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের...

ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ৩

ফরিদপুর : ফরিদপুরের মধুখালী উপজেলায় যাত্রীবাহী বাসের সঙ্গে অ্যাম্বুলেন্সের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এই সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত ও কয়েকজন আহত হওয়ার তথ্য পাওয়া গেছে।...

প্রতিমা বিসর্জন: ভক্তের চোখের জলে দেবীদুর্গার বিদায়

পাঁচ দিনের পূজা, আনন্দ আর মিলনমেলার শেষে শুরু হয়েছে বিদায়ের পালা। প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে চট্টগ্রামে শেষ হচ্ছে শারদীয় দুর্গোৎসবের আনুষ্ঠানিকতা। বিদায়ের এই মুহূর্তে...

গণতন্ত্রের সংগ্রামে যুবদলের ব্যাপক অবদান রয়েছে : বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রিজভী

ছবি : সংগৃহীত   বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপির প্রতিষ্ঠাতা ও স্বাধীনতার ঘোষক এবং সাবেক রাষ্ট্রপতি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম...

চট্টগ্রামে ৩ উপজেলায় অভিযানে ১ কোটি ১৬ লাখ টাকার মাদক জব্দ

চট্টগ্রাম জেলার তিন উপজেলায় পৃথক তিনটি অভিযান চালিয়ে ৩৮ হাজার ১৫০টি ইয়াবা ও ২০ কেজি গাঁজাসহ চারজনকে গ্রেফতার করেছে এসআরবি-৭। চন্দনাইশ, আনোয়ারা ও সীতাকুণ্ড...
সর্বশেষ সর্বাধিক পঠিত