রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬

চীন থেকে ২০টি ‘জে-১০সিই’ যুদ্ধবিমান কিনতে চলেছে বাংলাদেশ

অনলাইন ডেস্ক

বাংলাদেশ শীঘ্রই চীনের কাছ থেকে ২০টি ‘জে-১০সিই’ (J-10CE) মাল্টি-রোল যুদ্ধবিমান কিনতে পারে। এই চুক্তি সংক্রান্ত আলোচনা এখন চূড়ান্ত পর্যায়ে রয়েছে। ধারণা করা হচ্ছে, এই বিমানগুলো যুক্ত হলে বাংলাদেশ বিমান বাহিনীর শক্তি উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে।

সামরিক বিশেষজ্ঞরা এই পদক্ষেপটিকে ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে চিনের সামরিক বলয় তৈরি এবং কৌশলগত প্রতিযোগিতার বৃহত্তর প্রেক্ষাপট থেকে দেখছেন। J-10CE হলো সেই একই যুদ্ধবিমান যা পাকিস্তান ‘অপারেশন সিঁদুর’-এর সময় ভারতের বিরুদ্ধে ব্যবহার করেছিল। পাকিস্তান ও চীনের দাবি, ভারতের ব্যবহৃত ফ্রান্সের তৈরী রাফাল (Rafale) যুদ্ধবিমানের তুলনায় J-10CE অধিকতর ভালো পারফরম্যান্স দেখিয়েছে।

এই চুক্তির আনুমানিক মূল্য হতে পারে ২.২ বিলিয়ন মার্কিন ডলার। চুক্তির অন্তর্ভুক্ত বিষয়গুলোর মধ্যে রয়েছে যুদ্ধবিমান, লজিস্টিকস বা রসদ সহায়তা, প্রশিক্ষণ, রক্ষণাবেক্ষণ এবং দীর্ঘমেয়াদী রক্ষণাবেক্ষণ সহায়তা।

২০২৪ সালের আগস্টে শেখ হাসিনার ক্ষমতাচ্যুতির পর দায়িত্ব গ্রহণকারী প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার চীনের সাথে এই চুক্তিটি করেছিল। রাজনৈতিক অস্থিরতা ও আঞ্চলিক অনিশ্চয়তার এই সময়ে এটি বাংলাদেশের বাহ্যিক নিরাপত্তা অগ্রাধিকারের ক্ষেত্রে একটি বড় পরিবর্তনের ইঙ্গিত দেয়।

বিভিন্ন প্রতিবেদন অনুযায়ী, এই কেনাকাটার মূল্য ১০ বছরে কিস্তিতে পরিশোধ করা হবে এবং ২০২৬ থেকে ২০২৭ সালের মধ্যে বিমানগুলো হস্তান্তর করা হবে বলে আশা করা হচ্ছে। এর ফলে বাংলাদেশ সরকার নিজ দেশের আর্থিক পরিস্থিতির ওপর তাৎক্ষণিক ও ভারী কোনো বোঝা না চাপিয়েই তার ট্যাকটিক্যাল এভিয়েশন বহরকে আধুনিক করে তুলতে পারবে।

এই চুক্তিটি নিয়ে আন্তর্জাতিক সমর বিশ্লেষকদের মধ্যে ব্যাপক আগ্রহের সৃষ্টি হয়েছে। কারণ জে-১০সিই (J-10CE) হলো ৪.৫ প্রজন্মের একটি যুদ্ধবিমান। এটি অ্যাক্টিভ ইলেকট্রনিকলি স্ক্যানড অ্যারে (AESA) রাডার, আধুনিক ডেটা লিঙ্ক, দৃষ্টিসীমার বাইরে আঘাত হানতে সক্ষম (BVR) ক্ষেপণাস্ত্র ব্যবহারের সুবিধা এবং নেটওয়ার্ক-কেন্দ্রিক যুদ্ধ পরিচালনার সক্ষমতা দ্বারা সুসজ্জিত। এই চুক্তির মাধ্যমে বাংলাদেশ মূলত আধুনিক বিমান প্রতিরক্ষা ব্যবস্থায় নিজেদের নাম লেখাতে যাচ্ছে বলেই বিশ্লেষকদের মত। তবে এই চুক্তি বাস্তব রূপ পেলে বাংলাদেশের বৃহত্তম প্রতিবেশী রাষ্ট্র ভারতের সমরনীতি এটার দ্বারা প্রভাবিত হতে পারে বলেই আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকদের মত। আবার এই চুক্তির কারণে মার্কিন যুক্তরাষ্ট্রও অসন্তুষ্ট হতে পারে। অতএব এই চুক্তি বাস্তবায়নের জন্য মার্কিন যুক্তরাষ্ট্র, চীন ও ভারত এই তিন বৃহৎ পরাশক্তির সাথে বাংলাদেশ সরকারের সমন্বিত বোঝাপড়ার প্রয়োজন রয়েছে বলেই বিশেষজ্ঞদের অভিমত।

