বুধবার, সেপ্টেম্বর ২৩, ২০২৬

১০ থেকে ১৫ বছর বোমার উপর কাপড় ধোওয়া হচ্ছিলো, উদ্ধার করেছে প্রশাসন!

শৈবাল পারিয়াল

২য় বিশ্বযুদ্ধের সময়ের একটি শক্তিশালী অবিস্ফোরিত বোমা রামুর উখিয়ারঘোনা তচ্ছাখালী এলাকায় উদ্ধার করা হয়েছে। দেড় দশক ধরে স্থানীয়রা বোমার ওপর দাঁড়িয়ে কাপড় ধুয়ে আসছিলেন। বিষয়টি জানাজানি হওয়ার পর এলাকায় চরম চাঞ্চল্য ও আতঙ্ক সৃষ্টি হয়েছে! স্থানীয় বাসিন্দারা এটা কি না বুঝে ভেঙে বিভিন্ন অংশ ভাঙ্গারির কাছে বিক্রি করেছেন! এত বছর ধরে পড়ে থাকা বোমাটির কারনে যে এতদিন কোন দূর্ঘটনা ঘটেনি এতে তারা সৃষ্টিকর্তার কাছে শুকরিয়া আদায় করেন।

রামু উপজেলার কাউয়ারখোপ ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের পুকুরপাড়ে প্রায় ১০ থেকে ১৫ বছর আগে স্থানীয়রা একটি ভারী ধাতব বস্তু পানি থেকে তুলে পাড়ে রাখেন। দীর্ঘদিন ধরে কেউ এটিকে গুরুত্ব দেননি; ধারণা ছিল এটি কোনো পুরনো লোহার বস্তু। তবে সম্প্রতি রামুর ইতিহাস গবেষক ও আইনজীবী শিরূপন বড়ুয়া ফেসবুকে বোমা সদৃশ বস্তুটির ছবি পোস্ট করেন। তিনি লিখেন, এটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের জাপানি বোমা হতে পারে এবং এতে বিস্ফোরক আছে কি না পরীক্ষা করা জরুরি। এই পোস্টের পর স্থানীয় এক সচেতন নাগরিক পুলিশকে বিষয়টি জানান।বোমাটিকে বর্তমানে নিরাপদ স্থানে রাখা হয়েছে এবং চারপাশ ঘিরে ফেলা হয়েছে। সেনাবাহিনীকে অবহিত করলে তারা দ্রুত নিষ্ক্রিয়করণ ও নিরাপত্তাজাতীয় ব্যবস্থা নিচ্ছে।

সম্পর্কিত খবর

বিভ্রান্তিকর কনটেন্টের উৎস এবং অপরাধের উপাদান পাওয়া গেলে আইনানুগ ব্যবস্থা : এসপি মাসুদ

চট্টগ্রাম : চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মো. মাসুদ আলম বলেছেন, গুজব শনাক্তের পর দ্রুত তথ্য যাচাই করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করতে হবে। প্রয়োজনীয় ক্ষেত্রে...

চট্টগ্রামে তিনমাসের মাথায় সিএমপি থেকে ডিএমপিতে বদলি হলেন ওসি কোতোয়ালি

চট্টগ্রাম : চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের ( সিএমপি) কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জায়েদ মোহাম্মদ নাজমুন নূরকে থানায় দায়িত্ব নেওয়ার মাত্র তিন মাসের মাথায়চট্টগ্রাম...

নিউইয়র্কে বাংলাদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে বিশ্ব ব্যাংকের প্রেসিডেন্টের বৈঠক

ছবি : সংগৃহীত   জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে অবস্থানরত বাংলাদেশের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের সঙ্গে সাইডলাইন বৈঠক করেছেন বিশ্বব্যাংক গ্রুপের প্রেসিডেন্ট অজয়...

কর্ণফুলীতে নতুন তিন কারখানা চালু হলে কর্মীদের মাসিক বেতন লাগবে ৩ শত কোটি টাকা

চট্টগ্রাম : দেশের অন্যতম বৃহৎ সরকারি কর্ণফুলী রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা বা ‘কেইপিজেড’। প্রতিদিন এখানে বিশ্বমানের কারখানাগুলোতে তৈরি হয় আন্তর্জাতিক বাজারের সব ব্র্যান্ডের পণ্য। চট্টগ্রামের...

প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিনের সাথে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর সাক্ষাৎ

ছবি : সংগৃহীত   ভারতে পলাতক ক্ষমতাচ্যুত আওয়ামী ফ্যাসিবাদের দোসর ও আদালতে দণ্ডপ্রাপ্ত আসামিরা যাতে দেশে ও আন্তর্জাতিক পর্যায়ে কোনো ধরনের অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করতে...

অপ্রতিম হত্যার বিচার রামিসা হত্যাকাণ্ডের মতো দ্রুততম সময়ে শেষ করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

ছবি :- সংগৃহীত   কুমিল্লায় সপ্তম শ্রেণির শিক্ষার্থী ইশায়াত শাহরিয়ার অপ্রতিম (১৩) হত্যাকাণ্ডের বিচার রামিসা হত্যাকাণ্ডের মতো দ্রুততম সময়ে শেষ করার ঘোষণা দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী জনাব সালাহউদ্দিন...
সর্বশেষ সর্বাধিক পঠিত