শুক্রবার, জুলাই ১৭, ২০২৬

এ বিজয় গণতন্ত্রের, এ বিজয় বাংলাদেশের, এ বিজয় দেশের গণতন্ত্রকামী মানুষের।

জাতীয় ঐক্য আমাদের শক্তি, বিভাজন আমাদের দুর্বলতা : জনাব তারেক রহমান

মানুষের মন জয় করাই আমাদের সাফল্য।

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিকে বিপুল ভোটে নির্বাচিত করায় দেশবাসীর প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান বলেছেন, ‘এ বিজয় গণতন্ত্রের, এ বিজয় বাংলাদেশের, এ বিজয় দেশের গণতন্ত্রকামী মানুষের। আজ থেকে আমরা স্বাধীন। তাই দেশকে কেউ যেন আর তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে সেই ব্যাপারে আমাদের সতর্ক থাকতে হবে। নিরলস কাজের মাধ্যমে জনগণের বিশ্বাসের মূল্য দিতে হবে। নেতাকর্মীদের অবশ্যই দায়িত্বশীল হতে হবে। যেকোনও মূল্যে শান্তি-আইনশৃঙ্খলা বজায় রাখতে হবে।’

আজ শনিবার ১৪ ফেব্রুয়ারি বিকেলে হোটেলইন্টারকন্টিনেন্টালে বিএনপির পক্ষ থেকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনোত্তর প্রেস ব্রিফিংয়ে বিএনপির চেয়ারপার্সন একথা বলেন।

এ সময় তিনি নির্বাচনে অংশ নেওয়া প্রতিটি রাজনৈতিক দলকে অভিনন্দন জানিয়ে বলেন, গণতান্ত্রিক রাষ্ট্র ও রাজনৈতিক দলগুলো মিলে একটি শান্তিপূর্ণ, নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এজন্য অন্তর্বর্তী সরকার ও নির্বাচন কমিশনকে ধন্যবাদ জানাই।

দলের নেতাকর্মীদের উদ্দেশে জনাব তারেক রহমান বলেন, শত নির্যাতন-নিপীড়নের পরও আপনারা রাজপথ ছাড়েননি। গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামে অটুট ছিলেন। এবার দেশ গড়ার পালা। এ যাত্রায় প্রত্যেককে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে, অবশ্যই।

বিএনপি চেয়ারম্যান বলেন, দেশ গঠনে প্রতিটা গণতান্ত্রিক রাজনৈতিক দলের প্রতি আহ্বান, দেশ গঠনে আপনাদের চিন্তা-ভাবনা আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের পথ ও মত ভিন্ন থাকতে পারে, কিন্তু দেশের স্বার্থে আমরা সবাই এক। আমি বিশ্বাস করি, জাতীয় ঐক্য আমাদের শক্তি, বিভাজন আমাদের দুর্বলতা।

প্রেস ব্রিফিংয়ের শেষে নির্বাচনে ২০০ আসন নিশ্চিত করতে কোনও ধরনের কৌশল বা ইঞ্জিনিয়ারিং করা হয়েছে কি না, এমন প্রশ্ন তোলেন সাংবাদিক খালেদ মুহিউদ্দীন। উত্তরে জনাব তারেক রহমান বলেন, আমাদের ইঞ্জিনিয়ারিং ছিল জনগণকে কনভিন্স করা বা জনগণকে নিজেদের পক্ষে আনা। আমরা চেয়েছি মানুষ যেন তাদের ভোট দেয়, সেই লক্ষ্যেই কাজ করেছও। মানুষের মন জয় করাই আমাদের সাফল্য।

