রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬

ইতিহাসের স্বাক্ষী হওয়ার অপেক্ষায় চট্টগ্রামের পলোগ্রাউন্ড ময়দান

দলের সর্বস্তরের নেতাকর্মী সহ সাধারণ জনগণ অপেক্ষায় আছেন বীর চট্টলাকে নিয়ে জনাব তারেক রহমানের পরিকল্পনা জানার জন্য।

নিজস্ব প্রতিবেদক

ছবি : সংগৃহীত

বন্দরনগরী চট্টগ্রামের পলোগ্রাউন্ড মাঠে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নির্বাচনী সমাবেশ ও দলের নবনির্বাচিত চেয়ারম্যান জনাব তারেক রহমানের বক্তৃতাকে কেন্দ্র করে দলের সকল স্তরের নেতাকর্মীরা আসতে শুরু করেছেন। রবিবার সকাল ৭টা থেকেই চট্টগ্রাম নগরী ও আশপাশের জেলা-উপজেলা থেকে নেতাকর্মীরা মিছিল নিয়ে সমাবেশস্থলে উপস্থিত হচ্ছেন। বিএনপির চেয়ারম্যান তারেক রহমান এই মাঠে  সকাল সাড়ে ১১টার দিকে বক্তব্য রাখবেন বলে জানা গেছে।

ব্যানার, ফেস্টুন, প্ল্যাকার্ড ও ধানের শীষের স্লোগান দিয়ে নেতাকর্মীসহ সাধারণ মানুষজন আসছেন।দলীয় সূত্রে জানা গেছে, রবিবার ২৫ জানুয়ারি সকালে চট্টগ্রামের একটি হোটেলে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান তরুণদের সঙ্গে পলিসি ডায়ালগে অংশ নেবেন। এরপর বেলা সাড়ে ১১টায় পলোগ্রাউন্ড মাঠে মহাসমাবেশে যোগ দেবেন। চট্টগ্রাম সফর শেষে ফেনী, কুমিল্লা ও নারায়ণগঞ্জে একাধিক পথসভায় অংশ নেওয়ার কর্মসূচি রয়েছে।

এদিকে মহাসমাবেশকে কেন্দ্র করে চট্টগ্রাম নগরীতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। প্রায় দুই হাজার পুলিশ সদস্য মোতায়েন রয়েছে সমাবেশস্থলে। বিএনপির দায়িত্বশীল নেতারা আজকের এই ঐতিহাসিক সমাবেশে ১০-১৫ লক্ষ মানুষের জনসমাগম আশা করছেন।

সম্পর্কিত খবর

চট্টগ্রাম জেলা পুলিশের অভিযানে পিচ্চি জাহিদ হত্যা মামলায় গ্রেপ্তার ১২, স্বীকারোক্তি ১ জনের

চট্টগ্রাম : চট্টগ্রামের সাতকানিয়ায় পূর্বপরিকল্পিতভাবে জাহেদুল আলম (৩৩) ওরফে ‘পিচ্চি জাহিদ’কে কুপিয়ে ও পিটিয়ে হত্যার ঘটনায় দায়ের করা মামলায় এজাহারনামীয় ১২ জন আসামিকে গ্রেপ্তার...

সেপ্টেম্বর ও অক্টোবর আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ও ঝুঁকিপূর্ণ সময় : চসিক মেয়র

চট্টগ্রাম : চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, সেপ্টেম্বর ও অক্টোবর ডেঙ্গুর জন্য ঝুঁকিপূর্ণ সময় হওয়ায় এসময়ে মশক নিধন ও জনসচেতনতা...

স্বাধীনতা যুদ্ধের স্মৃতি : শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের লেখা নিবন্ধ পাঠ্য পুস্তকে

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের লেখা নিবন্ধ ‘স্বাধীনতা যুদ্ধের স্মৃতি’ আগামী শিক্ষাবর্ষের পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত হচ্ছে। একই সঙ্গে তার তৎকালীন ঐতিহাসিক একটি ডায়েরির ছবিও বইয়ে যুক্ত...

প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিনের সাথে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর সাক্ষাৎ

ছবি : সংগৃহীত   ভারতে পলাতক ক্ষমতাচ্যুত আওয়ামী ফ্যাসিবাদের দোসর ও আদালতে দণ্ডপ্রাপ্ত আসামিরা যাতে দেশে ও আন্তর্জাতিক পর্যায়ে কোনো ধরনের অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করতে...

চট্টগ্রামে বকেয়া পরিশোধের দাবিতে গ্রামীণফোনের সাবেক কর্মীদের ‘পথে পথে প্রতিবাদ’

চট্টগ্রাম : চট্টগ্রামে গ্রামীণফোনের সাবেক কর্মীদের পাঁচ শতাংশ বিলম্ব বকেয়া পরিশোধের দাবিতে অনুষ্ঠিত হয়েছে সাংস্কৃতিক প্রতিবাদ কর্মসূচি ‘পথে পথে প্রতিবাদ’। রোববার (১৩ সেপ্টেম্বর) সকাল...

চট্টগ্রাম বিপনি বিতানে কাপড়ের গুদামে আগুন

চট্টগ্রাম : চট্টগ্রাম নগরীর নিউমার্কেটে একটি কাপড়ের গুদামে বৈদ্যুতিক শর্ট সার্কিটের ত্রুটিতেঅগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর)...
সর্বশেষ সর্বাধিক পঠিত