রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬

গোল শূন্য ড্র করে কলম্বিয়া গ্রুপ চ্যাম্পিয়ন, পর্তুগাল রানার্স

ক্রীড়া প্রতিবেদক
কলম্বিয়া ০ : ০ পর্তুগাল

গোল হলো না একটিও কিন্তু লক্ষ্য পূরণ হলো কলম্বিয়ার। পর্তুগালের বিপক্ষে ড্র করেই গ্রুপ সেরা হয়ে বিশ্বকাপের নকআউট পর্বে উঠল নেস্তর লরেঞ্জোর দল। জয়ের জন্য মরিয়া পর্তুগাল শেষ পর্যন্ত তেমন ধারই দেখাতে পারল না, রানার্সআপ হয়েই শেষ করতে হলো গ্রুপ পর্ব। মায়ামিতে গ্রুপ ‘কে’-এর শেষ রাউন্ডের ম্যাচে পর্তুগালের সঙ্গে গোলশূন্য ড্র করেছে কলম্বিয়া। বিশ্বকাপ ইতিহাসে এটিই কলম্বিয়ার প্রথম ০-০ ড্র। গ্রুপের শীর্ষস্থান নিশ্চিত করতে এই ফলাফলই যথেষ্ট ছিল তাদের।

তিন ম্যাচে দুই জয় ও এক ড্রয়ে ৭ পয়েন্ট নিয়ে গ্রুপ সেরা হয়েছে কলম্বিয়া। ৫ পয়েন্ট নিয়ে রানার্সআপ পর্তুগাল। শেষ বত্রিশে কলম্বিয়ার প্রতিপক্ষ ঘানা। পর্তুগাল খেলবে শক্তিশালী ক্রোয়েশিয়ার বিপক্ষে। তৃতীয় স্থানে থেকেও পরের ধাপে ওঠা ডিআর কঙ্গোর প্রতিপক্ষ ইংল্যান্ড।

ড্র করলেই গ্রুপ সেরা হওয়ার সমীকরণ সামনে থাকলেও শুরু থেকে ইতিবাচক ফুটবল খেলে কলম্বিয়া। পঞ্চম মিনিটেই জন কর্দোবার ফ্লিক পর্তুগালের জালের ওপরে গিয়ে পড়ে। কিছুক্ষণ পর হামেস রদ্রিগেসের ক্রস-শটও লক্ষ্য খুঁজে পায়নি। পর্তুগাল ধীরে ধীরে খেলায় ফেরার চেষ্টা করলেও প্রথম ভাগে বেশি ছন্দময় ছিল কলম্বিয়াই। ১৮তম মিনিটে ডান দিক দিয়ে বক্সে ঢুকে কোনাকুনি শট নেন কর্দোবা। দারুণ সেভে তাকে হতাশ করেন পর্তুগাল গোলরক্ষক দিয়োগো কস্তা। ৪০তম মিনিটে প্রথম বড় সুযোগ পায় পর্তুগাল। বক্সে ফাঁকায় বল পেয়ে কাছ থেকে শট নেন ব্রুনো ফের্নান্দেস। কিন্তু কলম্বিয়া গোলরক্ষক কামিলো ভার্গাস দুই হাতে ঠেকিয়ে দেন তার প্রচেষ্টা। ফিরতি বলে ক্রিস্টিয়ানো রোনালদোর ওভারহেড কিকও আটকে যায় রক্ষণের জটলায়।

বিরতির আগে আরও একবার আক্রমণে যায় পর্তুগাল। লম্বা থ্রো থেকে বল পেয়ে ভলিতে শট নেন জোয়াও ফেলিক্স, কিন্তু তা চলে যায় ক্রসবারের ওপর দিয়ে। প্রথমার্ধের শেষ দিকে দুই দলই দ্রুত আক্রমণ সাজালেও গোলের দেখা পায়নি কেউ।

দ্বিতীয়ার্ধের শুরুতেই দুই পরিবর্তন আনে পর্তুগাল। জোয়াও কানসেলো ও রুবেন নেভেসের জায়গায় নামেন দিয়োগো দালোত ও জোয়াও নেভেস। তবুও আক্রমণে কাঙ্ক্ষিত গতি আনতে পারেনি রবের্তো মার্তিনেসের দল। ৫২তম মিনিটে জোয়াও নেভেস বক্সে ভালো জায়গায় থাকলেও হেড ঠিকমতো নিতে পারেননি। কিছুক্ষণ পর অফসাইডের ফাঁদে পড়েন রোনালদো; কাছ থেকে তার শট বাইরে গেলেও আগেই উঠে যায় সহকারী রেফারির পতাকা।

