শনিবার, সেপ্টেম্বর ১৯, ২০২৬

লন্ডনে বিজয় দিবসের আলোচনা সভায় জনাব তারেক রহমান গুরুত্বপূর্ণ দিকনির্দেশিকা বক্তব্য দিয়েছেন

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান অনুরোধ জানিয়ে বলেছেন, আগামী ২৫ ডিসেম্বর তারিখে তাঁর দেশে ফেরার সময় কেউ যেনো লন্ডনের এয়ারপোর্টে না আসেন। এয়ারপোর্টে ভিড় বা হট্টগোল হলে দেশের ও দলের সুনাম ক্ষুণ্ন হওয়ার আশংকা আছে বলেও তিনি মন্তব্য করেন। গতকাল মঙ্গলবার ১৬ ডিসেম্বর লন্ডনে যুক্তরাজ্য বিএনপি আয়োজিত মহান বিজয় দিবস উপলক্ষে এক আলোচনা সভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, দীর্ঘ প্রায় ১৮ বছর যুক্তরাজ্যে অবস্থানকালে বিভিন্ন সময়ে বহু মানুষের সঙ্গে তার দেখা হয়েছে এবং অসংখ্য স্মৃতি তৈরি হয়েছে। এই সময়ের দুঃখ-কষ্ট ও অভিজ্ঞতা তিনি প্রবাসীদের সঙ্গে ভাগ করে নিয়েছেন বলেও মন্তব্য করেন।জনাব তারেক রহমান বলেন, যারা তাঁর অনুরোধ রেখে সেদিন এয়ারপোর্টে আসবেন না, তিনি ধরে নেবেন তারা দল ও দেশের স্বার্থ এবং সম্মানের প্রতি শ্রদ্ধা রেখেছেন। আর অনুরোধ বিবেচনা না করে যারা এয়ারপোর্টে যাবেন, তাদের তিনি ব্যক্তিগত স্বার্থে গিয়েছেন ধরে নিত বাধ্য হবেন।নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, সামনের দিনগুলো সহজ হবে না। তবে ঐক্য বজায় রাখতে পারলে দলীয় পরিকল্পনাগুলো বাস্তবায়ন সম্ভব হবে এবং প্রত্যাশিত বাংলাদেশ আমরা গড়ে তুলতে পারবো। তিনি বলেন, আর মাত্র  দুমাস পর বহুল প্রত্যাশিত জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। একটি দায়িত্বশীল রাজনৈতিক দল হিসেবে জনগণকে সচেতন করা এবং তাদের সামনে সুস্পষ্ট পরিকল্পনা তুলে ধরা বিএনপির গুরুত্বপূর্ণ দায়িত্ব।
জনাব তারেক রহমান বলেন, তিনি কোনো স্বপ্নে বিভোর নন, বরং পরিকল্পনার মধ্যেই রয়েছেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও খালেদা জিয়া সংকটময় সময়ে দেশকে খাদ্যসংকট থেকে রক্ষা করেছিলেন উল্লেখ করে তিনি বলেন, বিএনপি দৃঢ়ভাবে বিশ্বাস করে জনগণের সমর্থনে আগামী নির্বাচনে সরকার গঠন করা সম্ভব হবে, যদিও সামনে পথ অত্যন্ত কঠিন। বক্তব্যে তিনি দলের ৩১ দফা সংস্কার ও উন্নয়ন পরিকল্পনার কথাও তুলে ধরেন। এর মধ্যে রয়েছে অসচ্ছল পরিবারের জন্য মাইক্রোচিপ সংযুক্ত ‘ফ্যামিলি কার্ড’, কৃষকদের জন্য ‘কৃষক কার্ড’, শিক্ষা খাতে শিক্ষকদের প্রশিক্ষণ, মেধাবী শিক্ষার্থীদের শিক্ষক হিসেবে গড়ে তোলা, সহশিক্ষা কার্যক্রম ও খেলাধুলা জোরদার করা। এছাড়া সরকার গঠন করলে ‘নতুন কুঁড়ি’ টেলিভিশন অনুষ্ঠান নতুনভাবে সাজানো, প্রবাসীদের জন্য ভাষা শিক্ষার সুযোগ সৃষ্টি, রোগ প্রতিরোধে গুরুত্ব দিয়ে স্বাস্থ্যসেবা উন্নয়ন, পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ চালু, কনটেন্ট ক্রিয়েটরদের আয় বাড়াতে সহায়তা, ছোট ওয়ার্কস্পেস, ফ্রি ওয়াই-ফাই ও ভোকেশনাল ইনস্টিটিউট স্থাপনের পরিকল্পনার কথাও জানান তিনি। তিন থেকে ছয় মাসের মধ্যে এসব উদ্যোগের সুফল জনগণ পাবে বলেও আশাবাদ ব্যক্ত করেন জনাব তারেক রহমান। স্বৈরাচারবিরোধী আন্দোলনে প্রবাসীদের ভূমিকা গুরুত্বপূর্ণ উল্লেখ করে তারেক রহমান বলেন, ঐক্য বজায় রাখতে পারলেই কেবল একটি জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠা করা সম্ভব।নিজস্ব প্রতিবেদক ও অনলাইন ডেস্ক

সম্পর্কিত খবর

চট্টগ্রাম বন্দরের কনটেইনার টার্মিনাল ইজারা বন্ধের দাবিতে বিক্ষোভ সমাবেশ

চট্টগ্রাম : চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) ও চট্টগ্রাম কনটেইনার টার্মিনাল (সিসিটি) বিদেশি প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ডকে ইজারা দেওয়ার উদ্যোগের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে...

একনেকে ১২টি প্রকল্প অনুমোদিত : রাজধানীতে ৩টি নতুন মেট্রোরেল প্রকল্প

ছবি - সংগৃহীতআজ বুধবার ১৬ সেপ্টেম্বর অনুষ্ঠিত একনেকের বৈঠকে রাজধানী ঢাকায় তিনটি মেট্রোরেলসহ মোট ১২টি প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে। বৈঠকে সভাপতিত্ব করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ...

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রতিবেশী রাষ্ট্র ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। বৃহস্পতিবার ১৭ সেপ্টেম্বর রাতে ‘পিএমও বাংলাদেশ’ প্রধানমন্ত্রীর কার্যালয়ের অফিশিয়াল ফেসবুক...

ঢাবিতে সাধারণ ছাত্রদের প্রতিবাদ : জিন্নাহ ও গোলাম আযমের ছবি পদদলিত

ছবি : সংগৃহীত   ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সংগ্রহশালায় পাকিস্তানের সাবেক গভর্নর জেনারেল মুহাম্মদ আলী জিন্নাহর ছবি প্রদর্শনের প্রতিবাদে ব্যতিক্রমী কর্মসূচি পালন করেছেন বিশ্ববিদ্যালয়ের...

আজকে “দর্পণ” নাটক এর ১ম মঞ্চায়ন

আজ ১৩ সেপ্টেম্বর ২০২৬ রবিবার সন্ধ্যা সাতটায় থিয়েটার ইনস্টিটিউট চট্টগ্রাম মিলনায়তনে কথক নাট্যমঞ্চের নতুন প্রযোজনা মোহিত চট্টোপাধ্যায় রচিত " দর্পণ" নাটক এর ১ম মঞ্চায়ন...

চট্টগ্রামে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ৪ নিহত

ছবি : সংগৃহীত   চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় কাভার্ডভ্যানের ধাক্কায় একটি মাইক্রোবাসের চার আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত সাতজন। আহতদের উদ্ধার করে চট্টগ্রাম...
সর্বশেষ সর্বাধিক পঠিত