মঙ্গলবার, সেপ্টেম্বর ২২, ২০২৬

সম্প্রীতির চট্টগ্রাম গড়ার জন্য রাজনীতি করছি : জনাব সাঈদ আল নোমান

নোমান ভাইয়ের ছেলে বাবার মতোই চট্টল দরদী বলে দলীয় নেতাকর্মীদের অভিমত।

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামকে একটি সম্প্রীতিপূর্ণ, শান্তিপূর্ণ ও মানবিক নগরী হিসেবে গড়ে তুলতেই রাজনীতি করছেন বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম-১০ আসনের বিএনপি মনোনীত ধানের শীষের জাতীয় সংসদ সদস্য প্রার্থী সাঈদ আল নোমান।

২৯ জানুয়ারি ২০২৬ বৃহস্পতিবার, বিকাল তিনটায় নগরীর সাগরিকা মোড়ে থেকে শুরু করে ১১ নম্বর দক্ষিণ কাট্টলী ওয়ার্ডের বিভিন্ন এলাকায় গণসংযোগ ও পথসভায় তিনি এসব কথা বলেন। এ সময় তিনি স্থানীয় জনগণের সঙ্গে সরাসরি মতবিনিময় করেন এবং এলাকার বিভিন্ন সমস্যা ও নাগরিক চাহিদার কথা শোনেন।

সাঈদ আল নোমান বলেন, “চট্টগ্রাম সব ধর্ম, বর্ণ ও শ্রেণির মানুষের মিলনস্থল। এখানে বিভাজন নয়, সম্প্রীতি ও সহাবস্থানের রাজনীতি প্রয়োজন। আমি বিশ্বাস করি, রাজনীতির মাধ্যমে মানুষের মধ্যে ঐক্য সৃষ্টি করাই সবচেয়ে বড় দায়িত্ব।”

তিনি আরও বলেন, “চট্টগ্রামের উন্নয়ন মানে শুধু অবকাঠামো নয়; মানুষের নিরাপত্তা, কর্মসংস্থান, শিক্ষা, স্বাস্থ্য ও নাগরিক মর্যাদা নিশ্চিত করাও উন্নয়নের অংশ।আমি কথা নয়, কাজে বিশ্বাসী। এই লক্ষ্য নিয়েই আমি রাজনীতিতে আছি।”

গণসংযোগকালে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী, সুধীজন এবং বিপুল সংখ্যক সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।

সম্পর্কিত খবর

নিউইয়র্কের উদ্দেশ্যে আগামীকাল যাত্রা করবেন প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান

জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে আগামীকাল সোমবার ২১ সেপ্টেম্বর মার্কিন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের উদ্দেশে রওনা হচ্ছেন মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। সফরে প্রধানমন্ত্রীর...

চট্টগ্রামে নৃত্য সংগঠন ‘ত্রিভঙ্গ নিকেতন’ এর পরিচালনা কমিটি গঠিত

চট্টগ্রাম নগরীতে ত্রিভঙ্গ নিকেতন নামের এক নৃত্য সংগঠনের সভার মাধ্যমে কমিটি গঠন করা হয়েছে। সোমবার নগরীর অস্থায়ী কার্যালয়ে এ কমিটি ও সভা অনুষ্ঠিত হয়।...

কক্সবাজারে ট্রেনে যাতায়াতের চাহিদা বাড়ায় যুক্ত হচ্ছে মহানগর এক্সপ্রেস

ঢাকা-চট্টগ্রাম রুটে চলাচল করা মহানগর এক্সপ্রেসকে কক্সবাজার পর্যন্ত সম্প্রসারণের পরিকল্পনা করে ঢাকা-কক্সবাজার রুটে আরও একটি আন্তঃনগর ট্রেন চালুর উদ্যোগ নিয়েছে বাংলাদেশ রেলওয়ে। এটি আগামী...

নবম জাতীয় পে-স্কেলের প্রজ্ঞাপন জারি

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বহুল প্রতীক্ষিত নবম জাতীয় পে-স্কেলের প্রজ্ঞাপন জারি করেছে বাংলাদেশ সরকার। শনিবার ১৯ সেপ্টেম্বর অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ ‘চাকরি (বেতন ও ভাতাদি) আদেশ,...

বহিষ্কৃত জামায়াত নেতা ও সংসদ সদস্য গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

ছবি : সংগৃহীত   রাজধানী ঢাকার শেরেবাংলা নগর থানাধীন ন্যাম ভবনের একটি ফ্ল্যাট থেকে সাতক্ষীরা-৪ আসনের আলোচিত সংসদ সদস্য জিএম নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মোছা. মরিয়ম...

নিউইয়র্কে প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান : ভাষণ দেবেন জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে

ছবি : সংগৃহীত   জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে অংশ নিতে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে পৌঁছেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। সোমবার ২১ সেপ্টেম্বর স্থানীয়...
সর্বশেষ সর্বাধিক পঠিত