মঙ্গলবার, সেপ্টেম্বর ২২, ২০২৬

ভোট নিয়ে অনেক ষড়যন্ত্র হচ্ছে, নেতা কর্মীদের সজাগ থাকার আহ্বান জনাব তারেক রহমানের

ব্রাহ্মণবাড়িয়ার নির্বাচনী জনসভায় বিএনপি চেয়ারম্যান নেতা কর্মীদের গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দিলেন।

নিজস্ব প্রতিবেদক

বৃহস্পতিবার রাতে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা সদরের কুট্টাপাড়া খেলার মাঠে (উপজেলা মিনি স্টেডিয়াম) নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল  বিএনপির চেয়ারম্যান তারেক রহমান ভোটারদের উদ্দেশে বলেছেন, যাঁর যাঁর এলাকার ভোটকেন্দ্রের সামনে ফজরের নামাজ আদায় করবেন। কারণ, অনেক ষড়যন্ত্র হচ্ছে এই ভোট নিয়ে। আগে যে তথাকথিত ভোট হয়েছিল, নিশিরাতে নির্বাচন হয়েছিল, এবারও কিন্তু ভোট নিয়ে ষড়যন্ত্র হচ্ছে। তিনি রাত ১০টার দিকে জনসভাস্থলে পৌঁছান। এর আগে ব্রাহ্মণবাড়িয়ার ছয়টি সংসদীয় আসনের দল মনোনীত প্রার্থীরা বক্তব্য দেন। বিকেল চারটায় কোরআন তিলাওয়াতের মধ্য দিয়ে জনসভার আনুষ্ঠানিকতা শুরু হয়।

জনসভায় তারেক রহমান বলেন, ‘আগামী ১২ তারিখে যে নির্বাচন, সে নির্বাচনে আমরা সকলে সেই অধিকারটি প্রয়োগ করব। আপনারা আপনাদের রাজনৈতিক ভোটের অধিকার প্রয়োগ করবেন। কী সেই রাজনৈতিক অধিকার? সেই রাজনৈতিক অধিকার হচ্ছে, আপনারা আপনাদের ভোটের অধিকার প্রয়োগ করবেন। যেই অধিকারটি গত ১৫ বছর আপনাদের কাছ থেকে কেড়ে নেওয়া হয়েছিল। শুধু ভোটের অধিকারই কেড়ে নেওয়া হয় নাই, একই সঙ্গে মানুষের কথা বলার অধিকারও কেড়ে নেওয়া হয়েছিল।’

জনাব তারেক রহমান বলেন ‘গত ১৫ বছর এমন কোনো নির্বাচনী জনসভা দেখেছেন? গত ১৫ বছরে কেউ ভোট দিতে পেরেছেন? কি পেরেছেন? পারেননি। কিন্তু এই আজকে যে ভোট হতে যাচ্ছে, আগামী কয়েক দিন পরে ১২ তারিখে যে ভোট হবে আমাদের বাংলাদেশের মানুষের অধিকারকে প্রতিষ্ঠিত করতে, বহু মানুষ জীবন উৎসর্গ করেছে। এই ব্রাহ্মণবাড়িয়ায় অন্তত ১৫ জন মানুষ শহীদ হয়েছে। আরও শত শত মানুষ বিভিন্ন রকমভাবে আহত হয়েছেন।

উপস্থিত নেতা-কর্মীদের উদ্দেশে বিএনপির এই শীর্ষ নেতা বলেন, ‘কখন যাবেন ভোট দিতে? সকালে গেলে হবে না। সব ভোটকেন্দ্রে, যাঁর যাঁর এলাকার ভোটকেন্দ্রের সামনে ফজরের নামাজ আদায় করবেন। তাহাজ্জুতের সময় উঠতে হবে এবার। পারবেন? কারণ, অনেক ষড়যন্ত্র হচ্ছে এই ভোট নিয়ে। আগে যে নির্বাচন তথাকথিত ভোট হয়েছিল, আবু-ডাবু নির্বাচন হয়েছিল, নিশিরাতে নির্বাচন হয়েছিল, এবারও কিন্তু ভোট নিয়ে ষড়যন্ত্র হচ্ছে। পত্রিকার পাতায় খবর এসেছে, বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে খবর এসেছে, দেখেছেন না বিদেশে যে আমাদের ভাইয়েরা আছেন, যাঁরা প্রবাসীরা আছেন, তাঁদের জন্য ব্যালট পেপার পাঠানো হয়েছে। কীভাবে একটা দল সেই ব্যালট পেপারকে দখল করেছে, দেখেছেন। তাদের এই ষড়যন্ত্র দেশের ভেতরেও চলছে। এই জন্যই বলছি, তাহাজ্জুতের নামাজ পড়তে হবে। ভোররাতে উঠে তাহাজ্জুতের নামাজ পড়ে তারপর ঘর থেকে বের হবেন। যাঁর যাঁর ভোটকেন্দ্রে গিয়ে ওইখানে দাঁড়িয়ে ফজরের নামাজ আদায় করতে হবে। এত মানুষ পারবেন, তাহলে বিজয় সুনিশ্চিত।’

