বুধবার, অক্টোবর ২৮, ২০২৬

আজ থেকে দোকানপাট ও শপিং মল রাত ৮টায় বন্ধ হবে

নিজস্ব প্রতিবেদক

হিন্দু সম্প্রদায়ের বৃহত্তম ধর্মীয় উৎসব দুর্গাপূজা উপলক্ষে দোকানপাট ও শপিং মল রাত ১০টা পর্যন্ত খোলা রাখার বিশেষ অনুমতির গতকাল শেষ হয়েছে। ফলে আজ শুক্রবার ২৩ অক্টোবর থেকে আগের নিয়মে বেলা ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা থাকবে দোকানপাট, মার্কেট ও শপিং মল। এতে প্রতিষ্ঠানগুলোর কর্মদিবস দুই ঘণ্টা করে সংক্ষিপ্ত হচ্ছে।

বিদ্যুৎ সাশ্রয় ও বিদ্যুৎ ব্যবস্থাপনা কার্যকর রাখার লক্ষ্যে চলতি বছর কয়েক দফায় দোকানপাট ও মার্কেট খোলা রাখার সময়সূচি পরিবর্তন করেছে সরকার। সর্বশেষ গত ৫ অক্টোবর দুর্গাপূজা উপলক্ষে ২২ অক্টোবর পর্যন্ত রাত ১০টা পর্যন্ত দোকানপাট খোলা রাখার অনুমতি দেয় বিদ্যুৎ বিভাগ। নির্ধারিত সময়সীমা শেষ হওয়ায় আজ থেকে আগের সূচি কার্যকর হচ্ছে।

উল্লেখ্য, বিদ্যুৎ বিভাগের নির্দেশনা অনুযায়ী, দুর্গাপূজা উপলক্ষে ২২ অক্টোবর পর্যন্ত বেলা ১১টা থেকে রাত ১০টা পর্যন্ত শপিং মল, মার্কেট ও দোকানপাট খোলা রাখার সুযোগ ছিল। তবে ২৩ অক্টোবর থেকে এসব প্রতিষ্ঠানকে আবার বেলা ১১টা থেকে রাত ৮টার মধ্যে কার্যক্রম সীমাবদ্ধ রাখতে হবে।

সম্পর্কিত খবর

চট্টগ্রামে যান্ত্রিক ত্রুটির কারণে গ্রিড বিপর্যয়ে বিদ্যুৎ নেই , দুঃখ প্রকাশ করেছে সংস্থাটি

চট্টগ্রাম : চট্টগ্রামের কিছু এলাকায় গ্রিড বিপর্যয়ে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে গেছে। একই কারণে ঢাকার পূর্বাঞ্চলসহ রাজধানীর কয়েকটি এলাকাতেও বিদ্যুৎ সংকট দেখা দিয়েছে। বিদ্যুৎ...

সাঁঝের বেলা

সাঁঝের বেলা - কৌশিক ভট্টাচার্য্য সূয্যি মামা ডুবেছে বলে, রাত্রি এসে জাগলো তাই। সব পাখিরা ঘুম পাড়ালো, ভোর হবে তার অপেক্ষায়। সাঁঝের বেলায় জ্বলবে বাতি, শিশুরা সব ঘরে যায়। জোনাকি সব আলো...

একটি সুস্থ, সচেতন, কর্মক্ষম ও আত্মপ্রত্যয়ী জাতি গঠনে খেলাধুলার ভূমিকা অপরিসীম : প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান

ফাইল ফটো : প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান   প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ক্রীড়া শুধু প্রতিযোগিতার মধ্যে সীমাবদ্ধ নয়, এটি মানুষের মধ্যে সৌহার্দ্য, সম্প্রীতি, পারস্পরিক শ্রদ্ধাবোধ এবং...

বাংলাদেশের নতুন সরকারের প্রতি জাপানের জোরালো সমর্থনের কথা পুনর্ব্যক্ত করেছেন জাপানের প্রধানমন্ত্রী

ছবি : সংগৃহীত  জাপান সফররত বাংলাদেশের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের সঙ্গে এক শীর্ষ বৈঠকে মিলিত হওয়ার পর বৈঠকের বিস্তারিত জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি সামাজিক যোগাযোগ...

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ৭ নভেম্বর বিএনপির কর্মসূচী ঘোষণা

ছবি : সংগৃহীত   জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আগামী ৭ নভেম্বর ঢাকাসহ সারাদেশে র‍্যালি করবে বর্তমান বাংলাদেশ সরকারের বৃহত্তম শরীক বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি।...

পুলিশের সদস্যের পেশাগত দক্ষতা, শৃঙ্খলা ও দায়িত্বশীলতা নিশ্চিতকরণ অত্যন্ত গুরুত্বপূর্ণ : সিএমপি কমিশনার

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ ( সিএমপি) কমিশনার কমিশনার হাসান মো. শওকত আলী বলেছেন, পুলিশের প্রত্যেক সদস্যের পেশাগত দক্ষতা, শৃঙ্খলা ও দায়িত্বশীলতা জননিরাপত্তা নিশ্চিতকরণে অত্যন্ত গুরুত্বপূর্ণ।...
সর্বশেষ সর্বাধিক পঠিত