মঙ্গলবার, সেপ্টেম্বর ২২, ২০২৬

নেতা-কর্মীদের ভোট কেন্দ্র পাহারা দেওয়ার নির্দেশ দিলেন জনাব তারেক রহমান

একের পর এক উন্নয়ন ও পরিবর্তনের সুস্পষ্ট প্রতিশ্রুতি দিচ্ছেন জনাব তারেক রহমান।

অনলাইন ডেস্ক

ভোট গণনা শেষ না হওয়া পর্যন্ত ভোট কেন্দ্র পাহারা দিতে হবে বলে নেতা-কর্মী-সমর্থকদের প্রতি নির্দেশনা দিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপার্সন জনাব তারেক রহমান। রবিবার রাত ৮টা ৩০ মিনিটে চৌদ্দগ্রাম স্কুলে মাঠে এক নির্বাচনী সমাবেশে বিএনপি চেয়ারম্যান এই নির্দেশনা দিলেন।

তিনি বলেন, ‘যেদিন ভোট সেদিন তাহাজ্জুদের নামাজ পড়তে হবে। তাহাজ্জুদের নামাজ পড়ে যে যার ভোট কেন্দ্রের সামনে যাবেন। ওখানে গিয়ে সবাই মিলে ফজরের জামাতা পড়বেন। ফজরের নামাজ জামাতে পড়ে একদম ভোট কেন্দ্রের সামনে দাঁড়িয়ে যাবেন। যেহেতু আপনারা ধানের শেষে ভোট দিচ্ছেন। কেউ যাতে কোন ষড়যন্ত্র করতে না পারে। একদম ভোট শেষ না হওয়া পর্যন্ত ভোট কেন্দ্র পাহারা দিবেন, বাক্স পাহারা দিতে হবে। ভোট কেন্দ্র পাহারা দিতে হবে। যাতে কেউ কোন এদিক-ওদিক করতে না পারে, ভোট ষড়যন্ত্র করতে না পারে। বোঝা গেছে ভাই কথা।’

‘একমত এই কথার সাথে’ প্রশ্ন করে তারেক রহমান জানতে চান,  ‘কে কে এটার সাথে একমত?’ সমাবেশের উপস্থিত নেতা-কর্মীরা সমস্বরে ‘হ্যাঁ’ বললে ‘আলহামদুলিল্লাহ’ বলেন জনাব তারেক রহমান।

বিএনপির এই শীর্ষ নেতা তাঁর পরিকল্পনার কথা তুলে ধরে বলেন, ‘আমরা সরকার গঠন করলে আমাদের দলের পরিকল্পনাগুলো সফল করতে চাই। কোন কোন ব্যক্তি গত দুই তিন দিন ধরে বলছেন, আমরা বলে দেশে মানুষকে ধোঁকা দিচ্ছি।এখন আপনাদের কাছে আমার প্রশ্ন আপনারা কামরুলকে (কামরুল হুদা) চেনেন না? আমাকে তো চেনেন। আচ্ছা মানুষকে ধোঁকা দিয়ে আমাদের লাভটা কি? কোনো লাভ আছে? আমাদেরকে তো আপনাদের কাছে আসতেই হবে। আমরা তো রাজনীতি করি। আপনার কাছে তো আমাদের আসতে হবে। দেশের মানুষকে ধোঁকা দিয়ে আমাদের কোন লাভ আছে?’