সূত্র – কলকাতা নিউজ২৪.কম

সম্পর্কিত খবর

দুই-তিন দিন ধরে জ্বর থাকলে প্রয়োজনীয় পরীক্ষা করানো উচিত : চসিক মেয়র

চট্টগ্রাম : ডেঙ্গু প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন। তিনি বলেন, শুধু মশক নিধন কার্যক্রম...

চট্টগ্রামে বকেয়া পরিশোধের দাবিতে গ্রামীণফোনের সাবেক কর্মীদের ‘পথে পথে প্রতিবাদ’

চট্টগ্রাম : চট্টগ্রামে গ্রামীণফোনের সাবেক কর্মীদের পাঁচ শতাংশ বিলম্ব বকেয়া পরিশোধের দাবিতে অনুষ্ঠিত হয়েছে সাংস্কৃতিক প্রতিবাদ কর্মসূচি ‘পথে পথে প্রতিবাদ’। রোববার (১৩ সেপ্টেম্বর) সকাল...

চট্টগ্রাম জেলা পুলিশের অভিযানে পিচ্চি জাহিদ হত্যা মামলায় গ্রেপ্তার ১২, স্বীকারোক্তি ১ জনের

চট্টগ্রাম : চট্টগ্রামের সাতকানিয়ায় পূর্বপরিকল্পিতভাবে জাহেদুল আলম (৩৩) ওরফে ‘পিচ্চি জাহিদ’কে কুপিয়ে ও পিটিয়ে হত্যার ঘটনায় দায়ের করা মামলায় এজাহারনামীয় ১২ জন আসামিকে গ্রেপ্তার...

বিজিসি ট্রাস্টের দিনব্যাপী সিজেন রিজিওনাল ক্লাস্টার মিটিং অনুষ্ঠান সম্পন্ন

চট্টগ্রাম : সাংবাদিকতা শিক্ষা ও গবেষণাকে এগিয়ে নেওয়া এবং সিজেন-এর কার্যক্রম সম্প্রসারণ লক্ষ্যে বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ এর জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের উদ্যোগে...

স্বাধীনতা যুদ্ধের স্মৃতি : শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের লেখা নিবন্ধ পাঠ্য পুস্তকে

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের লেখা নিবন্ধ ‘স্বাধীনতা যুদ্ধের স্মৃতি’ আগামী শিক্ষাবর্ষের পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত হচ্ছে। একই সঙ্গে তার তৎকালীন ঐতিহাসিক একটি ডায়েরির ছবিও বইয়ে যুক্ত...

দল-মত, বর্ণ ও গোষ্ঠীর ঊর্ধ্বে উঠে সর্বস্তরের মানুষের জন্য নিরপেক্ষভাবে কাজ করার শপথ নিয়েছি : রাষ্ট্রপতি জনাব ফখরুল ইসলাম আলমগীর

ছবি : সংগৃহীত   গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মহামান্য রাষ্ট্রপতি জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, হজরত শাহজালাল (রহ.) ও হজরত শাহপরানসহ (রহ.) অসংখ্য ওলি-আউলিয়ার স্মৃতিধন্য সিলেটে...
সর্বশেষ সর্বাধিক পঠিত