রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬

মুস্তাফিজুর কান্ডে বিসিসিআইকে দুষলেন ভারতের কংগ্রেস নেতা শশী থারুর

জনাব শশী থারুরুের মতে, উদ্ভূত পরিস্থিতির জন্য দায় ভারতীয় ক্রিকেট বোর্ডের।

অনলাইন ডেস্ক

ছবি : ইন্টারনেট হতে সংগৃহীত

বাংলাদেশের পেস বোলার মুস্তাফিজুর রহমানকে  কেন্দ্র করে ভারতীয় ক্রিকেট নিয়ন্ত্রণকারী কতৃপক্ষ বিসিসিআইয়ের সাম্প্রতিক অবস্থান এখন ভারত-বাংলাদেশ ক্রিকেট সম্পর্কের পাশাপাশি রাজনৈতিক স্তরেও তীব্র আলোচনার বিষয় হয়ে উঠেছে। এই আবহেই ফের বিসিসিআইয়ের সমালোচনায় সরব হলেন ভারতের কংগ্রেস নেতা শশী থারুর।

কলকাতা নাইট রাইডার্সের হয়ে আইপিএল খেলার কথা থাকলেও, বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমানকে ছেড়ে দেওয়ার নির্দেশ দেয় বিসিসিআই।ভারতের কেন্দ্রে ক্ষমতাসীন বিজেপির একাংশের চাপেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে। বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের প্রসঙ্গ টেনে মুস্তাফিজুরের আইপিএল খেলার বিরোধিতা করেন কয়েকজন বিজেপি নেতা। এর জেরেই কেকেআরকে বিকল্প বিদেশি ক্রিকেটার দলে নেওয়ার পরামর্শ দেয় বোর্ড।

এই সিদ্ধান্তে ক্ষুব্ধ হয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। পরিস্থিতিকে ‘নিরাপত্তাজনিত উদ্বেগ’ বলে ব্যাখ্যা করে তারা জানায়, আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতে খেলতে আসবে না বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। বিসিবির মতে যেখানে বাংলাদেশের একজন খেলোয়াড়কে নিরাপত্তা দেওয়া সম্ভব নয় বলা হচ্ছে সেখানে পুরো বাংলাদেশ দল এতো কোচিং স্টাফ ও সমর্থকদের নিয়ে কিভাবে ভারত যেতে পারে! এমনকি ম্যাচগুলি অন্য দেশে আয়োজনের আর্জি জানিয়ে আইসিসি-কে চিঠিও পাঠানো হয়েছে। বিসিবির বিজ্ঞপ্তিতে স্পষ্টভাবে উল্লেখ করা হয়, বাংলাদেশ সরকারের পরামর্শ মেনেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এই ঘটনাপ্রবাহে মোটেই অবাক নন ভারতের সিনিয়র কংগ্রেস নেতা শশী থারুর। সোশাল মিডিয়ায় বিসিসিআইকে কটাক্ষ করে কংগ্রেস সাংসদ লেখেন, “এতে অবাক হওয়ার কিছু নেই। আমরা নিজেরাই নিজেদের উপর এই বিব্রতকর পরিস্থিতি ডেকে এনেছি।” এর আগেও জনাব থারুর খেলাধুলাকে রাজনীতির বাইরে রাখার পক্ষে সওয়াল করেছিলেন। মুস্তাফিজুর প্রসঙ্গে তিনি প্রশ্ন তুলে বলেন, “যদি লিটন দাস বা সৌম্য সরকারের মতো অন্য কোনও বাংলাদেশি ক্রিকেটার থাকতেন, তাহলেও কি একই সিদ্ধান্ত নেওয়া হত? আমরা কাকে শাস্তি দিচ্ছি—একজন ক্রিকেটারকে, একটি দেশকে, না কি একটি ধর্মকে?”

বিশ্বকাপের আর মাত্র এক মাস বাকি। তার ঠিক আগে ভারতের নিরাপত্তা নিয়ে প্রকাশ্যে প্রশ্ন তুলে বাংলাদেশের এই সিদ্ধান্ত ভারতীয় ক্রিকেট প্রশাসনের জন্য নিঃসন্দেহে অস্বস্তিকর। ক্রিকেটকে ঘিরে তৈরি হওয়া এই রাজনৈতিক টানাপোড়েন যে মাঠের বাইরেও বড় প্রভাব ফেলতে চলেছে, তা বলাই বাহুল্য। মুস্তাফিজুর ইস্যু এখন আর শুধু একজন ক্রিকেটারের আইপিএল ভবিষ্যৎ নয়—তা পরিণত হয়েছে ক্রীড়া, রাজনীতি ও কূটনীতির জটিল সংঘাতে। আর সেই সংঘাতের দায় কার, সেই প্রশ্নটাই এবার জোরের সঙ্গে তুলে ধরলেন ভারতের অন্যতম সিনিয়র পলিটিক্যাল লিডার শশী থারুর।

সূত্র – কলকাতা 24×7 নিউজ

সম্পর্কিত খবর

সেপ্টেম্বর ও অক্টোবর আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ও ঝুঁকিপূর্ণ সময় : চসিক মেয়র

চট্টগ্রাম : চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, সেপ্টেম্বর ও অক্টোবর ডেঙ্গুর জন্য ঝুঁকিপূর্ণ সময় হওয়ায় এসময়ে মশক নিধন ও জনসচেতনতা...

মুক্তিযোদ্ধা-সাংবাদিক রইসুল হক বাহারের অষ্টম মৃত্যুবার্ষিকী আগামীকাল

মুক্তিযোদ্ধা-সাংবাদিক রইসুল হক বাহারের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী আগামীকাল ১৮ সেপ্টেম্বর, শুক্রবার। একাত্তরের এই গেরিলা যোদ্ধা ২০১৮ সালের ১৮ সেপ্টেম্বর হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। কৈবল্যধাম...

দুই-তিন দিন ধরে জ্বর থাকলে প্রয়োজনীয় পরীক্ষা করানো উচিত : চসিক মেয়র

চট্টগ্রাম : ডেঙ্গু প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন। তিনি বলেন, শুধু মশক নিধন কার্যক্রম...

চট্টগ্রাম বিপনি বিতানে কাপড়ের গুদামে আগুন

চট্টগ্রাম : চট্টগ্রাম নগরীর নিউমার্কেটে একটি কাপড়ের গুদামে বৈদ্যুতিক শর্ট সার্কিটের ত্রুটিতেঅগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর)...

ক্যামেরা এখন পানির দাম, এক প্যাকেট সিগারেটের দামে ক্যামেরা পাওয়া যায় : শিল্প সচিব

চট্টগ্রাম : সরকার জাহাজভাঙা শিল্পের উন্নয়ন চায়, একই সঙ্গে চায় মৃত্যুহার জিরো হোক। শিল্পায়নের সঙ্গে রিস্ক ফ্যাক্টর আছে, সে ব্যাপারে সচেতন হতে হবে। এখন...

চট্টগ্রাম জেলা পুলিশের অভিযানে পিচ্চি জাহিদ হত্যা মামলায় গ্রেপ্তার ১২, স্বীকারোক্তি ১ জনের

চট্টগ্রাম : চট্টগ্রামের সাতকানিয়ায় পূর্বপরিকল্পিতভাবে জাহেদুল আলম (৩৩) ওরফে ‘পিচ্চি জাহিদ’কে কুপিয়ে ও পিটিয়ে হত্যার ঘটনায় দায়ের করা মামলায় এজাহারনামীয় ১২ জন আসামিকে গ্রেপ্তার...
সর্বশেষ সর্বাধিক পঠিত