সমাবেশে সভাপতিত্ব করেন জেলা বিএনপির সভাপতি ও ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর-বিজয়নগর) আসনের বিএনপির প্রার্থী খালেদ হোসেন মাহবুব শ্যামল। সঞ্চালনা করেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম। উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়ার বিএনপি ও বিএনপি সমর্থিত জোটের প্রার্থীবৃন্দ।

সম্পর্কিত খবর

অন্যায় যতবার ফিরে আসার চেষ্টা করবে, জনগণের শান্তিপূর্ণ প্রতিরোধ ততবার জেগে উঠবে: সাঈদ আল নোমান এমপি

দেশবিরোধী সকল ষড়যন্ত্র প্রতিহত ও আওয়ামী সন্ত্রাসী কার্যক্রমের বিরুদ্ধে শান্তিপূর্ণ অবস্থান জানিয়ে চট্টগ্রাম ১০ সংসদীয় আসনের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে অবস্থান কর্মসূচি পালন করেছেন বিএনপি...

চট্টগ্রাম জেলা পুলিশের অভিযানে পিচ্চি জাহিদ হত্যা মামলায় গ্রেপ্তার ১২, স্বীকারোক্তি ১ জনের

চট্টগ্রাম : চট্টগ্রামের সাতকানিয়ায় পূর্বপরিকল্পিতভাবে জাহেদুল আলম (৩৩) ওরফে ‘পিচ্চি জাহিদ’কে কুপিয়ে ও পিটিয়ে হত্যার ঘটনায় দায়ের করা মামলায় এজাহারনামীয় ১২ জন আসামিকে গ্রেপ্তার...

চট্টগ্রামে তিনমাসের মাথায় সিএমপি থেকে ডিএমপিতে বদলি হলেন ওসি কোতোয়ালি

চট্টগ্রাম : চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের ( সিএমপি) কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জায়েদ মোহাম্মদ নাজমুন নূরকে থানায় দায়িত্ব নেওয়ার মাত্র তিন মাসের মাথায়চট্টগ্রাম...

চট্টগ্রামে আনন্দী সঙ্গীত একাডেমি দুদিন ব্যাপী পণ্ডিত বিজন চৌধুরী উচ্চাঙ্গসংগীত সম্মেলন সম্পূর্ণ

চট্টগ্রাম : শ্রদ্ধা তাবৎ মানুষের অন্তর্নিহিত ফ্যাকাটি।তাঁর সুষ্ঠু প্রকাশ যেভাবে ঘটুক না কেনো এর প্রতিভাত হয়।এটিসৌন্দর্যতত্ত্বের এটিসৌন্দর্য সত্যানু পরীক্ষিত সত্য অনুসন্ধান শুদ্ধ আনন্দী সঙ্গীত...

বহিষ্কৃত জামায়াত নেতা ও সংসদ সদস্য গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

ছবি : সংগৃহীত   রাজধানী ঢাকার শেরেবাংলা নগর থানাধীন ন্যাম ভবনের একটি ফ্ল্যাট থেকে সাতক্ষীরা-৪ আসনের আলোচিত সংসদ সদস্য জিএম নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মোছা. মরিয়ম...

শত চেষ্টা করেও মেয়েকে বাঁচাতে পারিনি : এবার ডেঙ্গু কেড়ে নিল প্রথম শ্রেণির শিক্ষার্থীর প্রাণ

চট্টগ্রাম : চট্টগ্রাম মহানগরের পাহাড়তলী কিন্ডার গার্টেন স্কুলের প্রথম শ্রেণিতে পড়ত অনুশ্রী দাশ। সুবল-লিপি দম্পতির দুই ছেলে মেয়ের মধ্যে অনুশ্রী ছিল ছোট। গত ২...
সর্বশেষ সর্বাধিক পঠিত