রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬

সৌদি আরবকে ৪ গোলে উড়িয়ে দিলো স্পেন

ক্রীড়া প্রতিবেদক
স্পেন ৪ : ০ সৌদি আরব

আটলান্টায় অনুষ্ঠিত গ্রুপ ‘এইচ’-এর ম্যাচে সৌদি আরবকে ৪-০ গোলের বড় ব্যবধানে উড়িয়ে দিয়েছে ইউরোপীয় ফুটবল পরাশক্তি স্পেন বিশ্বকাপ ফুটবল ২০২৬ এ নিজেদের স্বরূপে ফিরেছে। কেপ ভার্দের বিপক্ষে আগের ম্যাচে ড্রয়ের ধাক্কা ভুলে এইদিন দারুণ দাপটের সাথে পুরো খেলা নিয়ন্ত্রণ করেছে বর্তমান ইউরোপীয় চ্যাম্পিয়ন ও সাবেক বিশ্বচ্যাম্পিয়ন স্পেন।

আগের ম্যাচে ৭১ মিনিটে বদলি হিসেবে নামা ইয়ামালসহ এই ম্যাচে শুরুর একাদশে মোট চারটি বড় পরিবর্তন এনেছিলেন স্প্যানিশ কোচ। কোচের সেই আস্থার প্রতিদান দিতে মাত্র ১০ মিনিট সময় নেন স্প্যানিশ ফুটবলের এই নতুন রাজপুত্র।
দুর্দান্ত এক গোল করে দলকে শুরুতে এগিয়ে নেওয়ার পাশাপাশি বিশ্বকাপের ইতিহাসে নতুন এক কীর্তি গড়েন তিনি। ২০০৭ সালের ১৩ জুলাই জন্ম নেওয়া ইয়ামাল আজ যখন গোলটি করেন, তখন তার বয়স ১৮ বছর ৩৪৩ দিন।
আর এই গোলের মধ্য দিয়ে লিওনেল মেসিকে পেছনে ফেলে বিশ্বকাপের ইতিহাসের অষ্টম কনিষ্ঠ গোলদাতা হিসেবে নিজের নাম লেখালেন তিনি। ২০০৬ বিশ্বকাপে ১৮ বছর ৩৫৭ দিন বয়সে নিজের প্রথম গোল পেয়েছিলেন মেসি। আজ আর্জেন্টাইন খুদে জাদুকরকে মাত্র ১৪ দিনের ব্যবধানে পেছনে ফেলে দিলেন ইয়ামাল।

একই সাথে স্পেনের ফুটবল ইতিহাসেও দ্বিতীয় কনিষ্ঠতম বিশ্বকাপ গোলদাতা এখন ইয়ামাল (তার ওপরে আছেন কেবল জাভি, ১৮ বছর ১১০ দিন)। আর সর্বকালীন রেকর্ডটি এখনো অক্ষুণ্ণ রয়েছে ফুটবল সম্রাট পেলের (১৭ বছর ২৩৯ দিন) দখলে।

ইয়ামালের উদ্বোধনী গোলের পর সৌদি আরবকে আর দাঁড়াতেই দেয়নি স্পেন। অল্প সময়ের ব্যবধানে দলের পক্ষে বাকি দুটি গোলই করেন মিকেল ওয়াইরসাবাল। একটি কর্নার কিক থেকে তৈরি হওয়া জটলা থেকে দানি ওলমো দারুণ এক ফ্লিকে বল বাড়িয়ে দেন সিক্স-ইয়ার্ড বক্সের দিকে। সৌদি ডিফেন্ডাররা বল ক্লিয়ার করতে ব্যর্থ হলে এমেরিক লাপোর্ত মাথা ছুঁইয়ে বলের দিক বদলে দেন। একদম ফাঁকায় বল পেয়ে ঠান্ডা মাথায় প্রথম গোলটি করেন ওয়াইরসাবাল।

ইউরোপীয় চ্যাম্পিয়নদের গোলবন্যা অবশ্য সেখানেই থামেনি। এর কিছুক্ষণ পরই মাঠের এক প্রান্ত থেকে উড়ে আসা এক কোণাকুণি ক্রস দারুণ দক্ষতায় বুক দিয়ে নিয়ন্ত্রণে নেন মার্ক কুকুরেয়া। সেখান থেকে দানি ওলমোর বাড়িয়ে দেওয়া বলে নিখুঁত শটে নিজের দ্বিতীয় ও দলের স্কোরলাইন ৩-০ করেন ওয়াইরসাবাল। ৩-০ ব্যবধানে এগিয়ে থেকেই প্রথমার্ধ শেষ করে স্পেন।