কলম্বিয়া প্রথম পরিবর্তন আনে ঘণ্টাখানেক পর। কর্দোবা ও জেফারসন লেরমার বদলে মাঠে নামেন লুইস সুয়ারেস ও রিচার্ড রিওস। নেমেই প্রায় গোল পেয়ে যাচ্ছিলেন রিওস। সান্তিয়াগো আরিয়াসের নিচু ক্রসে কাছ থেকে শট নিলেও বল লাগে সাইড নেটে। এরপরও চাপ ধরে রাখে কলম্বিয়া। হামেসের পাস থেকে ডান দিকে ঢুকে পড়েন সুয়ারেস, তবে সতীর্থের সাপোর্ট না পেয়ে কর্নার আদায় করেই থামতে হয় তাকে। কর্নার থেকে দাভিনসন সানচেসের হেডেও ছিল না যথেষ্ট জোর।

৭৫তম মিনিটে পেনাল্টির আবেদন করে কলম্বিয়া। বক্সে পড়ে যান সুয়ারেস। তবে ভিএআর দেখে সিদ্ধান্ত বদলায়নি রেফারি; বরং রিপ্লেতে দেখা যায়, নুনো মেন্দেসকে লাথি মেরেছিলেন সুয়ারেসই। গ্রুপ সেরা হতে জয়ের দরকার ছিল পর্তুগালের কিন্তু সেই তাড়না তাদের খেলায় খুব একটা দেখা যায়নি। বরং ৮৯তম মিনিটে গোললাইন থেকে দলকে বাঁচান রুবেন দিয়াস। কলম্বিয়ার ক্রস থেকে আসা হেড তিনি লাইন থেকে ক্লিয়ার করেন। ফিরতি সুযোগে সুয়ারেসের ভলি লক্ষ্যভ্রষ্ট হয়। যোগ করা সময়ে নাটকীয়ভাবে গোলের খুব কাছে চলে যায় কলম্বিয়া। ছোট কর্নার থেকে আসা ক্রসে দূরের পোস্টে হেডে বল জালে পাঠান সানচেস। কিন্তু অফসাইডের পতাকা উঠে যায়। দীর্ঘ ভিএআর পরীক্ষার পরও বহাল থাকে সেই সিদ্ধান্ত।

বাকি সময়েও কেউ আর গোল করতে না পারলে খেলা শেষ হয় গোলশূন্য সমতায় এবং কলম্বিয়া গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই মাঠ ছাড়ে।

সম্পর্কিত খবর

হাসপাতালের লাইন দীর্ঘ না করতে নিরাপদ খাদ্য নিশ্চিত করতে হবে: ডিসি জাহিদ

চট্টগ্রাম : হাসপাতালে রোগীর চাপ কমাতে নিরাপদ খাদ্য নিশ্চিত করে রোগ প্রতিরোধে গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। তিনি...

মুক্তিযোদ্ধা-সাংবাদিক রইসুল হক বাহারের অষ্টম মৃত্যুবার্ষিকী আগামীকাল

মুক্তিযোদ্ধা-সাংবাদিক রইসুল হক বাহারের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী আগামীকাল ১৮ সেপ্টেম্বর, শুক্রবার। একাত্তরের এই গেরিলা যোদ্ধা ২০১৮ সালের ১৮ সেপ্টেম্বর হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। কৈবল্যধাম...

চট্টগ্রামে এক টেবিলে ২৭ মানুষের সুখ-দুঃখের কথা শুনলেন জেলা প্রশাসক

চট্টগ্রাম : কারও শরীর প্যারালাইসিসে অবশ, কারও প্রয়োজন অস্ত্রোপচার। কেউ কিডনি রোগের চিকিৎসা চালাতে হিমশিম খাচ্ছেন। আবার অর্থের অভাবে মেয়ের বিয়ে নিয়ে দুশ্চিন্তায় এক...

দল-মত, বর্ণ ও গোষ্ঠীর ঊর্ধ্বে উঠে সর্বস্তরের মানুষের জন্য নিরপেক্ষভাবে কাজ করার শপথ নিয়েছি : রাষ্ট্রপতি জনাব ফখরুল ইসলাম আলমগীর

ছবি : সংগৃহীত   গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মহামান্য রাষ্ট্রপতি জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, হজরত শাহজালাল (রহ.) ও হজরত শাহপরানসহ (রহ.) অসংখ্য ওলি-আউলিয়ার স্মৃতিধন্য সিলেটে...

চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে বিক্ষোভ ও অবরোধ করলেন ব্যাংক কর্মকর্তা কর্মচারীরা

চট্টগ্রাম : চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন ইসলামী ব্যাংকের চাকরিচ্যুত কর্মকর্তা কর্মচারীরা। সোমবার রাতে সন্ধ্যা ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত প্রায় দুই...

যে কোনো সময় এক দফার দাবি আসতে পারে : জামায়াত আমির ডা. শফিকুর রহমান

ছবি : সংগৃহীত   জাতির প্রয়োজনে যে কোনো সময় এক দফার দাবি আসতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ও ত্রয়োদশ জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা...
সর্বশেষ সর্বাধিক পঠিত