রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬

সর্বোচ্চ ৩ বার, প্রথমবারের মতো পর পর ২ বার একই দল এবং স্বাগতিক হিসেবে ভারতের টোয়েন্টি টোয়েন্টি ক্রিকেটের বিশ্ব জয়।

টি টোয়েন্টি বিশ্বকাপ ভারতের : একাধিক রেকর্ড গড়ে জয়

ভারত খেলেছে অসাধারণ!!! কিন্তু নিউজিল্যান্ডের জঘন্য বোলিং এর কারণে ফাইনাল ম্যাচটি তার জৌলুষ হারালো।

বিশেষ প্রতিবেদক

টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালের মঞ্চ, ভক্তদের তাই আশা ছিলো দারুণ এক লড়াই দেখতে পাবেন। কিন্তু ভারতের দাপটে ফাইনালটা ঠিক ফাইনালের মতো হতে পারলো না। সম্পূর্ণ একপেশে ম্যাচে নিউজিল্যান্ডকে ৯৬ রানে হারিয়ে শিরোপা জিতে নিল সূর্যকুমার যাদবের দল। ইতিহাসের প্রথম দল হিসেবে রেকর্ড তিনবার টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতার স্বাদ পেল ভারত। এর আগে কোনো দল এতবার এই সংস্করণের বিশ্বকাপ জিততে পারেনি। সর্বোচ্চ দুবার করে টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছে ওয়েস্ট ইন্ডিজ ও ইংল্যান্ড। এবার তাদের পেছনে ফেলে নতুন রেকর্ড গড়ল ভারত। ২০২৪ সালের আসরে টি-টোয়েন্টি বিশ্বকাপের দ্বিতীয় শিরোপা জিতেছিল দলটি। এর ফলে প্রথম দল হিসেবে টানা দুবার টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতার কীর্তি গড়ল ভারত। শুধু তা-ই নয়, স্বাগতিক হিসেবে প্রথম কোনো দলের টি-টোয়েন্টি বিশ্বকাপ জয় দেখল ক্রিকেট বিশ্ব।

এদিন টস ভাগ্য ছাড়া খেলার সবকিছুই  কেবল ভারতের পক্ষে কথা বলেছে। টসে হারা দলটির জয়ের ভিত গড়ে দিয়েছিলেন ব্যাটাররাই। তিন ফিফটিতে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ২৫৫ রান করেছিল ভারত। এই পুঁজিতে সবচেয়ে বেশি অবদান দুর্দান্ত ফর্মে থাকা সঞ্জু স্যামসনের। টানা তৃতীয় ফিফটি করার পথে ফাইনালে ৪৬ বলে ৮৯ রানের ইনিংস খেলেন এই ওপেনার। এ ছাড়া ইশান কিষান ৫৪ ও অভিষেক শর্মার ব্যাট থেকে আসে ৫২ রান। বল হাতে ৩ উইকেট নিতে ৪৬ রান খরচ করেন জেমস নিশাম।

জবাব দিতে নামা নিউজিল্যান্ডের ইনিংস থেমেছে ১৫৯ রানে। টিম শেইফার্ট ও মিচেল সান্টনার ছাড়া কিউইদের আর কোনো ব্যাটার ভারতীয় বোলারদের সামনে দাঁড়াতে পারেননি। ২৬ বলে ৫২ রান করেন শেইফার্ট। দলপতি সান্টনার এনে দেন ৪৩ রান। বলা বাহুল্য, অন্যরা না দাঁড়াতে পারায় তাঁদের ইনিংস দুটি কেবল দলের হারের ব্যবধানই কমিয়েছে। নিউজিল্যান্ডের পতন হওয়া ১০ উইকেটের সাতটাই ভাগাভাগি করে নেন যশপ্রীত বুমরা ও অক্ষর প্যাটেল। ১৫ রান দেওয়া বুমরার শিকার ৪ উইকেট। ২৭ রানে ৩ ব্যাটারকে ফেরান প্যাটেল।

সম্পর্কিত খবর

চট্টগ্রামে বকেয়া পরিশোধের দাবিতে গ্রামীণফোনের সাবেক কর্মীদের ‘পথে পথে প্রতিবাদ’

চট্টগ্রাম : চট্টগ্রামে গ্রামীণফোনের সাবেক কর্মীদের পাঁচ শতাংশ বিলম্ব বকেয়া পরিশোধের দাবিতে অনুষ্ঠিত হয়েছে সাংস্কৃতিক প্রতিবাদ কর্মসূচি ‘পথে পথে প্রতিবাদ’। রোববার (১৩ সেপ্টেম্বর) সকাল...

হাসপাতালের লাইন দীর্ঘ না করতে নিরাপদ খাদ্য নিশ্চিত করতে হবে: ডিসি জাহিদ

চট্টগ্রাম : হাসপাতালে রোগীর চাপ কমাতে নিরাপদ খাদ্য নিশ্চিত করে রোগ প্রতিরোধে গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। তিনি...

দল-মত, বর্ণ ও গোষ্ঠীর ঊর্ধ্বে উঠে সর্বস্তরের মানুষের জন্য নিরপেক্ষভাবে কাজ করার শপথ নিয়েছি : রাষ্ট্রপতি জনাব ফখরুল ইসলাম আলমগীর

ছবি : সংগৃহীত   গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মহামান্য রাষ্ট্রপতি জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, হজরত শাহজালাল (রহ.) ও হজরত শাহপরানসহ (রহ.) অসংখ্য ওলি-আউলিয়ার স্মৃতিধন্য সিলেটে...

চট্টগ্রামে গুরুত্বপূর্ণ সড়কে উন্নয়ন কাজে গতি আনতে রাতে সরেজমিনে চসিক মেয়র

চট্টগ্রাম : চট্টগ্রাম নগরীতে দীর্ঘদিন ধরে সংস্কারের অপেক্ষায় থাকা অক্সিজেন-মুরাদপুর সড়কের উন্নয়নকাজ এগিয়ে যাওয়ায় এ পথে চলাচলকারী নগরবাসীর মধ্যে স্বস্তি ফিরছে। বৃহস্পতিবার রাতে চট্টগ্রাম সিটি...

স্বাধীনতা যুদ্ধের স্মৃতি : শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের লেখা নিবন্ধ পাঠ্য পুস্তকে

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের লেখা নিবন্ধ ‘স্বাধীনতা যুদ্ধের স্মৃতি’ আগামী শিক্ষাবর্ষের পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত হচ্ছে। একই সঙ্গে তার তৎকালীন ঐতিহাসিক একটি ডায়েরির ছবিও বইয়ে যুক্ত...

মহামান্য রাষ্ট্রপতির সাথে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দের সাক্ষাৎ

ছবি : সংগৃহীত   আজ রোববার ১৩ সেপ্টেম্বর বঙ্গভবনে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি বাসুদেব ধর ও সাধারণ সম্পাদক সন্তোষ শর্মার নেতৃত্বে ১৫ সদস্যের একটি প্রতিনিধিদল...
সর্বশেষ সর্বাধিক পঠিত