মঙ্গলবার, সেপ্টেম্বর ২২, ২০২৬

তরুণদের দক্ষ মানবসম্পদে পরিণত করা হবে : সাঈদ আল নোমান

নিজস্ব প্রতিবেদক

আধুনিক পরিকল্পনার মাধ্যমে বন্দরনগরী চট্টগ্রামকে আন্তর্জাতিক মানের নগরে রূপান্তরের অঙ্গীকার ব্যক্ত করেছেন আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১০ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রার্থী জনাব সাঈদ আল নোমান। তিনি বলেছেন, টেকসই অবকাঠামো উন্নয়ন জরুরি। নাগরিক সেবার মান বাড়াতে হবে। সঠিক পরিকল্পনাই পারে চট্টগ্রামের সম্ভাবনা কাজে লাগাতে।

মঙ্গলবার ২৭ জানুয়ারি বেলা আড়াইটায় খুলশী বিজিএমইএ মাঠ, ঝাউতলা বাজার এলাকায় গণসংযোগকালে তিনি এসব উন্নয়নের দিকনির্দেশক কথা বলেন।

জনাব সাঈদ আল নোমান বলেন, শিক্ষা ও স্বাস্থ্য খাতে অগ্রাধিকার দেওয়া হবে। উন্নত করা হবে যোগাযোগ ব্যবস্থা। সৃষ্টি করা হবে কর্মসংস্থানের নতুন সুযোগ। তরুণদের দক্ষ মানবসম্পদে পরিণত করাই তাঁর ও তাঁর দলের লক্ষ্য বলে জানান তিনি।

‘জনগণের আস্থা ও ভালোবাসা পেলে আমি চট্টগ্রামবাসীর পাশে থাকবো। গড়ে তুলবো একটি পরিচ্ছন্ন, নিরাপদ ও উন্নত নগরী’ – বলেই জনাব সাঈদ আল নোমান ১২ ফেব্রুয়ারি সবাইকে ধানের শীষ মার্কায় ভোট দেওয়ার আহ্বান জানান।

সম্পর্কিত খবর

৪৩ মাসে ৭২ হাজারের বেশি শিশু নিখোঁজ: কোথায় হারিয়ে যাচ্ছে আমাদের শিশুরা?

একটি শিশু হারিয়ে যাওয়ার অর্থ শুধু একটি পরিবারের একজন সদস্য নিখোঁজ হওয়া নয়—এর সঙ্গে হারিয়ে যায় একটি পরিবারের স্বস্তি, নিরাপত্তাবোধ ও ভবিষ্যতের অসংখ্য স্বপ্ন।...

বিটিভি চট্টগ্রাম কেন্দ্র’র কর্মকর্তার বিরুদ্ধে সংবাদে সয়লাব, তীরের মুখে ঈমাম হোসেন

চট্টগ্রামে অনিয়ম-দুর্নীতি এবং জালিয়াতির মাধ্যমে শিল্পীদের টাকা আত্মসাতসহ কয়েকটি গুরুতর অভিযোগ উঠেছে নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের সাবেক গবেষণা সম্পাদক, আওয়ামী লীগ সরকার আমলের বিশেষ সুবিধাভোগী...

নবম জাতীয় পে-স্কেলের প্রজ্ঞাপন জারি

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বহুল প্রতীক্ষিত নবম জাতীয় পে-স্কেলের প্রজ্ঞাপন জারি করেছে বাংলাদেশ সরকার। শনিবার ১৯ সেপ্টেম্বর অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ ‘চাকরি (বেতন ও ভাতাদি) আদেশ,...

দুই-তিন দিন ধরে জ্বর থাকলে প্রয়োজনীয় পরীক্ষা করানো উচিত : চসিক মেয়র

চট্টগ্রাম : ডেঙ্গু প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন। তিনি বলেন, শুধু মশক নিধন কার্যক্রম...

চট্টগ্রাম বিপনি বিতানে কাপড়ের গুদামে আগুন

চট্টগ্রাম : চট্টগ্রাম নগরীর নিউমার্কেটে একটি কাপড়ের গুদামে বৈদ্যুতিক শর্ট সার্কিটের ত্রুটিতেঅগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর)...

বিজিসি ট্রাস্টের দিনব্যাপী সিজেন রিজিওনাল ক্লাস্টার মিটিং অনুষ্ঠান সম্পন্ন

চট্টগ্রাম : সাংবাদিকতা শিক্ষা ও গবেষণাকে এগিয়ে নেওয়া এবং সিজেন-এর কার্যক্রম সম্প্রসারণ লক্ষ্যে বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ এর জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের উদ্যোগে...
সর্বশেষ সর্বাধিক পঠিত