রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬

ভারতীয় সুতার উপর শুল্ক আরোপ করতে পারে ঢাকা

ইন্টারন্যাশনাল ডেস্ক

ভারত-বাংলাদেশ সম্পর্কে আবার টানাপোড়েন সৃষ্টি হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। সূত্রের খবর অনুযায়ী এবার ভারতীয় সুতোর ডিউটি-ফ্রি আমদানি বন্ধ করে শুল্ক আরোপের চিন্তা করছে ঢাকা। বাংলাদেশের এই পদক্ষেপেই ফের ভারত বাংলাদেশ সম্পর্কে নতুন টানাপোড়েন তৈরী হয়েছে ।

বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন ১ ফেব্রুয়ারি থেকে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘটের হুমকি দিয়েছে। তাদের দাবি এই মুহূর্তে ভারতীয় সুতোর উপরে শুল্ক আরোপ করতে হবে। বাংলাদেশের স্পিনিং মিল মালিকরা অভিযোগ করছেন যে ভারত থেকে যে সস্তা, সাবসিডাইজড সুতো আমদানি করা হচ্ছে তাতে তাদের ব্যবসা ধ্বংস হচ্ছে। ২০২৫ সালে বাংলাদেশ প্রায় ৭০ কোটি কেজি সুতো আমদানি করেছে, যার মূল্য প্রায় ২ বিলিয়ন ডলার। এর মধ্যে ৭৮-৮২ শতাংশই ভারত থেকে। ডিউটি-ফ্রি সুবিধার কারণে ভারতীয় ইয়ার্ন স্থানীয় উৎপাদনের চেয়ে ৩০-৩৫ সেন্ট প্রতি কেজি সস্তা পড়ছে। ফলে গত কয়েক মাসে ৫০টিরও বেশি স্পিনিং মিল বন্ধ হয়ে গেছে, আরও ৫০টি ঝুঁকিতে। প্রায় ২ লক্ষ শ্রমিক চাকরি হারিয়েছেন, আর ধর্মঘট হলে ১০ লক্ষেরও বেশি চাকরি বিপন্ন হতে পারে। বিটিএমএ প্রেসিডেন্ট শওকত আজিজ রাসেল বলেছেন, ডিউটি ফ্রি সুতো আমদানি বন্ধ না হলে দেশের টেক্সটাইল কারখানাগুলি অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হবে।

ভারতের টেক্সটাইল খাত, বিশেষ করে সুরাট এবং বিদর্ভের মিল মালিকরা উদ্বিগ্ন। ভিদর্ভায় প্রতি মাসে উৎপাদিত ইয়ার্নের ৩০ শতাংশ বাংলাদেশে যায়। ট্যারিফ হলে ভারতে ইয়ার্নের দাম পড়ে যাবে, কটনের দাম কমবে, কৃষক ক্ষতিগ্রস্ত হবেন। অন্যদিকে, বাংলাদেশের রপ্তানিমুখি পোশাক কারখানাগুলো ভারতীয় সুতোর উপর নির্ভরশীল। সস্তা সুতো না পেলে তাদের খরচ বাড়বে, প্রতিযোগিতা কমবে।

সম্পর্কিত খবর

চট্টগ্রাম বন্দরের কনটেইনার টার্মিনাল ইজারা বন্ধের দাবিতে বিক্ষোভ সমাবেশ

চট্টগ্রাম : চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) ও চট্টগ্রাম কনটেইনার টার্মিনাল (সিসিটি) বিদেশি প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ডকে ইজারা দেওয়ার উদ্যোগের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে...

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রতিবেশী রাষ্ট্র ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। বৃহস্পতিবার ১৭ সেপ্টেম্বর রাতে ‘পিএমও বাংলাদেশ’ প্রধানমন্ত্রীর কার্যালয়ের অফিশিয়াল ফেসবুক...

কক্সবাজারে ট্রেনে যাতায়াতের চাহিদা বাড়ায় যুক্ত হচ্ছে মহানগর এক্সপ্রেস

ঢাকা-চট্টগ্রাম রুটে চলাচল করা মহানগর এক্সপ্রেসকে কক্সবাজার পর্যন্ত সম্প্রসারণের পরিকল্পনা করে ঢাকা-কক্সবাজার রুটে আরও একটি আন্তঃনগর ট্রেন চালুর উদ্যোগ নিয়েছে বাংলাদেশ রেলওয়ে। এটি আগামী...

উত্তমকুমার বাংলা সংস্কৃতির অবিচ্ছেদ্য এক অধ্যায়

চট্টগ্রাম : উত্তমকুমার বাংলা সংস্কৃতির একটি অবিচ্ছেদ্য অংশ। দশকের পর দশক, প্রজন্মের পর প্রজন্ম ধরে তাঁর অটল অবস্থান সমস্ত বাঙালির অন্তর জুড়ে। মৃত্যুর প্রায়...

চট্টগ্রামে হারানো অস্ত্র উদ্ধার না হওয়া পর্যন্ত এসব অস্ত্র সমাজের সবার জন্য ঝুঁকিপূর্ণ : র‍্যাব-৭

চট্টগ্রাম : চট্টগ্রামে হারিয়ে যাওয়া সরকারি অস্ত্র উদ্ধারে সবার সহযোগিতা চেয়েছে র‌্যাব-৭ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মোস্তাফিজুর রহমান বলেছেন, হারানো অস্ত্র উদ্ধার না...

একনেকে ১২টি প্রকল্প অনুমোদিত : রাজধানীতে ৩টি নতুন মেট্রোরেল প্রকল্প

ছবি - সংগৃহীতআজ বুধবার ১৬ সেপ্টেম্বর অনুষ্ঠিত একনেকের বৈঠকে রাজধানী ঢাকায় তিনটি মেট্রোরেলসহ মোট ১২টি প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে। বৈঠকে সভাপতিত্ব করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ...
সর্বশেষ সর্বাধিক পঠিত