রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬

নির্বাচনে অংশগ্রহণ এনসিপি পুনর্বিবেচনা করবে : আসিফ মাহমুদ

নিজস্ব প্রতিবেদক
নির্বাচন কমিশনের বিরুদ্ধে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতি পক্ষপাতের অভিযোগ এনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র ও কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ বলেছেন, এই নির্বাচনে আমরা অংশ নেব কিনা পুনর্বিবেচনা করতে বাধ্য হচ্ছি। রোববার ১৮ জানুয়ারি রাজধানী ঢাকার  বাংলামোটরে এনসিপির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

দ্বৈত নাগরিক এবং ঋণ খেলাপি প্রার্থীদের মনোনয়নের বৈধতা দেওয়াসহ বিভিন্ন ইস্যুতে নির্বাচন কমিশন বিএনপির পক্ষে পক্ষপাত করছে বলে অভিযোগ করেন এনসিপির মুখপাত্র ও প্রাক্তন উপদেষ্টা আসিফ মাহমুদ।

আসিফ মাহমুদ বলেন, আমরা স্পষ্টভাবে বলছি- একটি সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন আয়োজনের ক্ষেত্রে আমরা জাতীয় নাগরিক পার্টি এই নির্বাচন কমিশনের ওপর কোনো ভরসা পাচ্ছি না। এই পরিস্থিতিতে এসে আমরা এই জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করবো কিনা এটাও পুনর্বিবেচনা করার সময় এসেছে বলে মনে করছি। এখন কোনো সিদ্ধান্ত আমি দেব না। আমরা ঐক্যবদ্ধ সিদ্ধান্ত গ্রহণ করবো এ বিষয়ে। তবে আমরা বিষয়টি অবশ্যই পুনর্বিবেচনা করবো।এনসিপির মুখপাত্র আরও বলেন, অন্য যে রাজনৈতিক দলগুলো নির্বাচনে অংশগ্রহণ করছে, আমাদের ১০ দলীয় নির্বাচনী ঐক্য আছে। আমরা সব পরিসরে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করে পরবর্তী সিদ্ধান্ত জানাবো। সবার সঙ্গে কথা বলে এ বিষয়ে রাজপথে নামারও প্রস্তুতি গ্রহণ করবেন বলেও জানান আসিফ মাহমুদ।

সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- এনসিপির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির সেক্রেটারি মনিরা শারমিন এবং নির্বাচন পরিচালনা কমিটির আইনি সহায়তা বিষয়ক উপকমিটির প্রধান অ্যাডভোকেট জহিরুল ইসলাম মুসা।

সম্পর্কিত খবর

প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিনের সাথে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর সাক্ষাৎ

ছবি : সংগৃহীত   ভারতে পলাতক ক্ষমতাচ্যুত আওয়ামী ফ্যাসিবাদের দোসর ও আদালতে দণ্ডপ্রাপ্ত আসামিরা যাতে দেশে ও আন্তর্জাতিক পর্যায়ে কোনো ধরনের অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করতে...

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রতিবেশী রাষ্ট্র ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। বৃহস্পতিবার ১৭ সেপ্টেম্বর রাতে ‘পিএমও বাংলাদেশ’ প্রধানমন্ত্রীর কার্যালয়ের অফিশিয়াল ফেসবুক...

মহামান্য রাষ্ট্রপতির সাথে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দের সাক্ষাৎ

ছবি : সংগৃহীত   আজ রোববার ১৩ সেপ্টেম্বর বঙ্গভবনে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি বাসুদেব ধর ও সাধারণ সম্পাদক সন্তোষ শর্মার নেতৃত্বে ১৫ সদস্যের একটি প্রতিনিধিদল...

কক্সবাজারে ট্রেনে যাতায়াতের চাহিদা বাড়ায় যুক্ত হচ্ছে মহানগর এক্সপ্রেস

ঢাকা-চট্টগ্রাম রুটে চলাচল করা মহানগর এক্সপ্রেসকে কক্সবাজার পর্যন্ত সম্প্রসারণের পরিকল্পনা করে ঢাকা-কক্সবাজার রুটে আরও একটি আন্তঃনগর ট্রেন চালুর উদ্যোগ নিয়েছে বাংলাদেশ রেলওয়ে। এটি আগামী...

মুক্তিযোদ্ধা-সাংবাদিক রইসুল হক বাহারের অষ্টম মৃত্যুবার্ষিকী আগামীকাল

মুক্তিযোদ্ধা-সাংবাদিক রইসুল হক বাহারের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী আগামীকাল ১৮ সেপ্টেম্বর, শুক্রবার। একাত্তরের এই গেরিলা যোদ্ধা ২০১৮ সালের ১৮ সেপ্টেম্বর হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। কৈবল্যধাম...

চট্টগ্রামে গুরুত্বপূর্ণ সড়কে উন্নয়ন কাজে গতি আনতে রাতে সরেজমিনে চসিক মেয়র

চট্টগ্রাম : চট্টগ্রাম নগরীতে দীর্ঘদিন ধরে সংস্কারের অপেক্ষায় থাকা অক্সিজেন-মুরাদপুর সড়কের উন্নয়নকাজ এগিয়ে যাওয়ায় এ পথে চলাচলকারী নগরবাসীর মধ্যে স্বস্তি ফিরছে। বৃহস্পতিবার রাতে চট্টগ্রাম সিটি...
সর্বশেষ সর্বাধিক পঠিত