শনিবার, সেপ্টেম্বর ১৯, ২০২৬

যুদ্ধে টিকে থাকার জন্য ইউক্রেনকে ঋণ দিচ্ছে ইউরোপ

রাশিয়ার বিরুদ্ধে চলমান যুদ্ধে টিকে থাকার জন্য  ইউক্রেইনকে আগামী দুই বছর সহায়তা দিতে যৌথভাবে ঋণ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন ইউরোপীয় ইউনিয়নের নেতারা। সেই সঙ্গে রাশিয়ার জব্দ করা রাষ্ট্রীয় সম্পদ ব্যবহার করে অর্থ দেওয়ার বিতর্কিত পরিকল্পনা আপাতত স্থগিত রাখা হয়েছে। বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে দীর্ঘ আলোচনার পর শুক্রবার সকালে ইইউ সামিটের চেয়ারম্যান আন্তোনিও কস্তা সংবাদ সম্মেলনে এ তথ্য জানান। তিনি বলেন, “আজ আমরা ইউক্রেইনকে ৯ হাজার কোটি ইউরো দেওয়ার সিদ্ধান্ত অনুমোদন করেছি। জরুরি ভিত্তিতে ইউরোপীয় ইউনিয়নের বাজেট থেকে এই ঋণের জোগান দেওয়া হবে।”

একইসঙ্গে ইউরোপের নেতারা রাশিয়ার জব্দ সম্পদ দিয়ে তথাকথিত ‘রিপারেশনস লোন’ নিয়ে কাজ চালিয়ে যাওয়ার ম্যান্ডেট ইউরোপীয় কমিশনকে দিলেও তা এখনই কার্যকর হয়নি। বেলজিয়ামের আপত্তির কারণে এ পথ আপাতত বন্ধ থাকছে। কারণ রাশিয়ার জব্দ সম্পদের সিংহভাগই রয়েছে বেলজিয়ামে। ইইউতে রাশিয়ার ২১ হাজার কোটি ইউরোর সম্পদ রয়েছে জানিয়ে জোটের নেতারা বলছেন, ইউক্রেইনকে যুদ্ধের ক্ষতিপূরণ না দেওয়া পর্যন্ত এ সম্পদ জব্দই থাকবে।

রয়টার্স লিখেছে, রাশিয়ার জব্দ সম্পদের ওপর ভিত্তি করে ঋণ দেওয়ার বিষয়টি প্রযুক্তিগতভাবে জটিল এবং রাজনৈতিকভাবে সংবেদনশীল হওয়ায় এখনই সমাধান করা যায়নি। বিশেষ করে বেলজিয়ামকে সম্ভাব্য রুশ প্রতিশোধের আর্থিক ও আইনি ঝুঁকি থেকে সুরক্ষার নিশ্চয়তা দেওয়ার প্রশ্নে সেটি আটকে গেছে।

সম্মেলনে অংশ নেওয়া ইউক্রেইনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি আবারও রাশিয়ার জব্দ সম্পদ ব্যবহারের আহ্বান জানান। তিনি বলেন, “রাশিয়ার আগ্রাসনের বিরুদ্ধে প্রতিরক্ষায় রুশ সম্পদ পুরোপুরি ব্যবহারের সিদ্ধান্ত, এটাই হতে পারে সবচেয়ে স্পষ্ট ও নৈতিকভাবে ন্যায্য সিদ্ধান্তগুলোর একটি।”

অনলাইন ডেস্ক

সম্পর্কিত খবর

দল-মত, বর্ণ ও গোষ্ঠীর ঊর্ধ্বে উঠে সর্বস্তরের মানুষের জন্য নিরপেক্ষভাবে কাজ করার শপথ নিয়েছি : রাষ্ট্রপতি জনাব ফখরুল ইসলাম আলমগীর

ছবি : সংগৃহীত   গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মহামান্য রাষ্ট্রপতি জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, হজরত শাহজালাল (রহ.) ও হজরত শাহপরানসহ (রহ.) অসংখ্য ওলি-আউলিয়ার স্মৃতিধন্য সিলেটে...

শুধু ভালো ফল ও ডিগ্রি অর্জনই শিক্ষার উদ্দেশ্য হতে পারে না : ডিসি জাহিদ

চট্টগ্রাম : সমাজে মানবিকতা ও মূল্যবোধের অবক্ষয় ঠেকাতে ব্যক্তিস্বার্থের চর্চা থেকে বেরিয়ে বিবেকের চর্চায় ফেরার আহ্বান জানিয়েছেন চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।...

চট্টগ্রাম বিপনি বিতানে কাপড়ের গুদামে আগুন

চট্টগ্রাম : চট্টগ্রাম নগরীর নিউমার্কেটে একটি কাপড়ের গুদামে বৈদ্যুতিক শর্ট সার্কিটের ত্রুটিতেঅগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর)...

মহামান্য রাষ্ট্রপতির সাথে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দের সাক্ষাৎ

ছবি : সংগৃহীত   আজ রোববার ১৩ সেপ্টেম্বর বঙ্গভবনে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি বাসুদেব ধর ও সাধারণ সম্পাদক সন্তোষ শর্মার নেতৃত্বে ১৫ সদস্যের একটি প্রতিনিধিদল...

অপরাধ দমন ও মাদক উদ্ধারে বিশেষ অবদানে শ্রেষ্ঠ ওসি পুরস্কৃত হলেন ফরিদা ইয়াসমিন

চট্টগ্রাম : চট্টগ্রাম জেলার শ্রেষ্ঠ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নির্বাচিত হয়েছেন মীরসরাই থানার ফরিদা ইয়াসমিন। এর আগেও তিনি জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হয়েছিলেন। মঙ্গলবার (...

আগামী ডিসেম্বর মাস পর্যন্ত দেশে জ্বালানি সংকট হবে না : বিপিসি চেয়ারম্যান

বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি)-এর চেয়ারম্যান ড. মো. রফিকুল ইসলাম বলেছেন, বৈশ্বিক নানামুখী চ্যালেঞ্জের মধ্যেও দেশে জ্বালানি সংকট মোকাবিলায় সরকার বিকল্প সব উপায় কাজে লাগানোর...
সর্বশেষ সর্বাধিক পঠিত