বৃহস্পতিবার, জুলাই ১৬, ২০২৬

তিনি কি পড়ছেন? জাইমা রহমানের পেছনের বইটার নাম কী?

নিজস্ব প্রতিবেদক

জাইমা রহমান : একজন ভবিষ্যৎ নেতৃত্বের প্রতিচ্ছবি

 

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কন্যা বিমানে একটি সেলফি তুলেছেন ছবিতে তারেক রহমান ও জোবাইদা রহমানকে দেখা যাচ্ছে। এছাড়া জাইমা রহমানের ঠিক পাশেই একটি বই দেখা যাচ্ছে। এই বইটি তিনি হয়তো আগে থেকে পড়ছেন এবং ভ্রমণেও সেটি পড়ছেন এটা অনুমান করা যাচ্ছে। কিন্তু প্রশ্ন তিনি কি পড়ছেন। কি বই এটি সে বিষয়ে পাঠকের কৌতুহল থাকতে পারে। বইটির নাম – দ্য পেঙ্গুইন বুক অফ বেঙ্গলি শর্ট স্টোরিজ (The Penguin Book of Bengali Short Stories)।
জাইমা রহমান ভবিষ্যতে দলের নেতৃত্ব দিবেন এটাও পরম্পরা একটি ধারা বাংলাদেশের রাজনীতির ইতিহাস হিসেবে যদি আমরা দেখি। বাংলাদেশের শেকড়ের রাজনীতি করতে গেলে বাংলাদেশের সংস্কৃতি ইতিহাস ঐতিহ্য এবং মানুষের জীবন যাপন অতি গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে ব্যাপক ধারণা থাকতে হবে। এদেশের মানুষ কি চায় এদেশের মানুষের সংস্কৃতি কি এদেশের মানুষের অধিকার কি এদেশের মানুষের জীবন যাপন ইত্যাদি ইত্যাদি। এ বইয়ের কয়জন লেখককে আমি ব্যক্তিগতভাবে চিনি। খুবই গুরুত্বপূর্ণ লেখক তার মধ্যে মনোরঞ্জন বেপারীর বেশ কয়েকটি বই আমি পড়েছি। তার চন্ডাল জীবনের ইতিবৃত্ত বইটি বাংলা সাহিত্যে অসাধারণ একটি বই দলিত শ্রেণীর মানুষদের নিয়ে। তিনি বর্তমানে তৃণমূল কংগ্রেসের একজন এমপি। ফেসবুকে দীর্ঘদিনের আমার বন্ধু মাঝেমধ্যে বিভিন্ন বিষয়ে কথাবার্তা হয়, উনার সময় সুযোগে উত্তর দেন। এই মানুষটি একেবারে দলিত শ্রেণী থেকে উঠে আজ বিধানসভার সদস্য। তাই জাইমা রহমানকে তৃণমূল মানুষের অনুভূতি, চাওয়া পাওয়া বুঝতে হবে এবং নেতৃত্বে তাদেরকে তুলে আনার জন্য কাজ করতে হবে পেশি শক্তিকে পাশ কাটিয়ে। সেটা অবশ্যই তারেক রহমানের পরবর্তী সময়ের বিষয়।এখন শুধু নিজেকে তৈরি করার সময়। তাই হয়তো ভেবেছেন বইটি পড়া গুরুত্বপূর্ণ। এখন শুধু নিজেকে তৈরি করার সময়।
দ্য পেঙ্গুইন বুক অফ বেঙ্গলি শর্ট স্টোরিজ (The Penguin Book of Bengali Short Stories) – বইটি যেটি বিখ্যাত অনুবাদক অরুণাভা সিনহা দ্বারা সম্পাদিত এবং অনূদিত বাংলা সাহিত্যের একটি গুরুত্বপূর্ণ ইংরেজি সংকলন। এই বইটি বাংলা ছোটগল্পের এক শতাব্দীরও বেশি সময়ের বৈচিত্র্যময় ধারাকে ইংরেজিভাষী পাঠকদের কাছে তুলে ধরে।
৫১২ পৃষ্ঠার এই সংকলনে রবীন্দ্রনাথ ঠাকুর থেকে শুরু করে আধুনিক যুগের লেখকদের মোট ৩৭টিরও বেশি ছোটগল্প অন্তর্ভুক্ত করা হয়েছে। গল্পগুলো ব্রিটিশ উপনিবেশিক শাসন, দেশভাগ, দুর্ভিক্ষ, মুক্তিযুদ্ধ, শ্রেণিবৈষম্য, এবং পিতৃতন্ত্রের মতো বাংলার turbulent socio-political ইতিহাস ও সামাজিক বিষয়গুলোকে প্রতিফলিত করে।
এখানে রবীন্দ্রনাথ ঠাকুর, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, মহাশ্বেতা দেবী, সত্যজিৎ রায়, সেলিনা হোসেন, এবং সুনীল গঙ্গোপাধ্যায়ের মতো প্রখ্যাত লেখকদের পাশাপাশি সমরেশ বসু, মতি নন্দী, আখতারুজ্জামান ইলিয়াস, এবং মনোরঞ্জন ব্যাপারীর মতো লেখকদের কাজও স্থান পেয়েছে।

