শনিবার, সেপ্টেম্বর ১৯, ২০২৬

বিজয় দিবস উপলক্ষে ভারতের প্রধানমন্ত্রী বিবৃতি দিয়েছেন

মহান বিজয় দিবস উপলক্ষে একটি পোস্ট করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে তিনি একটি পোস্ট করেন। পোস্টে তিনি লেখেন, বিজয় দিবসে আমরা সেই বীর সৈনিকদের স্মরণ করি, যাদের সাহস ও আত্মত্যাগের ফলেই ১৯৭১ সালে ভারত এক ঐতিহাসিক বিজয় অর্জন করেছিল। তাদের অটল সংকল্প ও নিঃস্বার্থ সেবা আমাদের দেশকে সুরক্ষিত করেছে এবং ইতিহাসে গর্বের এক স্বর্ণালি অধ্যায় রচনা করেছে। তিনি আরও লিখেন, এ দিনটি তাদের বীরত্বের প্রতি আমাদের সশ্রদ্ধ অভিবাদন এবং তাদের অতুলনীয় মনোবলের স্মারক। তাদের বীরত্ব আজও প্রজন্মের পর প্রজন্ম ধরে দেশবাসীকে অনুপ্রাণিত করে চলেছে।

এদিকে ভারতীয় সেনাবাহিনীর এক পোস্টে বলা হয়েছে, বিজয় দিবস শুধু একটি তারিখ নয়, এটি ১৯৭১ সালের যুদ্ধে ভারতীয় সশস্ত্র বাহিনীর ঐতিহাসিক ও নির্ণায়ক বিজয়ের প্রতীক। এই যুদ্ধ ভারতের সামরিক ইতিহাসে এক যুগান্তকারী অধ্যায়, যেখানে মুক্তিবাহিনী ও ভারতীয় সশস্ত্র বাহিনী কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামকে চূড়ান্ত সাফল্যের দিকে নিয়ে যায়। পোস্টে আরও বলা হয়, এটি এমন এক বিজয় যেখানে মুক্তিবাহিনী ও ভারতীয় সশস্ত্র বাহিনী একসঙ্গে লড়াই করে বাংলাদেশের মুক্তি সংগ্রামকে স্বাধীনতার পথে গতি দেয়। এই বিজয় দক্ষিণ এশিয়ার মানচিত্র বদলে দেয় এবং জন্ম দেয় এক নতুন রাষ্ট্র—বাংলাদেশের।

অনলাইন ডেস্ক

সম্পর্কিত খবর

দল-মত, বর্ণ ও গোষ্ঠীর ঊর্ধ্বে উঠে সর্বস্তরের মানুষের জন্য নিরপেক্ষভাবে কাজ করার শপথ নিয়েছি : রাষ্ট্রপতি জনাব ফখরুল ইসলাম আলমগীর

ছবি : সংগৃহীত   গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মহামান্য রাষ্ট্রপতি জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, হজরত শাহজালাল (রহ.) ও হজরত শাহপরানসহ (রহ.) অসংখ্য ওলি-আউলিয়ার স্মৃতিধন্য সিলেটে...

শহীদ ২ সেনাসদস্যের পরিবারের হাতে সহায়তার চেক হস্তান্তর করলেন প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান

ছবি : সংগৃহীত   প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন চট্টগ্রামের হাটহাজারী ফিল্ড ফায়ারিং রেঞ্জে ট্যাংক ফায়ারিংয়ের সময় গোলা বিস্ফোরণের দুর্ঘটনায় নিহত দুই সেনাসদস্যের পরিবারের সদস্যরা।...

আজকে “দর্পণ” নাটক এর ১ম মঞ্চায়ন

আজ ১৩ সেপ্টেম্বর ২০২৬ রবিবার সন্ধ্যা সাতটায় থিয়েটার ইনস্টিটিউট চট্টগ্রাম মিলনায়তনে কথক নাট্যমঞ্চের নতুন প্রযোজনা মোহিত চট্টোপাধ্যায় রচিত " দর্পণ" নাটক এর ১ম মঞ্চায়ন...

বাংলাদেশের প্রধানমন্ত্রী কে দুটি আমন্ত্রণ দেওয়া হয়েছিল বলে দাবি ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের

বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারত সফরের জন্য দু’টি পৃথক আমন্ত্রণ জানানো হয়েছিল বলে জানিয়েছে প্রতিবেশী ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। এর একটি ছিল দ্বিপক্ষীয় সফরের জন্য,...

গ্যাস সরবরাহ স্বাভাবিক হওয়ায় পুনরায় সার উৎপাদনে যাচ্ছে সিইউএফএল

চট্টগ্রাম : চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড (সিইউএফএল) ইউরিয়া সারের প্রধানতম কাঁচামাল অ্যামোনিয়া গ্যাস সরবরাহ স্বাভাবিক হওয়ায় পুনরায় সার উৎপাদনে যাচ্ছে এবং মেকানিক্যাল ত্রুটি সারিয়ে...

চট্টগ্রামে এক টেবিলে ২৭ মানুষের সুখ-দুঃখের কথা শুনলেন জেলা প্রশাসক

চট্টগ্রাম : কারও শরীর প্যারালাইসিসে অবশ, কারও প্রয়োজন অস্ত্রোপচার। কেউ কিডনি রোগের চিকিৎসা চালাতে হিমশিম খাচ্ছেন। আবার অর্থের অভাবে মেয়ের বিয়ে নিয়ে দুশ্চিন্তায় এক...
সর্বশেষ সর্বাধিক পঠিত