রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬

চট্টগ্রামের রাউজান যুবদল নেতা হত্যা মামলা প্রক্রিয়াধীন, হত্যাকাণ্ডে জড়িতদের শনাক্ত

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম : রাউজান উপজেলায় প্রকাশ্যে গুলি করে রাঙ্গুনিয়া উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মাকসুদুল হক চৌধুরী মাসুদকে হত্যার দুইদিনে মামলা না হলেও নিহতের ভাই গতকাল বিকেলে থানায় মামলা রুজু করার জন্য যাওয়ার কথা রয়েছে এবং হত্যাকাণ্ডের ঘটনায় সন্দেহভাজন একজনকে আটক করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে। এদিকে হত্যাকাণ্ডে জড়িত পাঁচজনের পরিচয় শনাক্ত করা হয়েছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। তবে গত দুইদিন নিহতের পরিবারের কেউ না থানায় আসায় আনুষ্ঠানিক ভাবে কোনো মামলা দায়ের করা সম্ভব হয়নি বলে জানিয়েছে পুলিশ। এদিকে ঘটনার পর সন্দেহভাজন হিসেবে মুহাম্মদ জাকির (৪২) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। তবে হত্যা মামলা না থাকায় তাকে ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে সোমবার ( ১৫ জুন) আদালতে সোপর্দ করা হয়। পরে আদালতের নির্দেশে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

ভিডিও ফুটেজে দেখা যায়, গত ১৩ জুন দুপুর দেড়টার দিকে রাউজানের চৌমুহনী বাজারে দুর্বৃত্তদের গুলিতে নিহত হন মাকসুদুল হক চৌধুরী। হত্যাকাণ্ডে অংশ নেওয়া পাঁচজনই সশস্ত্র ছিল। তাদের মধ্যে দুজনের হাতে শর্টগান এবং তিনজনের হাতে পিস্তল ছিল। গুলির মুখে প্রাণ বাঁচাতে দৌড়ে একটি দোকানের সামনে আশ্রয় নেওয়ার চেষ্টা করেন মাসুদ। সেখানে তাকে লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি করা হয়। পরে হামলাকারীদের দুজন ফিরে এসে তার মাথায় গুলি করে মৃত্যু নিশ্চিত করে।

স্থানীয় সূত্র জানিয়েছে, হামলায় অংশ নেওয়া ব্যক্তিরা হলেন, ধামা ইলিয়াছ, দিদার, আফসার, ইউসুফ ও জাভেদ। তারা সবাই শীর্ষ সন্ত্রাসী রায়হানের অনুসারী হিসেবে এলাকায় পরিচিত। তাদের বিরুদ্ধে খুন, সন্ত্রাস, অপহরণসহ বিভিন্ন অভিযোগে একাধিক মামলা রয়েছে।

মামলা এবং আটকের বিষয়ে জানতে চাইলে রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, নিহত মাকসুদুল হক চৌধুরী মাসুদের পরিবারের সঙ্গে পুলিশের সার্বক্ষণিক যোগাযোগ রয়েছে। গতকাল সোমবার নিহতের পরিবারের সঙ্গে কথা হয়েছে, তারা জানিয়েছেন আজ (সোমবার) সন্ধ্যার দিকে মামলা করবে। তিনি আরও বলেন, ঘটনার পরিপ্রেক্ষিতে জাকির নামের একজনকে গ্রেপ্তার করা হয়েছে। রোববার আদালতে পাঠানো হয়েছে। আমরা সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করছি এবং বিভিন্ন তথ্য-উপাত্ত যাচাই করছি। জড়িতদের শনাক্ত করা হয়েছে। তাদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। প্রসঙ্গত, নিহত মাকসুদুল হক চৌধুরী বেতাগী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মুহাম্মদ পিয়ারুল হক চৌধুরীর ছোট ভাই। পরিবারের সদস্যদের দাবি, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করার প্রস্তুতি নিচ্ছিলেন। এ লক্ষ্যে কয়েক মাস ধরে এলাকায় প্রচার-প্রচারণাও চালিয়ে আসছিলেন।

সম্পর্কিত খবর

মানবতাবিরোধী অপরাধ মামলায় ওবায়দুল কাদের সহ ৭ শীর্ষ আওয়ামী নেতাকে মৃত্যুদন্ড

ছবি : সংগৃহীত   ২০২৪ সালের জুলাই ও আগষ্ট মাসে সংগঠিত  গণঅভ্যুত্থান চলাকালে মানবতাবিরোধী অপরাধ ও গণহত্যার মামলায় কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত দল বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ...

চট্টগ্রাম বিপনি বিতানে কাপড়ের গুদামে আগুন

চট্টগ্রাম : চট্টগ্রাম নগরীর নিউমার্কেটে একটি কাপড়ের গুদামে বৈদ্যুতিক শর্ট সার্কিটের ত্রুটিতেঅগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর)...

চট্টগ্রামে হারানো অস্ত্র উদ্ধার না হওয়া পর্যন্ত এসব অস্ত্র সমাজের সবার জন্য ঝুঁকিপূর্ণ : র‍্যাব-৭

চট্টগ্রাম : চট্টগ্রামে হারিয়ে যাওয়া সরকারি অস্ত্র উদ্ধারে সবার সহযোগিতা চেয়েছে র‌্যাব-৭ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মোস্তাফিজুর রহমান বলেছেন, হারানো অস্ত্র উদ্ধার না...

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রতিবেশী রাষ্ট্র ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। বৃহস্পতিবার ১৭ সেপ্টেম্বর রাতে ‘পিএমও বাংলাদেশ’ প্রধানমন্ত্রীর কার্যালয়ের অফিশিয়াল ফেসবুক...

দেশের একমাত্র সম্পদ জনগণ, সবাইকে নিয়ে নিরাপদ সমাজ প্রতিষ্ঠা করতে চাই : ডিসি জাহিদ

চট্টগ্রাম : চট্টগ্রামের হোটেল-রেস্তোরাঁয় নিরাপদ খাবার ও স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করতে বাবুর্চিসহ খাবার প্রস্তুত ও পরিবেশনের সঙ্গে যুক্ত কর্মীদের স্বাস্থ্যবিধি ও পরিচ্ছন্নতা বিষয়ে প্রশিক্ষণ...

দল-মত, বর্ণ ও গোষ্ঠীর ঊর্ধ্বে উঠে সর্বস্তরের মানুষের জন্য নিরপেক্ষভাবে কাজ করার শপথ নিয়েছি : রাষ্ট্রপতি জনাব ফখরুল ইসলাম আলমগীর

ছবি : সংগৃহীত   গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মহামান্য রাষ্ট্রপতি জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, হজরত শাহজালাল (রহ.) ও হজরত শাহপরানসহ (রহ.) অসংখ্য ওলি-আউলিয়ার স্মৃতিধন্য সিলেটে...
সর্বশেষ সর্বাধিক পঠিত