রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬

ইরানের ইসলামি বিপ্লব সমাপ্তির দিকে ???

ইরানে নিহত অগুণতি : মার্কিন সামরিক হস্তক্ষেপের হুমকি

ভয়বহ বিক্ষোভের জেরে লন্ডভন্ড ইরানে সরাসরি হস্তক্ষেপের হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

আন্তর্জাতিক প্রতিবেদক

আকাশছোঁয়া মুদ্রাস্ফীতি আর মুদ্রার (রিয়াল) রেকর্ড পতনে ক্ষোভের আগুনে জ্বলছে ইরান। গত দুই সপ্তাহ ধরে চলা প্রবল বিক্ষোভে সে দেশে মৃতের সংখ্যা ৫০০ ছাড়িয়ে গেছে। এই পরিস্থিতিতে ইরানের অভ্যন্তরীণ বিষয়ে সরাসরি সামরিক হস্তক্ষেপের হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তেহরানের পরিস্থিতি যে কোনো মুহূর্তে চরম যুদ্ধের দিকে মোড় নিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

আমেরিকা ভিত্তিক মানবাধিকার সংস্থা ‘HRNA’ এবং বার্তা সংস্থা রয়টার্সের রিপোর্ট অনুযায়ী, গত ১৪ দিনের বিক্ষোভে এখনও পর্যন্ত অন্তত ৫৩৮ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ৪৯০ জন সাধারণ আন্দোলনকারী এবং ৪৮ জন নিরাপত্তা কর্মী রয়েছেন। বিক্ষোভে উত্তাল ইরানের রাজপথ থেকে ১০,৬০০-এর বেশি মানুষকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানা গেছে।

রবিবার রাতে এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্পষ্ট জানান, ইরান পরিস্থিতি নিয়ে আমেরিকা হাত গুটিয়ে বসে থাকবে না। ট্রাম্প বলেন, “মনে হচ্ছে সীমা লঙ্ঘন করা হয়েছে। যাদের প্রাণ যাওয়ার কথা নয়, তাদের হত্যা করা হচ্ছে। আমরা এবং আমাদের সেনাবাহিনী বিষয়টি গুরুত্ব সহকারে দেখছি। আমাদের সামনে বেশ কিছু কঠোর সামরিক বিকল্প খোলা রয়েছে।” প্রেসিডেন্ট ট্রাম্প আরও দাবি করেন, ওয়াশিংটনের হুমকির পর তেহরান আলোচনার প্রস্তাব দিয়েছে। তবে বৈঠকের আগেই আমেরিকা কোনো পদক্ষেপ নেবে কি না, তা নিয়ে ধোঁয়াশা বজায় রেখেছেন তিনি।

অন্য দিকে দেশের অর্থনৈতিক দুরবস্থার জেরে শুরু হওয়া এই গণবিক্ষোভের জন্য বরাবরের মতো আমেরিকা ও ইসরায়েলকে দায়ী করেছে ইরান সরকার। তেহরানের দাবি, গত বছর ইসরায়েলের সাথে ১২ দিনের যুদ্ধের রেশ ধরে বর্তমানে ‘মার্কিন মদতপুষ্ট সন্ত্রাসীরা’ দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করছে। বিক্ষোভ দমাতে পাল্টা সমাবেশের ডাক দিয়েছে ইব্রাহিম রাইসি প্রশাসন।

ইরানের প্রাক্তন শাসনকর্তা শাহের পুত্র এবং নির্বাসিত রাজপুত্র রেজা পাহলভি নিরাপত্তা বাহিনীর প্রতি জনগণের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন। সোশ্যাল মিডিয়ায় তিনি লেখেন, “রাষ্ট্রীয় কর্মচারী এবং সশস্ত্র বাহিনীর সামনে এখন দুটো পথ, মানুষের পাশে দাঁড়িয়ে জাতির বন্ধু হওয়া, অথবা খুনিদের সহযোগী হওয়া।”

সম্পর্কিত খবর

বিশ্বনেতাদের একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ফাইল ছবি :- প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান   টেকসই উন্নয়নের লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে বিশ্বনেতাদের পারস্পরিক সহযোগিতা, সহমর্মিতা ও যৌথ দায়িত্ববোধের ভিত্তিতে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন...

‘কর্ষণে বুননে সৃজনে’ শীর্ষক অনুষ্ঠানে ‘বিবেক, বিশ্বাস ও মূল্যবোধে দৃঢ় কামরুল হাসান বাদলের অবস্থান স্বতন্ত্র’

‘কামরুল হাসান বাদলের সাহিত্যচর্চার অন্যতম গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য তাঁর জোরালো বুদ্ধিবৃত্তিক অবস্থান ও সময়ের প্রতি দায়বদ্ধতা। রাষ্ট্র ও সমাজের নেতিবাচক কর্মকাণ্ড, অনিয়ম, অসংগতি ও অন্যায়ের...

একনেকে ১২টি প্রকল্প অনুমোদিত : রাজধানীতে ৩টি নতুন মেট্রোরেল প্রকল্প

ছবি - সংগৃহীতআজ বুধবার ১৬ সেপ্টেম্বর অনুষ্ঠিত একনেকের বৈঠকে রাজধানী ঢাকায় তিনটি মেট্রোরেলসহ মোট ১২টি প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে। বৈঠকে সভাপতিত্ব করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ...

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রতিবেশী রাষ্ট্র ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। বৃহস্পতিবার ১৭ সেপ্টেম্বর রাতে ‘পিএমও বাংলাদেশ’ প্রধানমন্ত্রীর কার্যালয়ের অফিশিয়াল ফেসবুক...

গ্যাস সরবরাহ স্বাভাবিক হওয়ায় পুনরায় সার উৎপাদনে যাচ্ছে সিইউএফএল

চট্টগ্রাম : চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড (সিইউএফএল) ইউরিয়া সারের প্রধানতম কাঁচামাল অ্যামোনিয়া গ্যাস সরবরাহ স্বাভাবিক হওয়ায় পুনরায় সার উৎপাদনে যাচ্ছে এবং মেকানিক্যাল ত্রুটি সারিয়ে...

বিজিসি ট্রাস্টের দিনব্যাপী সিজেন রিজিওনাল ক্লাস্টার মিটিং অনুষ্ঠান সম্পন্ন

চট্টগ্রাম : সাংবাদিকতা শিক্ষা ও গবেষণাকে এগিয়ে নেওয়া এবং সিজেন-এর কার্যক্রম সম্প্রসারণ লক্ষ্যে বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ এর জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের উদ্যোগে...
সর্বশেষ সর্বাধিক পঠিত