শনিবার, সেপ্টেম্বর ১৯, ২০২৬

ওসমান হাদির মৃত্যু : বিক্ষোভে চট্টগ্রাম উত্তাল

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ও জুলাই বিপ্লবের সম্মুখসারির অন্যতম যোদ্ধা শরীফ ওসমান বিন হাদির মৃত্যুর খবরে গতকাল রাতে উত্তাল হয়ে উঠে বন্দরনগরী চট্টগ্রাম। গতকাল রাত ১১টার আশেপাশে ইনকিলাব মঞ্চের উত্তেজিত ছাত্র জনতা নগরীর ২নম্বর গেটসহ বিপ্লবী উদ্যানের সামনের সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ প্রদর্শন করতে থাকেন। এসময় বিভিন্ন ছাত্র সংগঠনের শত শত ছাত্র–জনতা সড়কে অবস্থান গ্রহণ করেন। এসময় আন্দোলনকারীদের একটি অংশ খুলশীস্থ ভারতীয় সহকারী হাইকমিশন কার্যালয়ের সামনে অবস্থান নেন। তারা ওসমান বিন হাদির মৃত্যুর প্রতিবাদে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও ভারত বিরোধী স্লোগান দিতে থাকেন। পরে সেখানে পুলিশের সদস্যরা উপস্থিত হয়ে তাদের কিছুটা সরিয়ে দেন। আন্দোলনকারীদের একটি অংশ ২নং গেইটের চশমা হিলে সাবেক চট্টগ্রাম সিটি মেয়র মহিউদ্দিন চৌধুরী ও সাবেক শিক্ষা মন্ত্রী নওফেলের বাসভবনে গিয়ে সেখানে ভাঙচুর চালায় ও আগুন ধরিয়ে দেয়। পুরো এলাকায় থমথমে অবস্থা বিরাজ করে।

প্রসংগত উল্লেখ্য, গতকাল রাতে বাংলাদেশের গণমাধ্যমে সিংগাপুরে চিকিৎসাধীন অবস্থায় ওসমান হাদির মৃত্যু সংবাদ প্রচারিত হওয়ার সাথ সাথেই পুরো দেশে হাদি ও জুলাই বিপ্লবের অনুসারীরা বিক্ষোভে ফেটে পড়েন এবং এরই ফলশ্রুতিতে ঢাকা ও চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন জায়গায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটে বলে বিভিন্ন সূত্র হতে সংবাদ পাওয়া যায়। অবশ্য পরবর্তীতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এসে পরিস্থিতির নিয়ন্ত্রণ নেন।

বার্তা কক্ষ

সম্পর্কিত খবর

চট্টগ্রাম বন্দরের কনটেইনার টার্মিনাল ইজারা বন্ধের দাবিতে বিক্ষোভ সমাবেশ

চট্টগ্রাম : চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) ও চট্টগ্রাম কনটেইনার টার্মিনাল (সিসিটি) বিদেশি প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ডকে ইজারা দেওয়ার উদ্যোগের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে...

চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে বিক্ষোভ ও অবরোধ করলেন ব্যাংক কর্মকর্তা কর্মচারীরা

চট্টগ্রাম : চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন ইসলামী ব্যাংকের চাকরিচ্যুত কর্মকর্তা কর্মচারীরা। সোমবার রাতে সন্ধ্যা ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত প্রায় দুই...

চট্টগ্রামে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ৪ নিহত

ছবি : সংগৃহীত   চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় কাভার্ডভ্যানের ধাক্কায় একটি মাইক্রোবাসের চার আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত সাতজন। আহতদের উদ্ধার করে চট্টগ্রাম...

চট্টগ্রাম জেলা পুলিশের অভিযানে পিচ্চি জাহিদ হত্যা মামলায় গ্রেপ্তার ১২, স্বীকারোক্তি ১ জনের

চট্টগ্রাম : চট্টগ্রামের সাতকানিয়ায় পূর্বপরিকল্পিতভাবে জাহেদুল আলম (৩৩) ওরফে ‘পিচ্চি জাহিদ’কে কুপিয়ে ও পিটিয়ে হত্যার ঘটনায় দায়ের করা মামলায় এজাহারনামীয় ১২ জন আসামিকে গ্রেপ্তার...

দুই-তিন দিন ধরে জ্বর থাকলে প্রয়োজনীয় পরীক্ষা করানো উচিত : চসিক মেয়র

চট্টগ্রাম : ডেঙ্গু প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন। তিনি বলেন, শুধু মশক নিধন কার্যক্রম...

উত্তমকুমার বাংলা সংস্কৃতির অবিচ্ছেদ্য এক অধ্যায়

চট্টগ্রাম : উত্তমকুমার বাংলা সংস্কৃতির একটি অবিচ্ছেদ্য অংশ। দশকের পর দশক, প্রজন্মের পর প্রজন্ম ধরে তাঁর অটল অবস্থান সমস্ত বাঙালির অন্তর জুড়ে। মৃত্যুর প্রায়...
সর্বশেষ সর্বাধিক পঠিত