তিনি বলেন, ‘বিএনপি তো আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে কয়েকবার দেশ পরিচালনা করেছে। করেছে না? একটা অভিজ্ঞতা আছে না? অভিজ্ঞতা যদি থাকে তাহলে কোন পরিকল্পনা গ্রহণ করে সেটাকে কিভাবে বাস্তবায়ন করতে হবে সেটা জানে। বর্তমান প্রেক্ষাপটে একমাত্র বিএনপি সেই রাজনৈতিক দল। যাদের অভিজ্ঞতা আছে যারা দেশ পরিচালনা করেছে এবং কোন পরিকল্পনা গ্রহণ করলে সেটাকে কিভাবে পর্যায় ক্রমে ধীরে ধীরে বাস্তবায়ন করতে হয় একমাত্র এটা বিএনপি জানে।’

কুমিল্লার চৌদ্দগ্রামকে ‘শষ্য ভান্ডার এলাকা’ হিসেবে অভিহিত করেন জনাব তারেক রহমান। তিনি প্রান্তিক ও ক্ষুদ্র চাষীদের জন্য কৃষক কার্ড, মসজিদ-মাদ্রাসার ইমাম-মোয়াজ্জিনদের জন্য সরকারি সন্মানি প্রদান এবং অতিরিক্ত কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার কথাও বলেন। আগামীতে সরকার গঠন করলে খাল খনন করতে আবার চৌদ্দগ্রাম আসার কথাও বলেন বিএনপি চেয়ারম্যান।

সম্পর্কিত খবর

যে কোনো সময় এক দফার দাবি আসতে পারে : জামায়াত আমির ডা. শফিকুর রহমান

ছবি : সংগৃহীত   জাতির প্রয়োজনে যে কোনো সময় এক দফার দাবি আসতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ও ত্রয়োদশ জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা...

চট্টগ্রামে এক টেবিলে ২৭ মানুষের সুখ-দুঃখের কথা শুনলেন জেলা প্রশাসক

চট্টগ্রাম : কারও শরীর প্যারালাইসিসে অবশ, কারও প্রয়োজন অস্ত্রোপচার। কেউ কিডনি রোগের চিকিৎসা চালাতে হিমশিম খাচ্ছেন। আবার অর্থের অভাবে মেয়ের বিয়ে নিয়ে দুশ্চিন্তায় এক...

কক্সবাজারে ট্রেনে যাতায়াতের চাহিদা বাড়ায় যুক্ত হচ্ছে মহানগর এক্সপ্রেস

ঢাকা-চট্টগ্রাম রুটে চলাচল করা মহানগর এক্সপ্রেসকে কক্সবাজার পর্যন্ত সম্প্রসারণের পরিকল্পনা করে ঢাকা-কক্সবাজার রুটে আরও একটি আন্তঃনগর ট্রেন চালুর উদ্যোগ নিয়েছে বাংলাদেশ রেলওয়ে। এটি আগামী...

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রতিবেশী রাষ্ট্র ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। বৃহস্পতিবার ১৭ সেপ্টেম্বর রাতে ‘পিএমও বাংলাদেশ’ প্রধানমন্ত্রীর কার্যালয়ের অফিশিয়াল ফেসবুক...

চট্টগ্রামে আনন্দী সঙ্গীত একাডেমি দুদিন ব্যাপী পণ্ডিত বিজন চৌধুরী উচ্চাঙ্গসংগীত সম্মেলন সম্পূর্ণ

চট্টগ্রাম : শ্রদ্ধা তাবৎ মানুষের অন্তর্নিহিত ফ্যাকাটি।তাঁর সুষ্ঠু প্রকাশ যেভাবে ঘটুক না কেনো এর প্রতিভাত হয়।এটিসৌন্দর্যতত্ত্বের এটিসৌন্দর্য সত্যানু পরীক্ষিত সত্য অনুসন্ধান শুদ্ধ আনন্দী সঙ্গীত...

স্বাধীনতা যুদ্ধের স্মৃতি : শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের লেখা নিবন্ধ পাঠ্য পুস্তকে

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের লেখা নিবন্ধ ‘স্বাধীনতা যুদ্ধের স্মৃতি’ আগামী শিক্ষাবর্ষের পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত হচ্ছে। একই সঙ্গে তার তৎকালীন ঐতিহাসিক একটি ডায়েরির ছবিও বইয়ে যুক্ত...
সর্বশেষ সর্বাধিক পঠিত