কমল দাশ

নির্বাহী সম্পাদক

চট্টগ্রাম মেইল

সম্পর্কিত খবর

ফ্রান্স সেমিফাইনালে : আফ্রিকার দুরন্ত মরক্কোর বিদায়

ফ্রান্স ২ : ০ মরক্কোগত বিশ্বকাপের সেমিফাইনালে এই ফ্রান্সের কাছেই হেরে বিদায় নিতে হয়েছিল আফ্রিকার নতুন ফুটবল পাওয়ার হাউস মরক্কোকে। বোস্টন স্টেডিয়ামে কোয়ার্টার ম্যাচটি...

আমাদের দেশে এত বড় গণঅভ্যুত্থান এর আগে কখনো হয়নি : বিভাগীয় কমিশনার

চট্টগ্রাম : চট্টগ্রামে জুলাই শহিদ দিবস উদযাপন যথাযথ মর্যাদায় বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে পালন করা হয়েছে। কর্মসূচির মধ্যে ছিল-নগরীর নিউমার্কেট এলাকায় জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক...

চট্টগ্রাম কক্সবাজার রুটে পাঁচদিন পর ট্রেনের যাত্রা শুরু

টানা বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলে চট্টগ্রাম-কক্সবাজার রুটে পাঁচদিন ট্রেন চলাচল বন্ধ থাকার পর পুনরায় ট্রেন যাত্রা শুরু হয়েছে। রোববার ( ১২ জুলাই ) ভোর...

১৬ জুলাই পর্যন্ত চট্টগ্রাম শিক্ষা বোর্ডের এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত

বন্যা পরিস্থিতি বিবেচনায় আগামী ১৬ জুলাই বৃহস্পতিবার পর্যন্ত চট্টগ্রাম শিক্ষা বোর্ডের এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত করা হয়েছে। আজ শনিবার ১১ জুলাই দুপুরে এক...

‘লং মার্চ টু শিক্ষা মন্ত্রণালয়’ কর্মসূচী ঘোষণা

শিক্ষামন্ত্রীর পদত্যাগ ও পরীক্ষা স্থগিতকরণসহ তিন দফা দাবি আদায় না হলে আগামীকাল বুধবার ১৫ জুলাই পরীক্ষা শেষে ‘লং মার্চ টু শিক্ষা মন্ত্রণালয়’ কর্মসূচির ঘোষণা...

চট্টগ্রামে আশ্রয়কেন্দ্রে অবস্থানরত মানুষের পাশে ত্রাণ সামগ্রী নিয়ে সিএমপি কমিশনার

চট্টগ্রাম : চট্টগ্রামে চলমান ভারী বর্ষণ ও জলাবদ্ধতার কারণে আশ্রয় কেন্দ্রে অবস্থানরত অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)। এরই লক্ষ্য চট্টগ্রাম মহানগরীর...
সর্বশেষ সর্বাধিক পঠিত