রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬

পুড়েছে চার শতাধিক ঘর, মধ্যরাতে রোহিঙ্গা ক্যাম্পে আগুন

চট্টগ্রাম মেইল ডেক্স

কক্সবাজারের উখিয়ার পালংখালী ইউনিয়নের শফিউল্লাহ কাটা রোহিঙ্গা আশ্রয়শিবিরে (ক্যাম্প-১৬) আগুনে পুড়ে গেছে অন্তত ৫০০ বসতি। একই সঙ্গে আশ্রয়শিবিরটিতে থাকা বেশ কিছু শিক্ষাকেন্দ্র ও ধর্মীয় প্রতিষ্ঠানও পুড়ে গেছে। গতকাল সোমবার দিবাগত রাত পৌনে চারটার দিকে লাগা এই আগুন নিয়ন্ত্রণে আসে আজ মঙ্গলবার ভোর পৌনে ছয়টায়।

আশ্রয়শিবিরের ডি-ব্লকের এক বাসিন্দার রান্নাঘরে থাকা চুলা থেকে আগুনের সূত্রপাত হয় বলে জানান ব্লকের হেড মাঝি ও রোহিঙ্গা নেতা রিয়াজ উল্লাহ। তিনি বলেন, প্রাথমিক তথ্যে জানা গেছে, মোহাম্মদ আনিছ নামের এক বাসিন্দা রাত পৌনে তিনটার দিকে গ্যাসের চুলায় পানি গরম করতে দেন। এরপর চুলা বন্ধ না করেই ঘুমিয়ে পড়েন। পরে সেই চুলা থেকে ঘরটিতে আগুন লাগে এবং তা আশপাশে ছড়িয়ে পড়ে।

রোহিঙ্গা নেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, আগুনের খবর পেয়ে উখিয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে। এর সঙ্গে রোহিঙ্গা স্বেচ্ছাসেবকেরাও আগুন নিয়ন্ত্রণের কাজে অংশ নেন।

সম্পর্কিত খবর

চট্টগ্রামে এক টেবিলে ২৭ মানুষের সুখ-দুঃখের কথা শুনলেন জেলা প্রশাসক

চট্টগ্রাম : কারও শরীর প্যারালাইসিসে অবশ, কারও প্রয়োজন অস্ত্রোপচার। কেউ কিডনি রোগের চিকিৎসা চালাতে হিমশিম খাচ্ছেন। আবার অর্থের অভাবে মেয়ের বিয়ে নিয়ে দুশ্চিন্তায় এক...

উত্তমকুমার বাংলা সংস্কৃতির অবিচ্ছেদ্য এক অধ্যায়

চট্টগ্রাম : উত্তমকুমার বাংলা সংস্কৃতির একটি অবিচ্ছেদ্য অংশ। দশকের পর দশক, প্রজন্মের পর প্রজন্ম ধরে তাঁর অটল অবস্থান সমস্ত বাঙালির অন্তর জুড়ে। মৃত্যুর প্রায়...

চট্টগ্রামে গুরুত্বপূর্ণ সড়কে উন্নয়ন কাজে গতি আনতে রাতে সরেজমিনে চসিক মেয়র

চট্টগ্রাম : চট্টগ্রাম নগরীতে দীর্ঘদিন ধরে সংস্কারের অপেক্ষায় থাকা অক্সিজেন-মুরাদপুর সড়কের উন্নয়নকাজ এগিয়ে যাওয়ায় এ পথে চলাচলকারী নগরবাসীর মধ্যে স্বস্তি ফিরছে। বৃহস্পতিবার রাতে চট্টগ্রাম সিটি...

হাসপাতালের লাইন দীর্ঘ না করতে নিরাপদ খাদ্য নিশ্চিত করতে হবে: ডিসি জাহিদ

চট্টগ্রাম : হাসপাতালে রোগীর চাপ কমাতে নিরাপদ খাদ্য নিশ্চিত করে রোগ প্রতিরোধে গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। তিনি...

ক্যামেরা এখন পানির দাম, এক প্যাকেট সিগারেটের দামে ক্যামেরা পাওয়া যায় : শিল্প সচিব

চট্টগ্রাম : সরকার জাহাজভাঙা শিল্পের উন্নয়ন চায়, একই সঙ্গে চায় মৃত্যুহার জিরো হোক। শিল্পায়নের সঙ্গে রিস্ক ফ্যাক্টর আছে, সে ব্যাপারে সচেতন হতে হবে। এখন...

মাদার তেরেসা অ্যাওয়ার্ডে ভূষিত চট্টগ্রাম জেলা নাজির আরিফ হোসেন

চট্টগ্রাম : মাদার তেরেসা পিস অ্যাওয়ার্ড-২০২৬ পদকে ভূষিত হয়েছেন চট্টগ্রাম জেলা প্রশাসক কার্যালয়ের উপসহকারী প্রশাসনিক কর্মকর্তা (জেলা নাজির) আরিফ হোসেন। মাদার তেরেসার ১১৬তম জন্মবার্ষিকী...
সর্বশেষ সর্বাধিক পঠিত