রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন

আজ প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিন, আগামীকাল প্রতীক বরাদ্দ

বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে আনুষ্ঠানিক প্রচারণা

নিজস্ব প্রতিবেদক

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থিতা প্রত্যাহারের চূড়ান্ত সময় আজ মঙ্গলবার শেষ হতে যাচ্ছে। নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী, আগামীকাল বুধবার চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশের পাশাপাশি প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেওয়া হবে। এর মাধ্যমেই নির্ধারিত হবে আগামী ১২ ফেব্রুয়ারির সংসদ সদস্য হওয়ার লড়াইয়ে শেষ পর্যন্ত কারা থাকছেন।

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, এবারের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য মোট ২ হাজার ৫৬৮টি মনোনয়নপত্র জমা পড়েছিল। তবে রিটার্নিং কর্মকর্তার প্রাথমিক বাছাইয়ে ৭২৩ জনের নাম বাদ পড়ে। এই সিদ্ধান্তের বিরুদ্ধে ইসিতে আপিল করার সুযোগ পাওয়ায় ৬৪৫ জন আবেদন করেন, যার মধ্যে ৪১৯ জন তাদের প্রার্থিতা ফিরে পেয়েছেন। অন্যদিকে, রিটার্নিং কর্মকর্তার বৈধ তালিকায় থাকা ৬ জনের নাম আপিল প্রক্রিয়ায় শেষ পর্যন্ত বাতিল হয়ে যায়।

নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার জানিয়েছেন, এই বৃহৎ নির্বাচন আয়োজন ঘিরে কমিশন কোনো ধরনের চাপের মুখে নেই। তবে পোস্টাল ব্যালট ফেরত আসাটা নির্বাচন কমিশনকে বিব্রত করছে। নিবন্ধিত ভোটারদের সঠিক ঠিকানা খুঁজে না পাওয়ায় বিভিন্ন দেশ থেকে প্রায় ৫ হাজার ৬০০টি পোস্টাল ব্যালট ফেরত এসেছে বলে জানা গেছে।

আজ তালিকা চূড়ান্ত হওয়ার পর প্রার্থীদের আগামীকাল প্রতীক বরাদ্দ দেওয়া হবে।পরশু বৃহস্পতিবার থেকেই প্রার্থীরা পুরোদমে প্রচারণায় নামতে পারবেন।

সম্পর্কিত খবর

ঢাবিতে সাধারণ ছাত্রদের প্রতিবাদ : জিন্নাহ ও গোলাম আযমের ছবি পদদলিত

ছবি : সংগৃহীত   ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সংগ্রহশালায় পাকিস্তানের সাবেক গভর্নর জেনারেল মুহাম্মদ আলী জিন্নাহর ছবি প্রদর্শনের প্রতিবাদে ব্যতিক্রমী কর্মসূচি পালন করেছেন বিশ্ববিদ্যালয়ের...

শহীদ ২ সেনাসদস্যের পরিবারের হাতে সহায়তার চেক হস্তান্তর করলেন প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান

ছবি : সংগৃহীত   প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন চট্টগ্রামের হাটহাজারী ফিল্ড ফায়ারিং রেঞ্জে ট্যাংক ফায়ারিংয়ের সময় গোলা বিস্ফোরণের দুর্ঘটনায় নিহত দুই সেনাসদস্যের পরিবারের সদস্যরা।...

কক্সবাজারে ট্রেনে যাতায়াতের চাহিদা বাড়ায় যুক্ত হচ্ছে মহানগর এক্সপ্রেস

ঢাকা-চট্টগ্রাম রুটে চলাচল করা মহানগর এক্সপ্রেসকে কক্সবাজার পর্যন্ত সম্প্রসারণের পরিকল্পনা করে ঢাকা-কক্সবাজার রুটে আরও একটি আন্তঃনগর ট্রেন চালুর উদ্যোগ নিয়েছে বাংলাদেশ রেলওয়ে। এটি আগামী...

গ্যাস সরবরাহ স্বাভাবিক হওয়ায় পুনরায় সার উৎপাদনে যাচ্ছে সিইউএফএল

চট্টগ্রাম : চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড (সিইউএফএল) ইউরিয়া সারের প্রধানতম কাঁচামাল অ্যামোনিয়া গ্যাস সরবরাহ স্বাভাবিক হওয়ায় পুনরায় সার উৎপাদনে যাচ্ছে এবং মেকানিক্যাল ত্রুটি সারিয়ে...

মুক্তিযোদ্ধা-সাংবাদিক রইসুল হক বাহারের অষ্টম মৃত্যুবার্ষিকী আগামীকাল

মুক্তিযোদ্ধা-সাংবাদিক রইসুল হক বাহারের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী আগামীকাল ১৮ সেপ্টেম্বর, শুক্রবার। একাত্তরের এই গেরিলা যোদ্ধা ২০১৮ সালের ১৮ সেপ্টেম্বর হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। কৈবল্যধাম...

মহামান্য রাষ্ট্রপতির সাথে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দের সাক্ষাৎ

ছবি : সংগৃহীত   আজ রোববার ১৩ সেপ্টেম্বর বঙ্গভবনে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি বাসুদেব ধর ও সাধারণ সম্পাদক সন্তোষ শর্মার নেতৃত্বে ১৫ সদস্যের একটি প্রতিনিধিদল...
সর্বশেষ সর্বাধিক পঠিত