প্রথমার্ধেই ম্যাচ থেকে ছিটকে যাওয়া সৌদি আরব দ্বিতীয়ার্থের শুরুতেই বড় ধাক্কা খায়। এবার অবশ্য নিজেদের জালেই বল জড়িয়ে বসে তারা। ৪৯ মিনিটে মার্ক কুকুরেয়ার একটি দুর্দান্ত ভলি সৌদি গোলরক্ষক ফিরিয়ে দিলেও তা ডিফেন্ডার হাসান আল তামবাকতির শরীরে লেগে জালে ঢুকে যায়। এই আত্মঘাতী গোলের ফলে স্পেনের লিড দাঁড়ায় ৪-০ তে। উল্লেখ্য, এবারের বিশ্বকাপে এটি অষ্টম আত্মঘাতী গোল। বিশ্বকাপের এক আসরে এর চেয়ে বেশি আত্মঘাতী গোল (১২টি) হয়েছিল কেবল ২০১৮ সালের রাশিয়া বিশ্বকাপে।

সৌদি আরবের পক্ষে আর ঘুরে দাঁড়ানোর কোনো সম্ভাবনা ছিল না। তবে দ্বিতীয়ার্থের যোগ করা সময়ের প্রথম মিনিটে ফেরান তোরেসের একটি গোল বাতিল না হলে স্পেনের জয়ের ব্যবধান আরও বাড়তে পারতো। শেষ পর্যন্ত ৪-০ গোলের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে স্পেন।

সম্পর্কিত খবর

চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে বিক্ষোভ ও অবরোধ করলেন ব্যাংক কর্মকর্তা কর্মচারীরা

চট্টগ্রাম : চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন ইসলামী ব্যাংকের চাকরিচ্যুত কর্মকর্তা কর্মচারীরা। সোমবার রাতে সন্ধ্যা ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত প্রায় দুই...

আগামী ডিসেম্বর মাস পর্যন্ত দেশে জ্বালানি সংকট হবে না : বিপিসি চেয়ারম্যান

বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি)-এর চেয়ারম্যান ড. মো. রফিকুল ইসলাম বলেছেন, বৈশ্বিক নানামুখী চ্যালেঞ্জের মধ্যেও দেশে জ্বালানি সংকট মোকাবিলায় সরকার বিকল্প সব উপায় কাজে লাগানোর...

হাসপাতালের লাইন দীর্ঘ না করতে নিরাপদ খাদ্য নিশ্চিত করতে হবে: ডিসি জাহিদ

চট্টগ্রাম : হাসপাতালে রোগীর চাপ কমাতে নিরাপদ খাদ্য নিশ্চিত করে রোগ প্রতিরোধে গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। তিনি...

মাদার তেরেসা অ্যাওয়ার্ডে ভূষিত চট্টগ্রাম জেলা নাজির আরিফ হোসেন

চট্টগ্রাম : মাদার তেরেসা পিস অ্যাওয়ার্ড-২০২৬ পদকে ভূষিত হয়েছেন চট্টগ্রাম জেলা প্রশাসক কার্যালয়ের উপসহকারী প্রশাসনিক কর্মকর্তা (জেলা নাজির) আরিফ হোসেন। মাদার তেরেসার ১১৬তম জন্মবার্ষিকী...

চট্টগ্রাম বন্দরের কনটেইনার টার্মিনাল ইজারা বন্ধের দাবিতে বিক্ষোভ সমাবেশ

চট্টগ্রাম : চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) ও চট্টগ্রাম কনটেইনার টার্মিনাল (সিসিটি) বিদেশি প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ডকে ইজারা দেওয়ার উদ্যোগের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে...

যে কোনো সময় এক দফার দাবি আসতে পারে : জামায়াত আমির ডা. শফিকুর রহমান

ছবি : সংগৃহীত   জাতির প্রয়োজনে যে কোনো সময় এক দফার দাবি আসতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ও ত্রয়োদশ জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা...
সর্বশেষ সর্বাধিক পঠিত