রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬

বর্তমান সরকার নতুন পে-স্কেল বাস্তবায়ন করবে না

নিজস্ব প্রতিবেদক

প্রায় ১০ বছর পর সরকারি চাকরিজীবিদের বেতন ১০০ থেকে ১৪৭ শতাংশ পর্যন্ত বাড়াতে সুপারিশ করে প্রতিবেদন জমা দিয়েছে জাতীয় বেতন কমিশন। সেখানে সব গ্রেডেই বেতন বাড়ানোর সুপারিশ করা হয়। কিন্তু সরকারি কর্মচারীদের বেতন বৃদ্ধির প্রস্তাব বাস্তবায়নের সুযোগ বর্তমান অন্তর্বর্তী সরকারের নেই বলে মন্তব্য করেছেন বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। মঙ্গলবার ২৬ জানুয়ারি সচিবালয়ে ক্রয়-সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক শেষে তিনি এ কথা বলেন।

জ্বালানি উপদেষ্টা বলেন, ‘পে-স্কেল নিয়ে পে কমিশন শুধু রিপোর্ট দিয়েছে। অন্তর্বর্তী সরকারের এটা বাস্তবায়নের সুযোগ নেই। সরকার কমিটি করে দিয়েছে সুপারিশ পর্যালোচনা করার জন্য। এ ধরনের পে কমিশন একবারে বাস্তবায়ন হয় না। ধাপে ধাপে বাস্তবায়ন হবে। পে কমিশন প্রস্তাব দিয়েছে, আগামী সরকারের কাজের জন্য সুবিধা হবে।’ তিনি আরও বলেন, ‘জিনিসপত্রের দামে পে কমিশন রিপোর্টের প্রভাব পড়ার সুযোগ নেই। কেননা সরকার তো এটা বাস্তবায়ন করছে না।’

চীন ও পাকিস্তান থেকে যুদ্ধবিমান, ড্রোন কেনা নিয়ে কোনো বিষয় জানা নেই বলে জানান এই উপদেষ্টা।  জনাব ফাওজুল কবির বলেন, ‘ক্রিকেট নিয়ে বাংলাদেশর অনৈতিক কিছু নেই। বাংলাদেশ বিকল্প ভেন্যু চেয়েছে শুধু। ভারত তো দীর্ঘদিন ধরে পাকিস্তানে খেলেনি। আমরা তো বিশ্বকাপ খেলতে চাই।’

সম্পর্কিত খবর

দল-মত, বর্ণ ও গোষ্ঠীর ঊর্ধ্বে উঠে সর্বস্তরের মানুষের জন্য নিরপেক্ষভাবে কাজ করার শপথ নিয়েছি : রাষ্ট্রপতি জনাব ফখরুল ইসলাম আলমগীর

ছবি : সংগৃহীত   গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মহামান্য রাষ্ট্রপতি জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, হজরত শাহজালাল (রহ.) ও হজরত শাহপরানসহ (রহ.) অসংখ্য ওলি-আউলিয়ার স্মৃতিধন্য সিলেটে...

অন্যায় যতবার ফিরে আসার চেষ্টা করবে, জনগণের শান্তিপূর্ণ প্রতিরোধ ততবার জেগে উঠবে: সাঈদ আল নোমান এমপি

দেশবিরোধী সকল ষড়যন্ত্র প্রতিহত ও আওয়ামী সন্ত্রাসী কার্যক্রমের বিরুদ্ধে শান্তিপূর্ণ অবস্থান জানিয়ে চট্টগ্রাম ১০ সংসদীয় আসনের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে অবস্থান কর্মসূচি পালন করেছেন বিএনপি...

চট্টগ্রাম জেলা পুলিশের অভিযানে পিচ্চি জাহিদ হত্যা মামলায় গ্রেপ্তার ১২, স্বীকারোক্তি ১ জনের

চট্টগ্রাম : চট্টগ্রামের সাতকানিয়ায় পূর্বপরিকল্পিতভাবে জাহেদুল আলম (৩৩) ওরফে ‘পিচ্চি জাহিদ’কে কুপিয়ে ও পিটিয়ে হত্যার ঘটনায় দায়ের করা মামলায় এজাহারনামীয় ১২ জন আসামিকে গ্রেপ্তার...

আগামী ডিসেম্বর মাস পর্যন্ত দেশে জ্বালানি সংকট হবে না : বিপিসি চেয়ারম্যান

বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি)-এর চেয়ারম্যান ড. মো. রফিকুল ইসলাম বলেছেন, বৈশ্বিক নানামুখী চ্যালেঞ্জের মধ্যেও দেশে জ্বালানি সংকট মোকাবিলায় সরকার বিকল্প সব উপায় কাজে লাগানোর...

মহামান্য রাষ্ট্রপতির সাথে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দের সাক্ষাৎ

ছবি : সংগৃহীত   আজ রোববার ১৩ সেপ্টেম্বর বঙ্গভবনে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি বাসুদেব ধর ও সাধারণ সম্পাদক সন্তোষ শর্মার নেতৃত্বে ১৫ সদস্যের একটি প্রতিনিধিদল...

চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে বিক্ষোভ ও অবরোধ করলেন ব্যাংক কর্মকর্তা কর্মচারীরা

চট্টগ্রাম : চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন ইসলামী ব্যাংকের চাকরিচ্যুত কর্মকর্তা কর্মচারীরা। সোমবার রাতে সন্ধ্যা ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত প্রায় দুই...
সর্বশেষ সর্বাধিক পঠিত