মঙ্গলবার, সেপ্টেম্বর ২২, ২০২৬

আনুষ্ঠানিকভাবে জনাব তারেক রহমান নির্বাচনী প্রচারণা শুরু করলেন

গণতন্ত্র ছাড়া টেকসই উন্নয়ন সম্ভব নয় : জনাব তারেক রহমান

যেকোনো দেশের সুষম উন্নয়নে গণতন্ত্রই আসল কথা এমনটাই অভিমত জনাব তারেক রহমানের।

নিজস্ব প্রতিবেদক
আজ বৃহস্পতিবার ২২ জানুয়ারি সকালে সিলেট নগরের একটি অভিজাত হোটেলে তরুণদের সঙ্গে সরাসরি মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান। এসময় তিনি রাষ্ট্র পরিচালনায় পরিবর্তন আনার জন্য গণতন্ত্রই সবচেয়ে জরুরি বলে মন্তব্য করেছেন।‘দ্য প্ল্যান- ইয়ুথ পলিসি টক উইথ তারেক রহমান’ শীর্ষক এই অনুষ্ঠানের আয়োজন করা হয় নগরীর একটি পাঁচ তারকা হোটেলের কনফারেন্স রুমে। সভায় তারেক রহমান জানান, গত ১৭ বছর দেশের বাইরে থাকতে হলেও, যুক্তরাজ্যে অবস্থানকালে তিনি দেশের সার্বিক পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করেছেন। সেই অভিজ্ঞতার আলোকে রাষ্ট্রব্যবস্থায় গুণগত পরিবর্তন আনার চেষ্টা করবেন তিনি। তিনি বলেন, গত ২০ বছরে দেশের জনসংখ্যা যেভাবে বেড়েছে, সে অনুপাতে স্বাস্থ্য, শিক্ষা, কর্মসংস্থানসহ মৌলিক নাগরিক সুবিধা বাড়েনি। এই সংকট সবচেয়ে বেশি অনুভব করছে তরুণ সমাজ। দেশ পরিষ্কার রাখতে হলে আগে গণতন্ত্র পরিষ্কার করতে হবে। গণতন্ত্র ছাড়া টেকসই উন্নয়ন সম্ভব নয়।
মতবিনিময় সভায় বিএনপি চেয়ারম্যান তারেক রহমান তাঁর ভবিষ্যৎ সামাজিক ও অর্থনৈতিক পরিকল্পনার কথাও তুলে ধরেন। তিনি জানান বিএনপি সরকার গঠন করতে পারলে দেশের চার কোটি পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়ার পরিকল্পনা রয়েছে। প্রতিটি পরিবারের প্রধান নারীকে এই কার্ড দেওয়া হবে। এই কার্ডের মাধ্যমে প্রতি মাসে দুই থেকে আড়াই হাজার টাকা সহায়তা দেওয়ার পাশাপাশি খাদ্যসামগ্রী দেওয়ার কথাও জানান তিনি। একই সঙ্গে কৃষকদের জন্য আলাদা কার্ড চালুর পরিকল্পনার কথাও উল্লেখ করেন তারেক রহমান।অনুষ্ঠানে উপস্থিত তরুণ-তরুণীরা স্বাস্থ্য, শিক্ষা, কর্মসংস্থান এবং যাতায়াত ব্যবস্থার উন্নয়ন নিয়ে প্রশ্ন করেন। সিলেট থেকে ঢাকায় যাতায়াতে দীর্ঘ সময় লাগার বিষয়টিও আলোচনায় উঠে আসে।তরুণরা জানান, তারা দেশ নিয়ে নিজেদের ভাবনা ও প্রত্যাশার কথা সরকার প্রধানকে ও দায়িত্বশীল ব্যক্তিদের সরাসরি জানাতে চান।

সম্পর্কিত খবর

যে কোনো সময় এক দফার দাবি আসতে পারে : জামায়াত আমির ডা. শফিকুর রহমান

ছবি : সংগৃহীত   জাতির প্রয়োজনে যে কোনো সময় এক দফার দাবি আসতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ও ত্রয়োদশ জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা...

নিউইয়র্কের উদ্দেশ্যে আগামীকাল যাত্রা করবেন প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান

জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে আগামীকাল সোমবার ২১ সেপ্টেম্বর মার্কিন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের উদ্দেশে রওনা হচ্ছেন মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। সফরে প্রধানমন্ত্রীর...

জ্বালানি তেলের দাম লিটারে ২০ টাকা বৃদ্ধি: অর্থনীতি ও জনজীবনে বহুমাত্রিক চাপের আশঙ্কা

আন্তর্জাতিক জ্বালানি বাজারের অস্থিরতা, আমদানি ব্যয় বৃদ্ধি এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠান বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) লোকসান সামাল দিতে দেশে আবারও বড় ধরনের জ্বালানি মূল্য সমন্বয়...

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রতিবেশী রাষ্ট্র ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। বৃহস্পতিবার ১৭ সেপ্টেম্বর রাতে ‘পিএমও বাংলাদেশ’ প্রধানমন্ত্রীর কার্যালয়ের অফিশিয়াল ফেসবুক...

কক্সবাজারে ট্রেনে যাতায়াতের চাহিদা বাড়ায় যুক্ত হচ্ছে মহানগর এক্সপ্রেস

ঢাকা-চট্টগ্রাম রুটে চলাচল করা মহানগর এক্সপ্রেসকে কক্সবাজার পর্যন্ত সম্প্রসারণের পরিকল্পনা করে ঢাকা-কক্সবাজার রুটে আরও একটি আন্তঃনগর ট্রেন চালুর উদ্যোগ নিয়েছে বাংলাদেশ রেলওয়ে। এটি আগামী...

পশ্চিম এশিয়ায় আবারো উত্তেজনা : যেকোনো সময় সংঘাত তীব্রতর হতে পারে

পশ্চিম এশিয়ায় ফের উত্তেজনা চরমে। গত কয়েক ঘণ্টায় এমন কিছু ঘটনা ঘটেছে যা অঞ্চলটিকে এক নতুন সংকটের দিকে ঠেলে দিচ্ছে বলে মনে করছেন আন্তর্জাতিক...
সর্বশেষ সর্বাধিক পঠিত