মঙ্গলবার, সেপ্টেম্বর ২২, ২০২৬

তারেক রহমানকে হৃদয় দিয়ে বরণ করবে চট্টগ্রামবাসী : সাঈদ আল নোমান

নিজস্ব প্রতিবেদক
নগরের ঐতিহাসিক পলোগ্রাউন্ড মাঠে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের মহাসমাবেশ সফল করার লক্ষ্যে চট্টগ্রাম-১০ আসনের বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম-১০ আসনের ধানের শীষের মনোনীত প্রার্থী সাঈদ আল নোমান।

সাঈদ আল নোমান বলেন, দীর্ঘ ২১ বছর পর চট্টগ্রামের মাটিতে ঐতিহাসিক আগমন হতে যাচ্ছে আমাদের নেতা বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের। ১৭ বছরের নির্বাসন কাটিয়ে তারেক রহমানের রাষ্ট্রনায়কোচিত স্বদেশ প্রত্যাবর্তন হয়েছে।

আমরা বিশ্বাস করি তারেক রহমানের নেতৃত্বে দেশ আবারও সঠিক পথে এগিয়ে যাবে।রোববার (১৮ জানুয়ারি) বিকালে ভিআইপি টাওয়ারে নগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক একরামুল করিমের সভাপতিত্বে ও নগর বিএনপির সদস্য মোশারফ হোসেন দীপ্তির সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির শ্রম বিষয়ক সম্পাদক এম নাজিম উদ্দিন, সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এম এ সবুর, নগর বিএনপির যুগ্ম আহ্বায়ক কাজী বেলাল উদ্দিন, শফিকুর রহমান স্বপন, সাবেক যুগ্ম আহ্বায়ক এস কে খোদা তোতন, শাহ আলম, আহমেদুল আলম চৌধুরী রাসেল, নগর বিএনপির সদস্য এম এ হাসেম, জাহাঙ্গীর আলম দুলাল, চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সাধারণ সম্পাদক শেখ নুরুল্লাহ বাহার, শ ম জামাল, মহিলা দলের সাধারণ সম্পাদক জেলী চৌধুরী, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জমির উদ্দিন নাহিদ, তাঁতী দলের আহ্বায়ক সেলিম, জসিম উদ্দিন জিয়া, জাহাঙ্গীর আলম প্রমুখ।

সম্পর্কিত খবর

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রতিবেশী রাষ্ট্র ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। বৃহস্পতিবার ১৭ সেপ্টেম্বর রাতে ‘পিএমও বাংলাদেশ’ প্রধানমন্ত্রীর কার্যালয়ের অফিশিয়াল ফেসবুক...

বিজিসি ট্রাস্টের দিনব্যাপী সিজেন রিজিওনাল ক্লাস্টার মিটিং অনুষ্ঠান সম্পন্ন

চট্টগ্রাম : সাংবাদিকতা শিক্ষা ও গবেষণাকে এগিয়ে নেওয়া এবং সিজেন-এর কার্যক্রম সম্প্রসারণ লক্ষ্যে বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ এর জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের উদ্যোগে...

মুক্তিযোদ্ধা-সাংবাদিক রইসুল হক বাহারের অষ্টম মৃত্যুবার্ষিকী আগামীকাল

মুক্তিযোদ্ধা-সাংবাদিক রইসুল হক বাহারের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী আগামীকাল ১৮ সেপ্টেম্বর, শুক্রবার। একাত্তরের এই গেরিলা যোদ্ধা ২০১৮ সালের ১৮ সেপ্টেম্বর হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। কৈবল্যধাম...

অন্যায় যতবার ফিরে আসার চেষ্টা করবে, জনগণের শান্তিপূর্ণ প্রতিরোধ ততবার জেগে উঠবে: সাঈদ আল নোমান এমপি

দেশবিরোধী সকল ষড়যন্ত্র প্রতিহত ও আওয়ামী সন্ত্রাসী কার্যক্রমের বিরুদ্ধে শান্তিপূর্ণ অবস্থান জানিয়ে চট্টগ্রাম ১০ সংসদীয় আসনের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে অবস্থান কর্মসূচি পালন করেছেন বিএনপি...

হাসপাতালের লাইন দীর্ঘ না করতে নিরাপদ খাদ্য নিশ্চিত করতে হবে: ডিসি জাহিদ

চট্টগ্রাম : হাসপাতালে রোগীর চাপ কমাতে নিরাপদ খাদ্য নিশ্চিত করে রোগ প্রতিরোধে গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। তিনি...

চট্টগ্রাম আদালতে এজলাসে বাদীকে ছুরিকাঘাত, এখন স্বপরিবারে হত্যার হুমকি

চট্টগ্রাম : চট্টগ্রাম আদালতে কার্যক্রম চলমান অবস্থায় এজলাস কক্ষের সামনে মামলার বাদীকে গলায় ছুরিকাঘাতে চাঞ্চল্যকর হত্যাচেষ্টার ঘটনার ১৫ দিন পেরিয়ে গেলেও গ্রেফতার হয়নি কোন...
সর্বশেষ সর্বাধিক পঠিত