বুধবার, সেপ্টেম্বর ২৩, ২০২৬

চট্টগ্রামকে শুধু বাণিজ্যিক রাজধানী নয়, দ্বিতীয় রাজধানী হিসেবেও গড়ে তুলতে হবে : জনাব আবু সুফিয়ান

চট্টগ্রামবাসী এখন আর ওয়াদা নয়, বাস্তবায়ন চায়।

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান এর দৃষ্টি আকর্ষণ করে চট্টগ্রাম-৯ আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী মোহাম্মদ আবু সুফিয়ান বলেছেন, চট্টগ্রাম বাঁচলে বাংলাদেশ বাঁচবে। চট্টগ্রামকে বাদ দিয়ে বাংলাদেশের উন্নয়ন সম্ভব নয়। আমাদের নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়া চট্টগ্রামকে বাণিজ্যিক রাজধানী ঘোষণা করেছিলেন। কিন্তু বিগত সরকার বাণিজ্যিক রাজধানীর সকল কার্যক্রম বন্ধ করেছিল। তাই আপনার কাছে চট্টগ্রামবাসীর দাবি- বাংলাদেশের উন্নয়নে চট্টগ্রামকে শুধু বাণিজ্যিক রাজধানী নয়, দ্বিতীয় রাজধানী হিসেবে গড়ে তুলতে হবে। চট্টগ্রামের উন্নয়নের জন্য কর্ণফুলী নদীকে দূষণমুক্ত ও দখলমুক্ত করতে হবে। চট্টগ্রাম বন্দরের উন্নয়ন করতে হবে। আমাদের ইতিহাসের সাক্ষী চট্টগ্রামের কালুরঘাট সেতুর নির্মাণ কাজ বিগত মে মাসে প্রধান উপদেষ্টা উদ্বোধন করলেও সেতু নির্মাণে এখনো কোন কার্যকর পদক্ষেপ দেখা যাচ্ছেনা। এই সেতু শুধুমাত্র দক্ষিণ জেলা বাসীর দাবি নয়, এটা চট্টগ্রামবাসীর প্রাণের দাবি। তাই কালুরঘাট সেতু নির্মাণ, যানজট নিরসনসহ সামগ্রিক উন্নয়নের মাধ্যমে চট্টগ্রামকে এগিয়ে নিতে হবে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান চট্টগ্রাম কে নিয়ে যে স্বপ্ন দেখেছিলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া খালেয়া জিয়া যে স্বপ্ন দেখেছিলেন, তা আমরা আপনার নেতৃত্বে বাস্তবায়ন করতে চায়। চট্টগ্রামবাসীকে আমরা আর উন্নয়নের ওয়াদা দিতে চায় না। চট্টগ্রামের উন্নয়নে আগামীর প্রধানমন্ত্রী হিসেবে আপনাকে বাস্তব পদক্ষেপ নেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। আগামী নির্বাচনে ধানের শীষকে বিজয়ী করে চট্টগ্রাম-৯ সহ চট্টগ্রামের ১৬টি আসন চট্টগ্রামবাসী আপনাকে উপহার দিবে, ইনশাআল্লাহ।

২৫ জানুয়ারি (রবিবার) দুপুরে চট্টগ্রামের ঐতিহাসিক পলোগ্রাউন্ড মাঠে বিএনপির মহাসমাবেশে তিনি এসব কথা বলেন।

সম্পর্কিত খবর

বিটিভি চট্টগ্রাম কেন্দ্র’র কর্মকর্তার বিরুদ্ধে সংবাদে সয়লাব, তীরের মুখে ঈমাম হোসেন

চট্টগ্রামে অনিয়ম-দুর্নীতি এবং জালিয়াতির মাধ্যমে শিল্পীদের টাকা আত্মসাতসহ কয়েকটি গুরুতর অভিযোগ উঠেছে নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের সাবেক গবেষণা সম্পাদক, আওয়ামী লীগ সরকার আমলের বিশেষ সুবিধাভোগী...

নিউইয়র্কের উদ্দেশ্যে আগামীকাল যাত্রা করবেন প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান

জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে আগামীকাল সোমবার ২১ সেপ্টেম্বর মার্কিন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের উদ্দেশে রওনা হচ্ছেন মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। সফরে প্রধানমন্ত্রীর...

৪৩ মাসে ৭২ হাজারের বেশি শিশু নিখোঁজ: কোথায় হারিয়ে যাচ্ছে আমাদের শিশুরা?

একটি শিশু হারিয়ে যাওয়ার অর্থ শুধু একটি পরিবারের একজন সদস্য নিখোঁজ হওয়া নয়—এর সঙ্গে হারিয়ে যায় একটি পরিবারের স্বস্তি, নিরাপত্তাবোধ ও ভবিষ্যতের অসংখ্য স্বপ্ন।...

চট্টগ্রামে নৃত্য সংগঠন ‘ত্রিভঙ্গ নিকেতন’ এর পরিচালনা কমিটি গঠিত

চট্টগ্রাম নগরীতে ত্রিভঙ্গ নিকেতন নামের এক নৃত্য সংগঠনের সভার মাধ্যমে কমিটি গঠন করা হয়েছে। সোমবার নগরীর অস্থায়ী কার্যালয়ে এ কমিটি ও সভা অনুষ্ঠিত হয়।...

চট্টগ্রাম আদালতে এজলাসে বাদীকে ছুরিকাঘাত, এখন স্বপরিবারে হত্যার হুমকি

চট্টগ্রাম : চট্টগ্রাম আদালতে কার্যক্রম চলমান অবস্থায় এজলাস কক্ষের সামনে মামলার বাদীকে গলায় ছুরিকাঘাতে চাঞ্চল্যকর হত্যাচেষ্টার ঘটনার ১৫ দিন পেরিয়ে গেলেও গ্রেফতার হয়নি কোন...

নবম জাতীয় পে-স্কেলের প্রজ্ঞাপন জারি

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বহুল প্রতীক্ষিত নবম জাতীয় পে-স্কেলের প্রজ্ঞাপন জারি করেছে বাংলাদেশ সরকার। শনিবার ১৯ সেপ্টেম্বর অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ ‘চাকরি (বেতন ও ভাতাদি) আদেশ,...
সর্বশেষ সর্বাধিক পঠিত