রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬

আজ মাননীয় পররাষ্ট্রমন্ত্রী ভারত সফরে যাচ্ছেন

নিজস্ব প্রতিবেদক

পারস্পরিক সম্মান এবং সমান অংশীদারত্বের ভিত্তিতে দ্বিপক্ষীয় সম্পর্ক পুনর্গঠনের লক্ষ্য নিয়ে আজ মঙ্গলবার ভারত সফরে যাচ্ছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খালিলুর রহমান। সঙ্গে যাচ্ছেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির।

মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকার দায়িত্ব নেওয়ার পর এটিই কোনো বাংলাদেশি মন্ত্রীর প্রথম দিল্লি সফর। এই সফরকে ঢাকা ‘শুভেচ্ছা সফর’ হিসেবে বর্ণনা করলেও, এতে তিস্তা চুক্তি, সীমান্ত হত্যা এবং অভিযুক্তদের প্রত্যর্পণের মতো একগুচ্ছ অমীমাংসিত ও সংবেদনশীল ইস্যু আলোচনায় থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।

সফরকালে ড. খালিলুর রহমান ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. এস. জয়শঙ্করের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন। এ ছাড়া ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল এবং পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাসমন্ত্রী হরদীপ সিং পুরির সঙ্গে তাঁর আলাদা বৈঠকের কথা রয়েছে। কূটনৈতিক সূত্রগুলোর মতে, অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে সৃষ্ট তিক্ততা কাটিয়ে ‘বাংলাদেশ ফার্স্ট’ নীতির ভিত্তিতে সম্পর্ককে একটি টেকসই ও পারস্পরিক লাভজনক অবস্থানে নিতে চায় ঢাকা।

বাংলাদেশি নাগরিকদের জন্য ভারতীয় ভিসা সেবা পুরোপুরি সচল করার বিষয়ে ভারতকে বিশেষ অনুরোধ জানানো হবে বলে কূটনৈতিক সূত্রে নিশ্চিত হওয়া গেছে। বিশেষ করে চিকিৎসা পর্যটন এবং জরুরি প্রয়োজনে যাতায়াতের ক্ষেত্রে ভিসা জটিলতা নিরসনে ঢাকা ইতিবাচক সাড়া আশা করছে। পাশাপাশি, সীমান্তে প্রাণহানি শূন্যে নামিয়ে আনতে সীমান্ত ব্যবস্থাপনায় আরও কার্যকর সমন্বয়ের ওপর গুরুত্ব দেবে বাংলাদেশ।

দীর্ঘদিন ধরে ঝুলে থাকা তিস্তা পানি বণ্টন চুক্তি এবং গঙ্গা পানি চুক্তির নবায়ন নিয়ে পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকে ফলপ্রসূ আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে। এ ছাড়া সীমান্তবর্তী বিদ্যুৎ বাণিজ্য, জ্বালানি সরবরাহ নিশ্চিত করা এবং আঞ্চলিক সংযোগ বা কানেকটিভিটি জোরদার করার বিষয়টিও আলোচ্য সূচিতে রয়েছে। বাণিজ্য সহজীকরণ ও শুল্ক-বহির্ভূত বাধা কমানোর বিষয়েও দিল্লির সহযোগিতা চাইবে ঢাকা।

প্রসঙ্গত উল্লেখ্য, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পররাষ্ট্রমন্ত্রী আজ মঙ্গলবার দুপুরে দিল্লির উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন। তাঁর সঙ্গে থাকবেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। দিল্লি সফর শেষে তিনি মরিশাসের রাজধানী পোর্ট লুইসে ১০-১২ এপ্রিল অনুষ্ঠেয় ‘ভারত মহাসাগর সম্মেলনে’ অংশ নিতে যাবেন।

সম্পর্কিত খবর

নবম জাতীয় পে-স্কেলের প্রজ্ঞাপন জারি

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বহুল প্রতীক্ষিত নবম জাতীয় পে-স্কেলের প্রজ্ঞাপন জারি করেছে বাংলাদেশ সরকার। শনিবার ১৯ সেপ্টেম্বর অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ ‘চাকরি (বেতন ও ভাতাদি) আদেশ,...

ক্যামেরা এখন পানির দাম, এক প্যাকেট সিগারেটের দামে ক্যামেরা পাওয়া যায় : শিল্প সচিব

চট্টগ্রাম : সরকার জাহাজভাঙা শিল্পের উন্নয়ন চায়, একই সঙ্গে চায় মৃত্যুহার জিরো হোক। শিল্পায়নের সঙ্গে রিস্ক ফ্যাক্টর আছে, সে ব্যাপারে সচেতন হতে হবে। এখন...

সেপ্টেম্বর ও অক্টোবর আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ও ঝুঁকিপূর্ণ সময় : চসিক মেয়র

চট্টগ্রাম : চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, সেপ্টেম্বর ও অক্টোবর ডেঙ্গুর জন্য ঝুঁকিপূর্ণ সময় হওয়ায় এসময়ে মশক নিধন ও জনসচেতনতা...

অপরাধ দমন ও মাদক উদ্ধারে বিশেষ অবদানে শ্রেষ্ঠ ওসি পুরস্কৃত হলেন ফরিদা ইয়াসমিন

চট্টগ্রাম : চট্টগ্রাম জেলার শ্রেষ্ঠ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নির্বাচিত হয়েছেন মীরসরাই থানার ফরিদা ইয়াসমিন। এর আগেও তিনি জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হয়েছিলেন। মঙ্গলবার (...

একনেকে ১২টি প্রকল্প অনুমোদিত : রাজধানীতে ৩টি নতুন মেট্রোরেল প্রকল্প

ছবি - সংগৃহীতআজ বুধবার ১৬ সেপ্টেম্বর অনুষ্ঠিত একনেকের বৈঠকে রাজধানী ঢাকায় তিনটি মেট্রোরেলসহ মোট ১২টি প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে। বৈঠকে সভাপতিত্ব করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ...

চট্টগ্রাম ডেঙ্গু আক্রান্ত যুবকের মৃত্যু, ২৪ ঘণ্টায় বিল ২ লাখ ৭৬ হাজার

চট্টগ্রাম : চট্টগ্রামের সীতাকুণ্ডে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এক যুবকের মৃত্যুর দুইদিন পর এবার সিরাজুল মনিরা (৫) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর)...
সর্বশেষ সর্বাধিক পঠিত