চীন-বাংলাদেশ সম্পর্ক নিয়ে এক চীনা সাংবাদিকের প্রশ্নের জবাবে তারেক রহমান বলেন, দেশের জনগণের স্বার্থ আগে থাকবে। পাশাপাশি দুই দেশের পারস্পরিক আগ্রহের বিষয়গুলোও গুরুত্ব পাবে। আওয়ামী লীগ প্রসঙ্গে এক বিদেশি সাংবাদিক জানতে চাইলে তিনি বলেন, বিষয়টি আইনের শাসনের আলোকে বিবেচনা করতে চান।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, দলের স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, ড. আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, সালাহউদ্দিন আহমদ, ইকবাল হাসান মাহমুদ টুকু, সেলিমা রহমান, মেজর (অব) হাফিজ উদ্দিন আহমদ, ডা. এজেডম জাহিদ হোসেন।

বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক ড. মওদুদ আহমেদ পাভেল ও চেয়ারপারসনের উপদেষ্টা ইসমাঈল জবিউল্লাহর সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ, এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী, জয়নুল আবেদিন, শামসুজ্জামান দুদু, চেয়ারপারসনের উপদেষ্টা সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, আন্তর্জাতিক সম্পাদক ব্যারিস্টার নাসির উদ্দীন আহমেদ অসীম, বিএনপির যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির ও দলের চেয়ারম্যানের উপদেষ্টা মাহদী আমিন।

সম্পর্কিত খবর

দুর্ভোগ লাঘবে সরকার এবং স্থানীয় প্রশাসন সমন্বিতভাবে কাজ করছে : বিদ্যুৎ প্রতিমন্ত্রী

চট্টগ্রাম : বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, টানা ভারী বর্ষণ ও জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত মানুষের দুর্ভোগ লাঘবে সরকার এবং স্থানীয়...

শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি বাদ, নতুন ৬ দফা দাবি পেশ ছাত্রদের

শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলনের পদত্যাগের দাবি প্রত্যাহার করে নিয়েছে আন্দোলনরত উচ্চমাধ্যমিক শিক্ষার্থীরা। তবে ছয় দফা দাবি নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে বৈঠকে...

চট্টগ্রামে দুটি ইন্টারনেট সেবা প্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর ও লুটপাট : চাঁদার দাবিতে ঘটনার অভিযোগ

চট্টগ্রাম : চট্টগ্রামে আন্তর্জাতিক ইন্টারনেট গেটওয়ে (আইআইজি) প্রতিষ্ঠান এক্সাবাইট লিমিটেড এবং ইন্টারনেট সেবাদাতা (আইএসপি) প্রতিষ্ঠান ডিডিএনের কার্যালয়ে সশস্ত্র হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে।...

দেশকে ফ্যাসিবাদের হাত থেকে বাঁচানোর জন্য জাতীয় ঐক্যের উপর গুরুত্ব দিলেন মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান

সংসদে সরকারি ও বিরোধী দলের মধ্যে মতভিন্নতা থাকলেও কোনো শত্রুতা থাকা উচিত নয় বলে মন্তব্য করেছেন মাননীয় প্রধানমন্ত্রী ও সরকারি দল বিএনপির চেয়ারপার্সন ও...

বেলজিয়ামকে হারিয়ে স্পেন সেমিফাইনালে

স্পেন ২ : ১ বেলজিয়াম  বিশ্বকাপ ফুটবল ২০২৬ এর সেমিফাইনালে  অংশগ্রহণ নিশ্চিত করেছে স্পেন। শেষ মুহূর্তে বদলি হিসেবে নামা মিকেল মেরিনোর গোলে বেলজিয়ামকে ২-১ গোলে...

যেখানে মানুষের কষ্ট, সেখানেই আমার দায়বদ্ধতা : জনাব সাঈদ আল নোমান এমপি

চট্টগ্রাম : চট্টগ্রাম ১০ আসনের সংসদ সদস্য সাঈদ আল নোমান বলেছেন, “যেখানে মানুষের কষ্ট, সেখানেই আমার দায়বদ্ধতা। দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো শুধু দায়িত্ব...
সর্বশেষ সর্বাধিক পঠিত