রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬

ইরানে নরক নামানোর হুমকি মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের

আন্তর্জাতিক প্রতিবেদক

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোশ্যাল মিডিয়ায় ইরানের উদ্দেশ্যে স্পষ্ট ভাষায় ভয়ংকর হুঁশিয়ারি দিয়েছেন। তিনি বলেছেন, “ইরানকে ১০ দিন সময় দেওয়া হয়েছিল চুক্তি করার জন্য অথবা হরমুজ প্রণালী পুরোপুরি খুলে দেওয়ার জন্য। সময় ফুরিয়ে আসছে ৪৮ ঘণ্টার মধ্যে তাদের উপর সমস্ত নরক নেমে আসবে। ঈশ্বরের জয় হোক!” এই কড়া বার্তার পর পশ্চিম এশিয়ায় উত্তেজনা চরমে পৌঁছেছে।

চলতি ইরান যুদ্ধের ষষ্ঠ সপ্তাহে এই আলটিমেটাম নতুন করে আগুন জ্বালিয়ে দিয়েছে।হরমুজ প্রণালী বিশ্বের তেল সরবরাহের এক অত্যন্ত গুরুত্বপূর্ণ রুট। বিশ্বের প্রায় এক পঞ্চমাংশ তেল এই সরু প্রণালী দিয়ে যায়। ইরান যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই তারা এই প্রণালী বন্ধ করে দিয়েছে বা হুমকি দিয়ে অস্থির করে তুলেছে। ফলে আন্তর্জাতিক তেলের দাম আকাশছোঁয়া হয়েছে, ইউরোপ-এশিয়ার অর্থনীতিতে ধাক্কা লেগেছে।

ট্রাম্প বলছেন, ইরান যদি হরমুজ প্রণালী না খোলে বা শান্তি চুক্তিতে না আসে, তাহলে আমেরিকা তাদের বিদ্যুৎ কেন্দ্রগুলোতে আঘাত হানবে শুরুতে সবচেয়ে বড়টিকে। “আমরা তাদের পাওয়ার প্ল্যান্টগুলো ধ্বংস করে দেব,” এমন হুঁশিয়ারি আগেও দিয়েছিলেন তিনি। ইরানের পক্ষ থেকে তীব্র প্রতিক্রিয়া এসেছে। ইরানের কেন্দ্রীয় সামরিক কমান্ডের জেনারেল আলি আব্দোল্লাহি আলিয়াবাদি এই হুমকিকে “অসহায়, নার্ভাস, ভারসাম্যহীন ও বোকামি” বলে উড়িয়ে দিয়েছেন।

ইরানি কর্মকর্তারা বলছেন, যদি আমেরিকা বা ইসরায়েল তাদের পরিকাঠামোতে আঘাত করে, তাহলে পুরো অঞ্চলকে “নরকে” পরিণত করা হবে। তারা মধ্যপ্রাচ্যের দেশগুলোর জ্বালানি ও জল ব্যবস্থায় পাল্টা আঘাতের হুমকি দিয়েছে।

আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞদের মতে ট্রাম্পের এই নতুন হুমকি যুদ্ধ বন্ধে কোনো কাজেতো আসবেই না, বরং মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বৃদ্ধি করে পরিস্থিতির অবনতি ঘটাবে। সংশ্লিষ্টদের মতে যুদ্ধ বিরতির প্রস্তাব এবং হামলার হুমকি একইসাথে মানানসই নয়। বিশ্লেষকদের মতে ইরানি কতৃপক্ষ নিজেদের সম্পূর্ণ নিরাপদ মনে না করলে কখনোই ট্রাম্পের যুদ্ধ বিরতির প্রস্তাবে আগ্রহ দেখাবেনা।

সম্পর্কিত খবর

একনেকে ১২টি প্রকল্প অনুমোদিত : রাজধানীতে ৩টি নতুন মেট্রোরেল প্রকল্প

ছবি - সংগৃহীতআজ বুধবার ১৬ সেপ্টেম্বর অনুষ্ঠিত একনেকের বৈঠকে রাজধানী ঢাকায় তিনটি মেট্রোরেলসহ মোট ১২টি প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে। বৈঠকে সভাপতিত্ব করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ...

মহামান্য রাষ্ট্রপতির সাথে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দের সাক্ষাৎ

ছবি : সংগৃহীত   আজ রোববার ১৩ সেপ্টেম্বর বঙ্গভবনে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি বাসুদেব ধর ও সাধারণ সম্পাদক সন্তোষ শর্মার নেতৃত্বে ১৫ সদস্যের একটি প্রতিনিধিদল...

সেপ্টেম্বর ও অক্টোবর আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ও ঝুঁকিপূর্ণ সময় : চসিক মেয়র

চট্টগ্রাম : চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, সেপ্টেম্বর ও অক্টোবর ডেঙ্গুর জন্য ঝুঁকিপূর্ণ সময় হওয়ায় এসময়ে মশক নিধন ও জনসচেতনতা...

বাংলাদেশের প্রধানমন্ত্রী কে দুটি আমন্ত্রণ দেওয়া হয়েছিল বলে দাবি ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের

বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারত সফরের জন্য দু’টি পৃথক আমন্ত্রণ জানানো হয়েছিল বলে জানিয়েছে প্রতিবেশী ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। এর একটি ছিল দ্বিপক্ষীয় সফরের জন্য,...

চট্টগ্রামে বকেয়া পরিশোধের দাবিতে গ্রামীণফোনের সাবেক কর্মীদের ‘পথে পথে প্রতিবাদ’

চট্টগ্রাম : চট্টগ্রামে গ্রামীণফোনের সাবেক কর্মীদের পাঁচ শতাংশ বিলম্ব বকেয়া পরিশোধের দাবিতে অনুষ্ঠিত হয়েছে সাংস্কৃতিক প্রতিবাদ কর্মসূচি ‘পথে পথে প্রতিবাদ’। রোববার (১৩ সেপ্টেম্বর) সকাল...

ঢাবিতে সাধারণ ছাত্রদের প্রতিবাদ : জিন্নাহ ও গোলাম আযমের ছবি পদদলিত

ছবি : সংগৃহীত   ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সংগ্রহশালায় পাকিস্তানের সাবেক গভর্নর জেনারেল মুহাম্মদ আলী জিন্নাহর ছবি প্রদর্শনের প্রতিবাদে ব্যতিক্রমী কর্মসূচি পালন করেছেন বিশ্ববিদ্যালয়ের...
সর্বশেষ সর্বাধিক পঠিত