শনিবার, সেপ্টেম্বর ১৯, ২০২৬

মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের তৃতীয় বিশ্বযুদ্ধের হুঁশিয়ারি

ফাইল ফটো – মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

রাশিয়া–ইউক্রেন যুদ্ধ আন্তর্জাতিক রাজনীতিকে একটি ভয়াবহ পরিণতির দিকে ধাবিত করছে সেটা বিশ্ববাসীকে ইঙ্গিত দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের সময় তিনি স্পষ্ট সতর্কবার্তা দেন, যদি দুই পক্ষের লড়াই দ্রুত বন্ধ করতে রাজি না হয় তবে বিশ্ববাসীকে তৃতীয় বিশ্বযুদ্ধের বিপর্যয় মোকাবেলা করতে হতে পারে।

এদিন তিনি বিভিন্ন মার্কিন রাজ্যে আলাদা কৃত্রিম বুদ্ধিমত্তার (AI) বিধিনিষেধ রুখতে একটি নির্বাহী আদেশে সই করেন। ঠিক তার পরই রুশ-ইউক্রেন যুদ্ধ পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে ট্রাম্প বলেন, যুদ্ধের বর্তমান মাত্রা তাকে “গভীরভাবে উদ্বিগ্ন” করছে। গত এক মাসে প্রায় ২৫ হাজার মানুষ নিহত হয়েছে যাদের অধিকাংশই সেনা বলে মন্তব্য করেন তিনি। প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, “আমি চাই এই রক্তপাত বন্ধ হোক। গত মাসে ২৫ হাজার মানুষ মারা গেছে… যুদ্ধ দ্রুত শেষ হওয়া প্রয়োজন। আমরা সেই চেষ্টাই করছি।” তিনি আরও যোগ করেন, “এভাবে সবাই যদি আগুন নিয়ে খেলা চালিয়ে যায়, পৃথিবী শেষপর্যন্ত তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে এগোবে। আমরা সেটা চাই না।”

হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলাইন লেভিট জানান, রুশ এবং ইউক্রেনীয় নেতৃত্বের আলোচনায় অগ্রগতির অভাবে প্রেসিডেন্ট “চরম হতাশ”। তিনি বলেন, প্রেসিডেন্ট ট্রাম্প অকারণ বৈঠক করতে রাজি নন—এখন তিনি “কথা নয়, ফলাফল” চান। লেভিট আরও জানান, ইউরোপীয় নেতাদের সঙ্গে বুধবার ট্রাম্পের সরাসরি কথা হয়েছে। একই সময়ে মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফ উভয় দেশের প্রতিনিধিদের সঙ্গে ‘এই মুহূর্তেই’ আলোচনায় যুক্ত রয়েছেন।

অন্যদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি দাবি করেছেন, যুক্তরাষ্ট্র কিয়েভের ওপর চাপ দিচ্ছে পূর্ব ইউক্রেনের ডোনেস্ক অঞ্চলের কিছু অংশ থেকে সৈন্য সরিয়ে একটি “মুক্ত অর্থনৈতিক এলাকা” গঠনের সম্ভাবনা খতিয়ে দেখতে। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, এই প্রস্তাব মার্কিন পক্ষের হলেও তা রাশিয়ার কৌশলগত স্বার্থের দিকেই বেশি ঝুঁকে। প্রেসিডেন্ট জেলেনস্কি জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের কাছে তাঁরা ২০ দফার পাল্টা প্রস্তাব জমা দিয়েছেন। সঙ্গে তিনি পরিষ্কার বলেছেন—সীমান্ত বা ভূখণ্ড সংক্রান্ত যে কোনও সমঝোতা জাতীয় গণভোট ছাড়া চূড়ান্ত হবে না।

কূটনৈতিক সূত্রগুলির দাবি, ট্রাম্প প্রশাসন বড়দিনের আগেই একটি যুদ্ধবিরতি বা শান্তি কাঠামো গড়ে তোলার জন্য চাপ বাড়িয়েছে। প্রস্তুত করা হয়েছে ২০ দফার বিস্তৃত একটি শান্তি-রূপরেখা, যার সঙ্গে রয়েছে নিরাপত্তা নিশ্চয়তা ও ইউক্রেন পুনর্গঠনের অতিরিক্ত নথি। তবে এই নতুন খসড়ার নির্দিষ্ট বিবরণ আপাতত প্রকাশ করা হয়নি।

সূত্র :- আন্তর্জাতিক ডেস্ক

সম্পর্কিত খবর

আগামী ডিসেম্বর মাস পর্যন্ত দেশে জ্বালানি সংকট হবে না : বিপিসি চেয়ারম্যান

বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি)-এর চেয়ারম্যান ড. মো. রফিকুল ইসলাম বলেছেন, বৈশ্বিক নানামুখী চ্যালেঞ্জের মধ্যেও দেশে জ্বালানি সংকট মোকাবিলায় সরকার বিকল্প সব উপায় কাজে লাগানোর...

চট্টগ্রামে গুরুত্বপূর্ণ সড়কে উন্নয়ন কাজে গতি আনতে রাতে সরেজমিনে চসিক মেয়র

চট্টগ্রাম : চট্টগ্রাম নগরীতে দীর্ঘদিন ধরে সংস্কারের অপেক্ষায় থাকা অক্সিজেন-মুরাদপুর সড়কের উন্নয়নকাজ এগিয়ে যাওয়ায় এ পথে চলাচলকারী নগরবাসীর মধ্যে স্বস্তি ফিরছে। বৃহস্পতিবার রাতে চট্টগ্রাম সিটি...

বাংলাদেশের প্রধানমন্ত্রী কে দুটি আমন্ত্রণ দেওয়া হয়েছিল বলে দাবি ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের

বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারত সফরের জন্য দু’টি পৃথক আমন্ত্রণ জানানো হয়েছিল বলে জানিয়েছে প্রতিবেশী ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। এর একটি ছিল দ্বিপক্ষীয় সফরের জন্য,...

যে কোনো সময় এক দফার দাবি আসতে পারে : জামায়াত আমির ডা. শফিকুর রহমান

ছবি : সংগৃহীত   জাতির প্রয়োজনে যে কোনো সময় এক দফার দাবি আসতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ও ত্রয়োদশ জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা...

দল-মত, বর্ণ ও গোষ্ঠীর ঊর্ধ্বে উঠে সর্বস্তরের মানুষের জন্য নিরপেক্ষভাবে কাজ করার শপথ নিয়েছি : রাষ্ট্রপতি জনাব ফখরুল ইসলাম আলমগীর

ছবি : সংগৃহীত   গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মহামান্য রাষ্ট্রপতি জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, হজরত শাহজালাল (রহ.) ও হজরত শাহপরানসহ (রহ.) অসংখ্য ওলি-আউলিয়ার স্মৃতিধন্য সিলেটে...

বিশ্বনেতাদের একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ফাইল ছবি :- প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান   টেকসই উন্নয়নের লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে বিশ্বনেতাদের পারস্পরিক সহযোগিতা, সহমর্মিতা ও যৌথ দায়িত্ববোধের ভিত্তিতে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন...
সর্বশেষ সর্বাধিক পঠিত