বুধবার, অক্টোবর ২৮, ২০২৬

জাতীয় গ্রিডে বিপর্যয় : ঢাকা ও চট্টগ্রামের বিস্তীর্ণ এলাকা হঠাৎই বিদ্যুৎহীন

নিজস্ব প্রতিবেদক

ঢাকার পূর্বাঞ্চলের বিভিন্ন এলাকা ও চট্টগ্রামের একাংশে হঠাৎ করেই বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে গেছে। আজ মঙ্গলবার ২৭ অক্টোবর দুপুর ১২টা ৪৩ মিনিটে এই বিপর্যয় ঘটে। তবে বিদ্যুৎ বিচ্ছিন্ন হওয়ার কারিগরি কারণ এখনো কতৃপক্ষের তরফে জানানো হয়নি। পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসি এক বার্তায় এ তথ্য জানিয়েছে।

বার্তায় বলা হয়, ঢাকার পূর্বাঞ্চলের ভুলতা, হরিপুর, সিদ্ধিরগঞ্জ, গুলশান, রামপুরা, উলন ও মতিঝিলসহ বিভিন্ন এলাকায় অনাকাঙ্ক্ষিতভাবে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। একই সময়ে চট্টগ্রামের একাংশেও বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়। বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করতে জাতীয় গ্রিডের সিস্টেম পুনরুদ্ধারের কাজ চলছে। পাওয়ার গ্রিড বাংলাদেশের প্রকৌশলীরা ধাপে ধাপে বিদ্যুৎ সংযোগ পুনঃস্থাপনের চেষ্টা করছেন। এই কার্যক্রম জাতীয় গ্রিডের ন্যাশনাল লোড ডেসপ্যাচ সেন্টারের (এনএলডিসি) নিয়ন্ত্রণে পরিচালিত হচ্ছে।

পাওয়ার গ্রিড বাংলাদেশ জানিয়েছে, দেশের উত্তরাঞ্চলসহ অন্যান্য এলাকায় বিদ্যুৎ সরবরাহ সচল ও স্বাভাবিক রয়েছে। বিপিডিবি চেয়ারম্যান মো. রেজাউল করিম গণমাধ্যমকে বলেছেন, গ্রিড মেরামতের কাজ চলছে। দ্রুতই পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসবে।

সম্পর্কিত খবর

চট্টগ্রামে পুলিশ সদস্যদের মানসিক সুস্থতা নিশ্চিত ও সচেতনতা বাড়ানোর গুরুত্ব দিয়েছে সিএমপি

বিভাগীয় পুলিশ হাসপাতাল, চট্টগ্রামের উদ্যোগে এবং চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের মনোরোগ বিদ্যা বিভাগের সহযোগিতায় এ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৬ অক্টোবর) সকাল ১১টায় নগরের...

কক্সবাজারে সমুদ্র সৈকতে গোসলে নেমে তিন পর্যটকের মৃত্যু, দুইজন নিখোঁজ

কক্সবাজার : কক্সবাজারের হিমছড়ি সৈকতে গোসলে নেমে তিন পর্যটকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় একজনকে জীবিত উদ্ধার করা হয়েছে এবং এখনো নিখোঁজ রয়েছেন আরো দুইজন।বুধবার...

চট্টগ্রামে ৩ উপজেলায় অভিযানে ১ কোটি ১৬ লাখ টাকার মাদক জব্দ

চট্টগ্রাম জেলার তিন উপজেলায় পৃথক তিনটি অভিযান চালিয়ে ৩৮ হাজার ১৫০টি ইয়াবা ও ২০ কেজি গাঁজাসহ চারজনকে গ্রেফতার করেছে এসআরবি-৭। চন্দনাইশ, আনোয়ারা ও সীতাকুণ্ড...

সৃজনশীল শিল্পকে মূলধারার অর্থনীতি ও ‘সফট পাওয়ার’ হিসেবে প্রতিষ্ঠা করতে কাজ করছে সরকার : অর্থমন্ত্রী

ছবি : সংগৃহীত   অর্থমন্ত্রী জনাব আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, সৃজনশীল শিল্পকে মূলধারার অর্থনীতি ও ‘সফট পাওয়ার’ হিসেবে প্রতিষ্ঠা করতে চায় সরকার। শিল্প-সংস্কৃতি, গ্রামীণ কারুশিল্প,...

এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল ২৯ অক্টোবর

চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল আগামী ২৯ অক্টোবর প্রকাশ করা হবে বলে জানিয়েছে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয়...

সবাই যদি সত্যি প্লাস্টিকগুলো সংগ্রহ করে, ভবিষ্যতে একটা বড় শিল্প হতে পারে : ডিসি জাহিদ

চট্টগ্রামে জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেছেন, প্লাস্টিক সংগ্রহে মানুষের আগ্রহকে কাজে লাগিয়ে দেশে পুনর্ব্যবহারের বড় শিল্প গড়ে তোলার সুযোগ রয়েছে। এ খাতে...
সর্বশেষ সর্বাধিক পঠিত