রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬

পাকিস্তানকে মানচিত্র থেকে মুছে ফেলার হুমকি আফগানিস্তানের

আন্তর্জাতিক প্রতিবেদক

আফগানিস্তান-পাকিস্তান সীমান্তে উত্তেজনা এখন চরমে। পাকিস্তানের সাম্প্রতিক এয়ার স্ট্রাইকের পর তালিবান সরকারের পক্ষ থেকে এসেছে কড়া হুঁশিয়ারি। আফগানিস্তানের অভ্যন্তরীণ মন্ত্রী সিরাজউদ্দিন হক্কানি বলেছেন, “যদি আমাদের বড়রা গুরুতর পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত নেন, তাহলে পাকিস্তানের কোনো চিহ্নই থাকবে না পৃথিবীর মানচিত্রে।” এই মন্তব্যকে অনেকে ‘তালিবানি ফতোয়া’ বলে অভিহিত করছেন, যা সরাসরি পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল অসীম মুনিরকে লক্ষ্য করে দেওয়া বলে মনে করা হচ্ছে।

সবকিছু শুরু হয়েছে পাকিস্তানের অভ্যন্তরে একের পর এক আত্মঘাতী হামলা দিয়ে। রমজান মাসে ইসলামাবাদের একটি শিয়া মসজিদে ভয়াবহ বোমা হামলা, বাজাউরে সেনা পোস্টে আক্রমণ এসবের জন্য পাকিস্তান তেহরিক-ই-তালিবান পাকিস্তান (টিটিপি)-কে দায়ী করেছে। ইসলামাবাদের দাবি, এই টিটিপি যোদ্ধারা আফগানিস্তানের মাটি থেকে অপারেশন চালাচ্ছে, এবং তালিবান সরকার তাদের আশ্রয় দিচ্ছে। এর প্রতিক্রিয়ায় পাকিস্তান বিমানবাহিনী নাঙ্গারহার ও পাকতিকা প্রদেশে একাধিক এয়ার স্ট্রাইক চালিয়েছে।

পাকিস্তানের দাবি, এতে সাতটি টিটিপি ক্যাম্প ও আস্তানা ধ্বংস করা হয়েছে, অন্তত ৭০ জন জঙ্গি নিহত হয়েছে। কিন্তু তালিবানের পক্ষ থেকে বলা হয়েছে, এই হামলায় বেসামরিক লোকজন, নারী-শিশুসহ অন্তত ১৮ জন নিহত এবং বহু আহত হয়েছে। ধর্মীয় স্কুল ও বাড়িঘরও ক্ষতিগ্রস্ত হয়েছে বলে অভিযোগ।

এই হামলার পর তালিবানের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, তারা “যথাযথ ও পরিমিত প্রতিক্রিয়া” দেবে। কিন্তু অভ্যন্তরীণ মন্ত্রী হক্কানির মন্তব্য এসেছে আরও কঠোর। তিনি বলেছেন, “আমাদের নেতৃত্ব যদি গুরুতর সিদ্ধান্ত নেয়, তাহলে পাকিস্তানের অস্তিত্বই মুছে যাবে।” এই হুমকি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। অনেকে এটাকে পাকিস্তানের সেনাপ্রধান অসীম মুনিরের উদ্দেশ্যে দেওয়া ‘তালিবানি ফতোয়া’ বলছেন। মুনির গত ডিসেম্বরে বলেছিলেন, তালিবানকে বেছে নিতে হবে ইসলামাবাদের সঙ্গে সম্পর্ক রাখবে, নাকি টিটিপির সঙ্গে। এখন তালিবানের পালটা হুঁশিয়ারিতে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে।

আফগানিস্তানের হুমকির প্রেক্ষিতে পাকিস্তানের পক্ষ থেকে প্রতিক্রিয়া এসেছে কড়া। প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ বলেছেন, “আফগানিস্তান যদি পরীক্ষা করতে চায়, তাহলে নিজেদের বিপদ ও ধ্বংসের ঝুঁকিতে করবে।” তিনি আরও বলেন, পাকিস্তান আরও স্ট্রাইক চালাতে দ্বিধা করবে না যদি কাবুল টিটিপির বিরুদ্ধে ব্যবস্থা না নেয়। প্রেসিডেন্ট আসিফ আলি জারদারিও বলেছেন, এই অভিযান পাকিস্তানের স্বাভাবিক অধিকার।

সম্পর্কিত খবর

অপ্রতিম হত্যার বিচার রামিসা হত্যাকাণ্ডের মতো দ্রুততম সময়ে শেষ করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

ছবি :- সংগৃহীত   কুমিল্লায় সপ্তম শ্রেণির শিক্ষার্থী ইশায়াত শাহরিয়ার অপ্রতিম (১৩) হত্যাকাণ্ডের বিচার রামিসা হত্যাকাণ্ডের মতো দ্রুততম সময়ে শেষ করার ঘোষণা দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী জনাব সালাহউদ্দিন...

মানবতাবিরোধী অপরাধ মামলায় ওবায়দুল কাদের সহ ৭ শীর্ষ আওয়ামী নেতাকে মৃত্যুদন্ড

ছবি : সংগৃহীত   ২০২৪ সালের জুলাই ও আগষ্ট মাসে সংগঠিত  গণঅভ্যুত্থান চলাকালে মানবতাবিরোধী অপরাধ ও গণহত্যার মামলায় কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত দল বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ...

মাদার তেরেসা অ্যাওয়ার্ডে ভূষিত চট্টগ্রাম জেলা নাজির আরিফ হোসেন

চট্টগ্রাম : মাদার তেরেসা পিস অ্যাওয়ার্ড-২০২৬ পদকে ভূষিত হয়েছেন চট্টগ্রাম জেলা প্রশাসক কার্যালয়ের উপসহকারী প্রশাসনিক কর্মকর্তা (জেলা নাজির) আরিফ হোসেন। মাদার তেরেসার ১১৬তম জন্মবার্ষিকী...

প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিনের সাথে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর সাক্ষাৎ

ছবি : সংগৃহীত   ভারতে পলাতক ক্ষমতাচ্যুত আওয়ামী ফ্যাসিবাদের দোসর ও আদালতে দণ্ডপ্রাপ্ত আসামিরা যাতে দেশে ও আন্তর্জাতিক পর্যায়ে কোনো ধরনের অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করতে...

বাংলাদেশের প্রধানমন্ত্রী কে দুটি আমন্ত্রণ দেওয়া হয়েছিল বলে দাবি ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের

বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারত সফরের জন্য দু’টি পৃথক আমন্ত্রণ জানানো হয়েছিল বলে জানিয়েছে প্রতিবেশী ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। এর একটি ছিল দ্বিপক্ষীয় সফরের জন্য,...

শুধু ভালো ফল ও ডিগ্রি অর্জনই শিক্ষার উদ্দেশ্য হতে পারে না : ডিসি জাহিদ

চট্টগ্রাম : সমাজে মানবিকতা ও মূল্যবোধের অবক্ষয় ঠেকাতে ব্যক্তিস্বার্থের চর্চা থেকে বেরিয়ে বিবেকের চর্চায় ফেরার আহ্বান জানিয়েছেন চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।...
সর্বশেষ সর্বাধিক পঠিত