বুধবার, সেপ্টেম্বর ২৩, ২০২৬

চট্টগ্রাম জেলা যুব রেড ক্রিসেন্ট ইউনিটের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

প্রেস বিজ্ঞপ্তি

চট্টগ্রাম জেলা যুব রেড ক্রিসেন্ট ইউনিটের বার্ষিক সাধারণ সভা ও স্বেচ্ছাসেবক সম্মাননা প্রদান অনুষ্ঠান গত ১৬ জানুয়ারি চট্টগ্রাম জেলা রেড ক্রিসেন্ট মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে। সভাপতিত্ব করেন যুব রেড ক্রিসেন্ট চট্টগ্রাম জেলা ইউনিটের যুব প্রধান কৃষ্ণ দাশ। উপস্থিত ছিলেন শহিদুল ইসলাম, মুহিত দেবনাথ, মো. মঈনুল ইসলাম, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের দায়িত্বপ্রাপ্ত শিক্ষকবৃন্দসহ যুব সদস্য ও স্বেচ্ছাসেবকরা।

সভায় ইউনিটের উপ–যুব প্রধান ১ মো. মাহামুদুর রহমানের সঞ্চালনায় বছরব্যাপী যুব রেড ক্রিসেন্টের উল্লেখযোগ্য মানবিক ও সেবামূলক কার্যক্রম তুলে ধরা হয়। এ সময় বিভাগভিত্তিক রিপোর্ট উপস্থাপন করা হয়। প্রশাসন, সাংগঠনিক ও নিয়োগ বিভাগের রিপোর্ট উপস্থাপন করেন আইসিটি ও মিডিয়া কমিউনিকেশন বিভাগের উপ–প্রধান অনন্ত সাহা।

প্রশিক্ষণ ও সহশিক্ষা বিভাগের রিপোর্ট উপস্থাপন করেন উপ–যুব প্রধান ২ ফয়সাল হোসেন। আইসিটি ও মিডিয়া কমিউনিকেশন বিভাগের রিপোর্ট উপস্থাপন করেন বিভাগের প্রধান মো. আবদুর রহমান। স্বাস্থ্য সেবা বিভাগর রিপোর্ট উপস্থাপন করেন বিভাগীয় প্রধান মো. মাহাবুবুল আলম বাপ্পি। দুর্যোগ ও মানবিক সাড়া প্রদান বিভাগের রিপোর্ট উপস্থাপন করেন উপ–প্রধান সিরাজুল করিম হিরো। তহবিল ও সম্পদ সংগ্রহ বিভাগের রিপোর্ট উপস্থাপন করেন বিভাগীয় প্রধান উম্মুল আঁখিয়ার। এ সময় তহবিল ও সম্পদ সংগ্রহ বিভাগের উপ–প্রধান রাকিব রায়হান উপস্থিত ছিলেন। শেষে বিভিন্ন বিভাগীয় কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় নির্বাচিত যুব সদস্য ও স্বেচ্ছাসেবকদের মাঝে সম্মাননা স্মারক প্রদান করা হয়। বক্তারা বলেন, মানবিক সেবা, দুর্যোগ ব্যবস্থাপনা ও যুব নেতৃত্ব উন্নয়নে যুব রেড ক্রিসেন্ট চট্টগ্রাম জেলা ইউনিট ভবিষ্যতেও সক্রিয় ভূমিকা পালন করবে।

সভাপতির বক্তব্যে যুব প্রধান কৃষ্ণ দাশ বলেন, গত এক বছরে যুব রেড ক্রিসেন্ট চট্টগ্রাম জেলা ইউনিট মানবিক সেবা, দুর্যোগ মোকাবিলা, স্বাস্থ্য সচেতনতা ও যুব নেতৃত্ব উন্নয়নে যে সকল কার্যক্রম পরিচালনা করেছে, তা সকলের সম্মিলিত প্রচেষ্টার ফল। স্বেচ্ছাসেবকদের নিষ্ঠা, আন্তরিকতা ও দায়িত্ববোধের কারণেই এসব অর্জন সম্ভব হয়েছে। তিনি বলেন, আজ যাঁরা সম্মাননা পেয়েছেন তাঁরা সকলের জন্য অনুপ্রেরণা। পাশাপাশি যাঁরা নীরবে নিরলসভাবে কাজ করে গেছেন, তাঁদের অবদানও সমানভাবে গুরুত্বপূর্ণ।

প্রেস বিজ্ঞপ্তি।

সম্পর্কিত খবর

জ্বালানি তেলের দাম লিটারে ২০ টাকা করে বাড়লো

চলমান ইরান যুদ্ধের কারণে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম ও ফ্রেইট চার্জ অস্বাভাবিকভাবে বৃদ্ধি পাওয়ায় দেশে ডিজেল, কেরোসিন, অকটেন ও পেট্রোলের দাম লিটারে ২০...

প্রযুক্তি ও শিল্প খাতে ভারতীয় বিনিয়োগ বাড়ানোর ওপর গুরুত্ব দিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর

ছবি : সংগৃহীত   বাংলাদেশের সঙ্গে বাণিজ্য ভারসাম্য উন্নয়নে ভারতকে বাংলাদেশ থেকে আরও বেশি পরিমাণে পণ্য আমদানির আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান। একই...

চট্টগ্রাম জেলা পুলিশের অভিযানে পিচ্চি জাহিদ হত্যা মামলায় গ্রেপ্তার ১২, স্বীকারোক্তি ১ জনের

চট্টগ্রাম : চট্টগ্রামের সাতকানিয়ায় পূর্বপরিকল্পিতভাবে জাহেদুল আলম (৩৩) ওরফে ‘পিচ্চি জাহিদ’কে কুপিয়ে ও পিটিয়ে হত্যার ঘটনায় দায়ের করা মামলায় এজাহারনামীয় ১২ জন আসামিকে গ্রেপ্তার...

বহিষ্কৃত জামায়াত নেতা ও সংসদ সদস্য গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

ছবি : সংগৃহীত   রাজধানী ঢাকার শেরেবাংলা নগর থানাধীন ন্যাম ভবনের একটি ফ্ল্যাট থেকে সাতক্ষীরা-৪ আসনের আলোচিত সংসদ সদস্য জিএম নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মোছা. মরিয়ম...

খেলাধুলাকে শুধু বিনোদন হিসেবে দেখার সুযোগ নেই : আবু সুফিয়ান এমপি

চট্টগ্রাম : চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য ও রেলওয়ে পাবলিক হাই স্কুল পরিচালনা পরিষদের সভাপতি আবু সুফিয়ান বলেছেন, শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে লেখাপড়ার পাশাপাশি...

প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিনের সাথে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর সাক্ষাৎ

ছবি : সংগৃহীত   ভারতে পলাতক ক্ষমতাচ্যুত আওয়ামী ফ্যাসিবাদের দোসর ও আদালতে দণ্ডপ্রাপ্ত আসামিরা যাতে দেশে ও আন্তর্জাতিক পর্যায়ে কোনো ধরনের অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করতে...
সর্বশেষ সর্বাধিক পঠিত