শনিবার, সেপ্টেম্বর ১৯, ২০২৬

বিজয় দিবসে নগরে বোধনের পথে পথে বিজয়-গাথা

তীর হারা ঐ ঢেউয়ের সাগর পাড়ি দেব রে, আমরা ক’জন নবীন মাঝি…, কিংবা মুক্তির মন্দির সোপান তলে, কতপ্রাণ হল বলিদান…, পূর্বদিগন্তে সূর্য উঠেছে রক্তলাল রক্তলাল.., নীলক্ষা আকাশ নীল হাজার হাজার তারা ঐ নীলে অগণিত, আর নিচে গ্রাম,গঞ্জ, হাট জনপদ,লোকালয় আছে উনসত্তর…. , কবিতা ও মুক্তিযুদ্ধ চলাকালীন গানের সংকলনে শিল্পীদের সমবেত অংশগ্রহণে বোধন আবৃত্তি পরিষদ চট্টগ্রাম বিজয় দিবসে (১৬ ডিসেম্বর) সকালে নগরে আয়োজন করেছে “বোধনের পথে পথে বিজয়-গাথা”। যেখানে গণমানুষের সন্মুখে উদাত্ত কণ্ঠে কখনো বেজে ওঠে ১৯৭১ সালের এই দিনের বীরত্ব গাথা, কখনো বর্ণন করা হয় স্বাধীন বাংলাদেশের লাল টুকটুকে সূর্যের সেই অম্লান চিরসবুজ স্মৃতি। যে বার্তা বোধন আবৃত্তি পরিষদ চট্টগ্রাম ভ্রাম্যমাণ মঞ্চে কথা, গানে, কবিতায় পংক্তিতে প্রতিবছর বিজয়ের মাস ডিসেম্বরে বীর বাঙালির মেহনতী জনতার সংগ্রামী মননে চেতনার বাতিঘর জ্বলজ্বল করে রাখে। এরই এবারো এর ধারাবাহিকতায় বোধনের আবৃত্তিশিল্পীরা নগরীর শহীদ মিনার সংলগ্ন ও চেরাগীপাহাড়ের রাজপথে বিজয় দিবসের তাৎপর্যপূর্ণতা তুলে ধরে। পুরো আয়োজনে গানে কণ্ঠে নেতৃত্ব দিয়েছেন শিল্পী সুশোভন চৌধুরী ও শান্তা সেনগুপ্তা। তবে স্বাধীনতার আলোকবর্তিকা জ্বলজ্বলে রাখতে এবং স্বাধীনতার সূর্যোদয়ের শিখা সমুন্নত রাখতে একক কবিতা পরিবেশন করেন আবৃত্তিশিল্পী সুবর্ণা চৌধুরী, ইসমাইল চৌধুরী সোহেল, সঞ্জয় পাল, বিপ্লব কুমার শীল, মলিনা মজুমদার, শ্রেয়সী স্রোতস্বিনী, জলিল উল্লাহ, হাসিবুল ইসলাম শাকিল, রমা দাশগুপ্তা, শ্যামলী চৌধুরী, ইয়াস চৌধুরী, আনভিতা আরুশী পূবাই প্রমুখ।

সংবাদ বিজ্ঞপ্তি

সম্পর্কিত খবর

শহীদ ২ সেনাসদস্যের পরিবারের হাতে সহায়তার চেক হস্তান্তর করলেন প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান

ছবি : সংগৃহীত   প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন চট্টগ্রামের হাটহাজারী ফিল্ড ফায়ারিং রেঞ্জে ট্যাংক ফায়ারিংয়ের সময় গোলা বিস্ফোরণের দুর্ঘটনায় নিহত দুই সেনাসদস্যের পরিবারের সদস্যরা।...

বিজিসি ট্রাস্টের দিনব্যাপী সিজেন রিজিওনাল ক্লাস্টার মিটিং অনুষ্ঠান সম্পন্ন

চট্টগ্রাম : সাংবাদিকতা শিক্ষা ও গবেষণাকে এগিয়ে নেওয়া এবং সিজেন-এর কার্যক্রম সম্প্রসারণ লক্ষ্যে বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ এর জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের উদ্যোগে...

চট্টগ্রামে গুরুত্বপূর্ণ সড়কে উন্নয়ন কাজে গতি আনতে রাতে সরেজমিনে চসিক মেয়র

চট্টগ্রাম : চট্টগ্রাম নগরীতে দীর্ঘদিন ধরে সংস্কারের অপেক্ষায় থাকা অক্সিজেন-মুরাদপুর সড়কের উন্নয়নকাজ এগিয়ে যাওয়ায় এ পথে চলাচলকারী নগরবাসীর মধ্যে স্বস্তি ফিরছে। বৃহস্পতিবার রাতে চট্টগ্রাম সিটি...

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রতিবেশী রাষ্ট্র ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। বৃহস্পতিবার ১৭ সেপ্টেম্বর রাতে ‘পিএমও বাংলাদেশ’ প্রধানমন্ত্রীর কার্যালয়ের অফিশিয়াল ফেসবুক...

স্বাধীনতা যুদ্ধের স্মৃতি : শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের লেখা নিবন্ধ পাঠ্য পুস্তকে

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের লেখা নিবন্ধ ‘স্বাধীনতা যুদ্ধের স্মৃতি’ আগামী শিক্ষাবর্ষের পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত হচ্ছে। একই সঙ্গে তার তৎকালীন ঐতিহাসিক একটি ডায়েরির ছবিও বইয়ে যুক্ত...

ক্যামেরা এখন পানির দাম, এক প্যাকেট সিগারেটের দামে ক্যামেরা পাওয়া যায় : শিল্প সচিব

চট্টগ্রাম : সরকার জাহাজভাঙা শিল্পের উন্নয়ন চায়, একই সঙ্গে চায় মৃত্যুহার জিরো হোক। শিল্পায়নের সঙ্গে রিস্ক ফ্যাক্টর আছে, সে ব্যাপারে সচেতন হতে হবে। এখন...
সর্বশেষ সর্বাধিক পঠিত