রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬

ইরানে চরম হামলার হুমকি মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের

আন্তর্জাতিক প্রতিবেদক

মধ্যপ্রাচ্যের চরম উত্তেজনাকর পরিস্থিতির মধ্যেই  মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সোশ্যাল মিডিয়া পোস্টে ইরানের উদ্দেশ্যে কড়া হুঁশিয়ারি দিয়ে বলছেন “আজ এই পাগলাটে নোংরাদের কী হয় দেখো”। এরপরই ইরানের স্টেট টেলিভিশন দাবি করেছে যে আজ রাতেই আমেরিকা একাধিক MOAB বোমা ফেলে ইরানে চরম আঘাত হানবে। MOAB হলো আমেরিকার সবচেয়ে বড় নন-নিউক্লিয়ার বোমা, যার ওজন প্রায় ২১,০০০ পাউন্ড। এটি ‘মাদার অফ অল বম্বস’ নামে পরিচিত, যা বিশাল বিস্ফোরণের মাধ্যমে ভূগর্ভস্থ স্থাপনা ধ্বংস করতে সক্ষম।এই দাবি ছড়িয়ে পড়তেই বিশ্বজুড়ে আতঙ্কের সৃষ্টি হয়েছে। তবে এখনো পর্যন্ত পারমাণবিক আক্রমণের সম্ভাবনার কথা কোনো পক্ষ হতে জানা যায়নি।

ট্রাম্পের পোস্টে বলা হয়েছে, “আমরা ইরানের টেররিস্ট রেজিমকে সম্পূর্ণ ধ্বংস করছি সামরিক, অর্থনৈতিক সব দিক থেকে। তাদের নৌবাহিনী শেষ, বিমানবাহিনী নেই, মিসাইল-ড্রোন সব ধ্বংস হচ্ছে, নেতারা পৃথিবী থেকে মুছে গেছে। আমাদের অতুলনীয় শক্তি, অসীম গোলাবারুদ ও সময় আছে, আজ এই পাগলাটে নোংরাদের কী হয় দেখো।” ইরানি স্টেট টিভি এই হুঁশিয়ারিকে ‘গুরুতর ভুল’ বলে উল্লেখ করেছে।

ইরানি প্রশাসন দাবি করেছে, ট্রাম্প MOAB বোমা ব্যবহার করে ভূগর্ভস্থ নিউক্লিয়ার স্টোরেজ, ডেটা সেন্টার ও বাঙ্কার ধ্বংস করার পরিকল্পনা করছে। এই বোমা ফোর্ডো, কোম বা অন্যান্য গোপন স্থানে ফেলা হতে পারে। এমন ঘটলে ইরানের নতুন নেতৃত্ব প্রতিশোধের হুমকি দিয়েছে। তারা বলেছে, আমেরিকার এই আগ্রাসনের জবাব দেওয়া হবে। হরমুজ প্রণালী বন্ধ করা, তেলের দাম বাড়ানো ও প্রক্সি গ্রুপের মাধ্যমে হামলা চালানোর সম্ভাবনা রয়েছে।

চলমান এই যুদ্ধে আমেরিকা তাদের হাতে থাকা অত্যাধুনিক সামরিক প্রযুক্তি ব্যবহার করে ইরানের সামরিক সাইট, নৌবাহিনী ও নেতৃত্ব ধ্বংস করার দাবি করে আসছে। মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন, “৪৭ বছর ধরে তারা নিরীহ মানুষ মারছে, এখন আমি ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে তাদের মারছি এটা আমার সম্মানের বিষয়।” কিন্তু ইরান বলছে, এটা আগ্রাসন, তারা আত্মরক্ষার অধিকার ব্যবহার করবে।

সম্পর্কিত খবর

মহামান্য রাষ্ট্রপতির সাথে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দের সাক্ষাৎ

ছবি : সংগৃহীত   আজ রোববার ১৩ সেপ্টেম্বর বঙ্গভবনে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি বাসুদেব ধর ও সাধারণ সম্পাদক সন্তোষ শর্মার নেতৃত্বে ১৫ সদস্যের একটি প্রতিনিধিদল...

চট্টগ্রামে গুরুত্বপূর্ণ সড়কে উন্নয়ন কাজে গতি আনতে রাতে সরেজমিনে চসিক মেয়র

চট্টগ্রাম : চট্টগ্রাম নগরীতে দীর্ঘদিন ধরে সংস্কারের অপেক্ষায় থাকা অক্সিজেন-মুরাদপুর সড়কের উন্নয়নকাজ এগিয়ে যাওয়ায় এ পথে চলাচলকারী নগরবাসীর মধ্যে স্বস্তি ফিরছে। বৃহস্পতিবার রাতে চট্টগ্রাম সিটি...

যে কোনো সময় এক দফার দাবি আসতে পারে : জামায়াত আমির ডা. শফিকুর রহমান

ছবি : সংগৃহীত   জাতির প্রয়োজনে যে কোনো সময় এক দফার দাবি আসতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ও ত্রয়োদশ জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা...

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রতিবেশী রাষ্ট্র ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। বৃহস্পতিবার ১৭ সেপ্টেম্বর রাতে ‘পিএমও বাংলাদেশ’ প্রধানমন্ত্রীর কার্যালয়ের অফিশিয়াল ফেসবুক...

সেপ্টেম্বর ও অক্টোবর আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ও ঝুঁকিপূর্ণ সময় : চসিক মেয়র

চট্টগ্রাম : চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, সেপ্টেম্বর ও অক্টোবর ডেঙ্গুর জন্য ঝুঁকিপূর্ণ সময় হওয়ায় এসময়ে মশক নিধন ও জনসচেতনতা...

বিজিসি ট্রাস্টের দিনব্যাপী সিজেন রিজিওনাল ক্লাস্টার মিটিং অনুষ্ঠান সম্পন্ন

চট্টগ্রাম : সাংবাদিকতা শিক্ষা ও গবেষণাকে এগিয়ে নেওয়া এবং সিজেন-এর কার্যক্রম সম্প্রসারণ লক্ষ্যে বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ এর জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের উদ্যোগে...
সর্বশেষ সর্বাধিক পঠিত