শনিবার, সেপ্টেম্বর ১৯, ২০২৬

এক অনন্য রেকর্ড

বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর…বাংলাদেশের ৭০০ কিলোমিটার দূরে সরস্বতী পূজা

রাজশাহী থেকে গিয়ে সেন্টমার্টিন দ্বীপে সরস্বতী পূজা।

মেইল ডেক্স

একটি পুরনো প্রবাদ আছে,বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর… বাংলাদেশের ৭০০ কিলোমিটার দূরে সেন্টমার্টিন দ্বীপে সরস্বতী পূজা। যা বাংলাদেশের জন্য এক অনন্য রেকর্ড, বাংলাদেশের কিছু হিন্দু যুবক অসাধ্য সাধন করলেন ।নির্জন দ্বীপ নামে এক সময় খ্যাত সেন্টমার্টিন দ্বীপে সরস্বতী পুজোর আয়োজন করে। অথচ এখানে কোন হিন্দু পরিবার নেই তবে এক সময় দুটি শীল ও দুটি হিন্দু জেলে পরিবার ছিল যা এখন সম্ভবত অবস্থান নেই। অসীম সমুদ্রের বেলাভূমি বিস্তীর্ণ প্রবাল পাথর কিছু সবুজ প্রকৃতি আর নীল জলরাশি সেখানেই তাদের এই আয়োজন।তরুণ এক্টিভিটিস মৃণাল রায় যেভাবে প্রথমবারের মতো সেন্টমার্টিন দ্বীপে সরস্বতী পূজোর তার ফেসবুক পোস্টে বর্ণনা করেছেন সেটা তুলে ধরা হল…

সেন্টমার্টিন দ্বীপে সরস্বতী পূজা।

সেন্টমার্টিন দ্বীপে সরস্বতী পূজা।
ক্যাম্পাসে সরস্বতী পূজা করতে পারলাম না—এই আফসোসটা মন থেকে যাচ্ছিল না। প্রতিবছর যে আঙিনায়, যে মানুষগুলোর সাথে বসন্তকে স্বাগত জানাই,এবার ঠিক সেই সময়েই পরিসংখ্যান বিভাগ, রাবি ৮ দিনের ট্যুরের দায়িত্ব কাঁধে তুলে টিম নিয়ে বেরিয়ে পড়তে হলো। দায়িত্ব ছিল, তাই মনকে বুঝিয়ে নিয়েছিলাম।
সেন্টমার্টিনে হিন্দু নেই আগে থেকে জানতাম—এখানে কোনো হিন্দু পরিবার নেই। তবুও বিশ্বাস, অনুভূতি আর ভালোবাসার জায়গা তো মানুষের ভেতরেই থাকে। তাই আগে থেকে ছোট্ট একটা প্রতিমা নিয়ে ট্যুরে রওনা হলাম সবাই।

সেন্টমার্টিন দ্বীপে সরস্বতী পূজা।

সকল ব্যস্ততা শেষে ২২ তারিখ রাত ১১ টায় গিয়ে ফলমূল,প্রসাদ করার ভোগ নিলাম। সকালে কলাপাতা আর অনেক খুজে ৮ টা ফুল পেলাম। ভাগ্যক্রমে কিছু বেলপাতাও ম্যানেজ হলো। জগন্নাথ দেব সরকার সুন্দর করে প্রসাদ রান্না করলো। সকালে স্নান করে পান্জাবি পড়ে রওনা দিলাম পশ্চিম বীচে। তারপর বালি আর কোরাল দিয়ে একটা অস্হায়ী মণ্ডপ বানালাম। সমুদ্রের নীল জল আর নোনতা বাতাসের মাঝে নিঃশব্দে, গভীর অনুভূতিতে সরস্বতী পূজা শুরু করলাম। এটাই আমার জীবনের প্রথম সরস্বতী পূজা—কোনো মণ্ডপ নয়, কোনো ভিড় নয়, শুধু প্রকৃতি, বিশ্বাস আর অন্তরের টান। হয়তো এই দ্বীপের ইতিহাসেও আজ ছোট্ট একটা নতুন স্মৃতি যোগ হলো। এই পূজা আলাদা—কারণ এটা শেখাল, বিশ্বাসের কোনো নির্দিষ্ট জায়গা লাগে না,শুদ্ধ মন থাকলেই যথেষ্ট।

## কমল দাশ

সম্পর্কিত খবর

হাসপাতালের লাইন দীর্ঘ না করতে নিরাপদ খাদ্য নিশ্চিত করতে হবে: ডিসি জাহিদ

চট্টগ্রাম : হাসপাতালে রোগীর চাপ কমাতে নিরাপদ খাদ্য নিশ্চিত করে রোগ প্রতিরোধে গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। তিনি...

অন্যায় যতবার ফিরে আসার চেষ্টা করবে, জনগণের শান্তিপূর্ণ প্রতিরোধ ততবার জেগে উঠবে: সাঈদ আল নোমান এমপি

দেশবিরোধী সকল ষড়যন্ত্র প্রতিহত ও আওয়ামী সন্ত্রাসী কার্যক্রমের বিরুদ্ধে শান্তিপূর্ণ অবস্থান জানিয়ে চট্টগ্রাম ১০ সংসদীয় আসনের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে অবস্থান কর্মসূচি পালন করেছেন বিএনপি...

উত্তমকুমার বাংলা সংস্কৃতির অবিচ্ছেদ্য এক অধ্যায়

চট্টগ্রাম : উত্তমকুমার বাংলা সংস্কৃতির একটি অবিচ্ছেদ্য অংশ। দশকের পর দশক, প্রজন্মের পর প্রজন্ম ধরে তাঁর অটল অবস্থান সমস্ত বাঙালির অন্তর জুড়ে। মৃত্যুর প্রায়...

কক্সবাজারে ট্রেনে যাতায়াতের চাহিদা বাড়ায় যুক্ত হচ্ছে মহানগর এক্সপ্রেস

ঢাকা-চট্টগ্রাম রুটে চলাচল করা মহানগর এক্সপ্রেসকে কক্সবাজার পর্যন্ত সম্প্রসারণের পরিকল্পনা করে ঢাকা-কক্সবাজার রুটে আরও একটি আন্তঃনগর ট্রেন চালুর উদ্যোগ নিয়েছে বাংলাদেশ রেলওয়ে। এটি আগামী...

চট্টগ্রামে হারানো অস্ত্র উদ্ধার না হওয়া পর্যন্ত এসব অস্ত্র সমাজের সবার জন্য ঝুঁকিপূর্ণ : র‍্যাব-৭

চট্টগ্রাম : চট্টগ্রামে হারিয়ে যাওয়া সরকারি অস্ত্র উদ্ধারে সবার সহযোগিতা চেয়েছে র‌্যাব-৭ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মোস্তাফিজুর রহমান বলেছেন, হারানো অস্ত্র উদ্ধার না...

স্বাধীনতা যুদ্ধের স্মৃতি : শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের লেখা নিবন্ধ পাঠ্য পুস্তকে

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের লেখা নিবন্ধ ‘স্বাধীনতা যুদ্ধের স্মৃতি’ আগামী শিক্ষাবর্ষের পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত হচ্ছে। একই সঙ্গে তার তৎকালীন ঐতিহাসিক একটি ডায়েরির ছবিও বইয়ে যুক্ত...
সর্বশেষ সর্বাধিক পঠিত