শনিবার, সেপ্টেম্বর ১৯, ২০২৬

বলিউড মুভি ধুরন্ধরের নতুন রেকর্ড

বক্স অফিসে নতুন মাইলফলক ছুঁয়েছে বলিউড সুপারস্টার রণবীর সিং অভিনীত সিনেমা ‘ধুরন্ধর’। মুক্তির দ্বিতীয় সপ্তাহে রবিবারের আয় দিয়ে দক্ষিণ ভারতীয় সুপারস্টার আল্লু অর্জুনের ব্লকবাস্টার ছবি ‘পুষ্পা টু’-এর রেকর্ড ভেঙে দিয়েছে আদিত্য ধর পরিচালিত এই সিনেমা। বক্স অফিস সূত্রের তথ্য অনুযায়ী, মুক্তির দ্বিতীয় রবিবারে ‘পুষ্পা টু’ আয় করেছিল ৫৪ কোটি রুপি। সেখানে একই দিনে ‘ধুরন্ধর’ আয় করেছে ৫৮ কোটি রুপি। এর ফলে দ্বিতীয় সপ্তাহের রবিবারের সংগ্রহে নতুন রেকর্ড গড়ে ফেলল রণবীর সিংয়ের ছবি।

প্রথম থেকেই দর্শকের আগ্রহ ধরে রাখতে পেরেছে ‘ধুরন্ধর’, যা ক্রমশ শক্ত অবস্থান তৈরি করছে। শুধু দ্বিতীয় সপ্তাহান্তেই ছবিটি আয় করেছে প্রায় ১১১ কোটি রুপি। দর্শকপ্রিয়তা ও ব্যবসা—দুই দিক থেকেই ছবিটি এখন দারুণ ছন্দে রয়েছে বলে মনে করছেন বাণিজ্য বিশ্লেষকরা। মুক্তির মাত্র ১০ দিনে ভারতে সিনেমাটির মোট আয় দাঁড়িয়েছে ৩৫১ কোটি ৬১ লাখ রুপি। বিশেষজ্ঞদের মতে, সামনে বড় কোনো নতুন সিনেমা মুক্তি না থাকায় বড়দিন ও নববর্ষের ছুটির পুরো সুবিধা পাবে ‘ধুরন্ধর’ এবং শিগগিরই সিনেমাটি ৫০০ কোটি রুপির ক্লাবে প্রবেশ করতে পারে।

অনলাইন ডেস্ক

সম্পর্কিত খবর

মানবতাবিরোধী অপরাধ মামলায় ওবায়দুল কাদের সহ ৭ শীর্ষ আওয়ামী নেতাকে মৃত্যুদন্ড

ছবি : সংগৃহীত   ২০২৪ সালের জুলাই ও আগষ্ট মাসে সংগঠিত  গণঅভ্যুত্থান চলাকালে মানবতাবিরোধী অপরাধ ও গণহত্যার মামলায় কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত দল বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ...

মুক্তিযোদ্ধা-সাংবাদিক রইসুল হক বাহারের অষ্টম মৃত্যুবার্ষিকী আগামীকাল

মুক্তিযোদ্ধা-সাংবাদিক রইসুল হক বাহারের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী আগামীকাল ১৮ সেপ্টেম্বর, শুক্রবার। একাত্তরের এই গেরিলা যোদ্ধা ২০১৮ সালের ১৮ সেপ্টেম্বর হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। কৈবল্যধাম...

ক্যামেরা এখন পানির দাম, এক প্যাকেট সিগারেটের দামে ক্যামেরা পাওয়া যায় : শিল্প সচিব

চট্টগ্রাম : সরকার জাহাজভাঙা শিল্পের উন্নয়ন চায়, একই সঙ্গে চায় মৃত্যুহার জিরো হোক। শিল্পায়নের সঙ্গে রিস্ক ফ্যাক্টর আছে, সে ব্যাপারে সচেতন হতে হবে। এখন...

বাংলাদেশের প্রধানমন্ত্রী কে দুটি আমন্ত্রণ দেওয়া হয়েছিল বলে দাবি ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের

বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারত সফরের জন্য দু’টি পৃথক আমন্ত্রণ জানানো হয়েছিল বলে জানিয়েছে প্রতিবেশী ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। এর একটি ছিল দ্বিপক্ষীয় সফরের জন্য,...

ঢাবিতে সাধারণ ছাত্রদের প্রতিবাদ : জিন্নাহ ও গোলাম আযমের ছবি পদদলিত

ছবি : সংগৃহীত   ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সংগ্রহশালায় পাকিস্তানের সাবেক গভর্নর জেনারেল মুহাম্মদ আলী জিন্নাহর ছবি প্রদর্শনের প্রতিবাদে ব্যতিক্রমী কর্মসূচি পালন করেছেন বিশ্ববিদ্যালয়ের...

চট্টগ্রামে এক টেবিলে ২৭ মানুষের সুখ-দুঃখের কথা শুনলেন জেলা প্রশাসক

চট্টগ্রাম : কারও শরীর প্যারালাইসিসে অবশ, কারও প্রয়োজন অস্ত্রোপচার। কেউ কিডনি রোগের চিকিৎসা চালাতে হিমশিম খাচ্ছেন। আবার অর্থের অভাবে মেয়ের বিয়ে নিয়ে দুশ্চিন্তায় এক...
সর্বশেষ সর্বাধিক পঠিত