রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬

‘কথা বলছে না কেন, আমার আব্বুর কী হয়েছে ?

মেইল ডেক্স
‘আমার আব্বুর কী হয়েছে? আমার আব্বু কথা বলছে না। আব্বু কি আর আসবে না।’মঙ্গলবার (২০ জানুয়ারি) পতেঙ্গায় র‍্যাব ৭–এর কার্যালয় প্রাঙ্গণে উপসহকারী পরিচালক-ডিএডি (নায়েব সুবেদার) মো. মোতালেব হোসেন ভূঁইয়ার শেষ গোসলের সময় এভাবেই কান্না করছিল ইসরাত জাহান। পঞ্চম শ্রেণির ছাত্রী ইসরাতের কান্না হৃদয় ছুঁয়ে যায় সবার।
ইসরাত জাহানের কান্নার সঙ্গে জড়িয়ে যাচ্ছিল একটি শব্দ ‘আব্বু’ ‘আব্বু’।দুপুরে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে ময়নাতদন্ত শেষে ডিএডি মোতালেবের লাশ পতেঙ্গা র‍্যাব ৭–এর কার্যালয়ে আনা হয়। তার আগে থেকেই মোতালেবের স্ত্রী শামসুন্নাহার, বড় ছেলে মেহেদী হাসান, বড় মেয়ে শামিমা জান্নাত ও ছোট মেয়ে ইসরাত জাহানসহ কয়েকজন আত্মীয় কুমিল্লা সদরের অলিপুরের বাড়ি থেকে এসে পৌঁছেছিলেন। সেখানে জানাজার পর মোতালেবের লাশ নেওয়া হয় গ্রামের বাড়িতে।
আকস্মিক এমন সংবাদ শোনার জন্য প্রস্তুত ছিলেন না মোতালেবের স্বজনেরা। গতকাল সংবাদটা পাওয়ার পর থেকে শোকে স্তব্ধ হয়ে যান তাঁরা। মোতালেবের স্ত্রী শামসুন্নাহার একেবারেই ভেঙে পড়েছিলেন। কাঁদতে কাঁদতে বললেন, ‘আমার সব শেষ হয়ে গেল। ছেলে-মেয়ে নিয়ে কী করব? আমার স্বামীকে কেন হত্যা করা হয়েছে? এভাবে আমার স্বামীকে হত্যা করা হয়েছে, শরীরের বিভিন্ন জায়গায় আঘাত রয়েছে।’

র‍্যাবের উপসহকারী পরিচালক ডিএডি মোতালেব হোসেন ভূঁইয়া

আর কিছু বলতে পারলেন না তিনি। সন্তানদের জড়িয়ে ধরে কেবল নিজের পড়ে যাওয়া ঠেকিয়ে রাখছিলেন কেবল।

বাবা হত্যার বিচার চায় মোতালেবের বড় মেয়ে দশম শ্রেণির ছাত্রী শামিমা জান্নাত। ‘এভাবে আমার বাবাকে কেউ মেরে ফেলবে কেন। বাবা তো, আইনশৃঙ্খলা রক্ষার কাজে গিয়েছিল। কেন তাকে মরতে হলো।’ তার কণ্ঠে শোকাশ্রু।

মোতালেবের বড় ছেলে তেজগাঁও সরকারি কলেজের স্নাতকের ছাত্র মেহেদী হাসান বলেন, বাবার সঙ্গে আমার খুব মধুর সম্পর্ক ছিল। সবসময় মা ও বোনদের দেখে রাখার জন্য বলতেন। ভালোভাবে যাতে পড়াশোনা করি পরামর্শ দিতেন। বাবাকে হারিয়ে এখন আমরা দিশেহারা। আমাদের কী হবে, জানি না। আমার বাবা হত্যায় জড়িতদের শাস্তি চাই। আমার বাবাকে আল্লাহর ওয়াস্তে আপনারা মাফ করে দেবেন।’

প্রসঙ্গত, নায়েব সুবেদার (জিডি) মো. মোতালেব হোসেন ভূঁইয়া কুমিল্লা জেলার সদর অলিপুর গ্রামে ১৯৭৮ সালের ১ জানুয়ারি জন্মগ্রহণ করেন। তাঁর বাবা মৃত আব্দুল খালেক ভূঁইয়া। তিনি ১৯৯৫ সালের ৭ জুলাই বিজিবির চাকরিতে যোগ দেন। দেশের বিভিন্ন বিজিবি সেক্টরে চাকরি করেন। ২০২৪ সালের ২৬ এপ্রিল র‌্যাব-৭ এ যোগ দেন। ৩০ বছর ৬ মাস ১২ দিন চাকরি করেন তিনি।

সম্পর্কিত খবর

চট্টগ্রাম জেলা পুলিশের অভিযানে পিচ্চি জাহিদ হত্যা মামলায় গ্রেপ্তার ১২, স্বীকারোক্তি ১ জনের

চট্টগ্রাম : চট্টগ্রামের সাতকানিয়ায় পূর্বপরিকল্পিতভাবে জাহেদুল আলম (৩৩) ওরফে ‘পিচ্চি জাহিদ’কে কুপিয়ে ও পিটিয়ে হত্যার ঘটনায় দায়ের করা মামলায় এজাহারনামীয় ১২ জন আসামিকে গ্রেপ্তার...

দুই-তিন দিন ধরে জ্বর থাকলে প্রয়োজনীয় পরীক্ষা করানো উচিত : চসিক মেয়র

চট্টগ্রাম : ডেঙ্গু প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন। তিনি বলেন, শুধু মশক নিধন কার্যক্রম...

চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে বিক্ষোভ ও অবরোধ করলেন ব্যাংক কর্মকর্তা কর্মচারীরা

চট্টগ্রাম : চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন ইসলামী ব্যাংকের চাকরিচ্যুত কর্মকর্তা কর্মচারীরা। সোমবার রাতে সন্ধ্যা ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত প্রায় দুই...

ক্যামেরা এখন পানির দাম, এক প্যাকেট সিগারেটের দামে ক্যামেরা পাওয়া যায় : শিল্প সচিব

চট্টগ্রাম : সরকার জাহাজভাঙা শিল্পের উন্নয়ন চায়, একই সঙ্গে চায় মৃত্যুহার জিরো হোক। শিল্পায়নের সঙ্গে রিস্ক ফ্যাক্টর আছে, সে ব্যাপারে সচেতন হতে হবে। এখন...

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রতিবেশী রাষ্ট্র ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। বৃহস্পতিবার ১৭ সেপ্টেম্বর রাতে ‘পিএমও বাংলাদেশ’ প্রধানমন্ত্রীর কার্যালয়ের অফিশিয়াল ফেসবুক...

মাদার তেরেসা অ্যাওয়ার্ডে ভূষিত চট্টগ্রাম জেলা নাজির আরিফ হোসেন

চট্টগ্রাম : মাদার তেরেসা পিস অ্যাওয়ার্ড-২০২৬ পদকে ভূষিত হয়েছেন চট্টগ্রাম জেলা প্রশাসক কার্যালয়ের উপসহকারী প্রশাসনিক কর্মকর্তা (জেলা নাজির) আরিফ হোসেন। মাদার তেরেসার ১১৬তম জন্মবার্ষিকী...
সর্বশেষ সর্বাধিক পঠিত