বুধবার, জুলাই ২২, ২০২৬

দেশকে সমৃদ্ধির পথে এগিয়ে নিতে ধানের শীষে ভোট দিন : জনাব আবু সুফিয়ান

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম-৯ আসনে বিএনপির প্রার্থী মোহাম্মদ আবু সুফিয়ান বলেছেন, ধানের শীষ গণতন্ত্রের প্রতীক। ধানের শীষ স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক। ধানের শীষ উন্নয়ন ও অগ্রযাত্রার প্রতীক। ধানের শীষ নির্বাচিত হলে এবং বিএনপি ক্ষমতায় গেলে দেশের উন্নয়ন হবে। মানুষের ভাগ্যের পরিবর্তন হবে। বিগত ১৭ বছর সুষ্ঠু নির্বাচনের অভাবে এমন একটি রাষ্ট্র ব্যবস্থা গড়ে উঠেছিল- যেখানে জনগণ নয়, ক্ষমতাসীন আওয়ামী লীগই দেশের মালিক বনে গিয়েছিল। আমরা দেশের মালিক হতে চায় না। আমরা একটি সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচনের মাধ্যমে দেশের মালিকানা জনগণের কাছে ফিরিয়ে দিতে চায়। বিএনপি ধোঁকাবাজির রাজনীতিতে বিশ্বাস করে না। ক্ষমতায় এলে বিএনপি জনগণের অধিকার প্রতিষ্ঠার পাশাপাশি তাদের অর্থনৈতিক মুক্তিও নিশ্চিত করবে। দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা ও বহুদলীয় গণতন্ত্রের ধারা অক্ষুণ্ন রেখে বাংলাদেশকে সমৃদ্ধির পথে এগিয়ে নিয়ে যাওয়ায় বিএনপির মুল লক্ষ্য।

মঙ্গলবার (২৭ জানুয়ারী) সন্ধ্যায় ২৩নং উত্তর পাঠানটুলী ওয়ার্ড বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ও নির্বাচনী সেন্টার কমিটির সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভার পূর্বে তিনি ২৩নং উত্তর পাঠানটুলী ওয়ার্ডের প্রধান নির্বাচনী কার্যালয়ের শুভ উদ্বোধন করেন।

তিনি আরও বলেন, বাংলাদেশের অর্থনীতিতে চট্টগ্রামের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিএনপি ক্ষমতায় এলে পরিকল্পিত উন্নয়ন ও সেবাদানকারী সংস্থাগুলোর সমন্বয়ে চট্টগ্রামকে একটি আধুনিক, বাসযোগ্য ও নিরাপদ নগরী হিসেবে গড়ে তোলা হবে। এই শহরেই আমার বেড়ে উঠা। নির্বাচিত হলে শিক্ষা, স্বাস্থ্যসেবা, কর্মসংস্থান, জলাবদ্ধতা, যানজট, যোগাযোগ ব্যবস্থাসহ সকল নাগরিক সমস্যা সমাধানে এবং চট্টগ্রামের উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাব।

সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর বিএনপির য্গ্মু আহবায়ক এস এম সাইফুল আলম, নিয়াজ মোহাম্মদ খান, ইয়াছিন চৌধুরী লিটন, সদস্য আনোয়ার হোসেন লিপু, কেন্দ্রীয় মহিলা দল নেত্রী বেগম ফাতেমা বাদশা। ২৩নং উত্তর পাঠানটুলী ওয়ার্ড বিএনপির আহবায়ক আব্দুল হালিম এর সভাপতিত্বে ও সদস্য সচিব এম. এ হাসনাতের সঞ্চালনায় বক্তব্য দেন মোস্তাফিজুর রহমান বুলু, হাজী মহসিন, সুলতান মাহমুদ খান সুমন, আকবর কবির চৌধুরী ডিউক, সিরাজুল ইসলাম, আব্বাস উদ্দিন, এস এম নাছির প্রমুখ।

সম্পর্কিত খবর

রাজাকারদের রাজনৈতিক গোষ্ঠীকে বর্জন করতে হবে, শিক্ষার্থীদের স্বাধীনতার সঠিক ইতিহাস তুলে ধরতে হবে : স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জনাব সরদার সাখাওয়াত হোসেন বকুল বলেছেন, একাত্তরে একটি গোষ্ঠী আমাদের মা-বোনদের পাক হানাদার বাহিনীর হাতে তুলে দিয়েছিলো। বাংলাদেশকে মেধাশূন্য...

যাদের প্রয়োজন তাদের হাতেই ফ্যামিলি কার্ড পৌঁছানোর জন্য তথ্য যাচাই বাছাইয়ের নির্দেশ মাননীয় প্রধানমন্ত্রীর

প্রকৃত উপকারভোগীদের কাছে ফ্যামিলি কার্ড পৌঁছানোর জন্য তথ্য যাচাই-বাছাইয়ের নির্দেশ দিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। আজ সোমবার ২০ জুলাই রাজধানী ঢাকার সচিবালয়ের মন্ত্রিপরিষদ...

জেলা পরিষদে সুশাসন, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতে দুর্নীতির সঙ্গে আপস নয় : চট্টগ্রাম জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসক জনাব শামীম

চট্টগ্রাম : জনগণের কল্যাণে কাজ করাই হবে জেলা পরিষদের প্রধান লক্ষ্য। জেলা পরিষদে সুশাসন, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে দুর্নীতির সঙ্গে কোনো ধরনের আপস...

‘জনগণের ভোটে নির্বাচিত সরকারের দায়িত্ব গ্রহণের পাঁচ মাস পূর্তি’ উপলক্ষে সংবাদ সম্মেলন

সংবাদ সম্মেলনে সরকারের ৫ মাসের কার্যক্রম তুলে ধরছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহ্দী আমিন। ছবি : সংগৃহীত   দায়িত্ব গ্রহণের ১৫০ দিন বা পাঁচ মাস পূর্তি উপলক্ষে...

চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ে জুলাই শহীদদের স্মরণে আলোচনা সভা, শহীদ পরিবার ও আহত জুলাই যোদ্ধাকে সম্মাননা

চট্টগ্রাম : চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (সিএমইউ) উদ্যোগে জুলাই ২০২৪-এর গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে আলোচনা সভা ও সম্মাননা প্রদান অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের সেমিনার কক্ষে আয়োজিত অনুষ্ঠানে জুলাই...

জীবন উৎসর্গকারী শহীদের নাম যথাযথ মর্যাদায় সংরক্ষণ করা রাষ্ট্রের দায়িত্ব : চট্টগ্রাম সিটি কর্পোরেশন মেয়র

চট্টগ্রাম : চট্টগ্রাম সিটি করপোরেশনের মাননীয়  মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, জুলাইয়ের সঠিক ইতিহাস নতুন প্রজন্মের কাছে যথাযথভাবে তুলে ধরতে হবে। জুলাই-আগস্টের আন্দোলনে চট্টগ্রাম...
সর্বশেষ সর্বাধিক পঠিত