রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬

বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার চমক : কোরিয়াকে হারিয়ে নকআউট পর্বে

ক্রীড়া প্রতিবেদক

দক্ষিণ কোরিয়া ০ : ১ দক্ষিণ আফ্রিকা

নক আউট নিশ্চিত করতে স্রেফ ড্র করলেই চলত এশিয়ার ফুটবল পরাশক্তি দক্ষিণ কোরিয়ার। ফেভারিট হিসেবেই ম্যাচ শুরু করেছিল তারা। তলানিতে থেকে গ্রুপের শেষ রাউন্ড শুরু করা দক্ষিণ আফ্রিকা উপহার দিল দারুণ চমক। ‘এ’ গ্রুপের ম্যাচে মন্তেরেই স্টেডিয়ামে ১-০ গোলের স্মরণীয় জয়ে প্রথমবারের মতো বিশ্বকাপের নকআউট পর্বে পৌঁছে গেল তারা। ৬৩তম মিনিটে ম্যাচের ভাগ্য গড়ে দেওয়া গোলটি করেন থাপেলো মাসেকো।

ম্যাচের ৬৯ শতাংশ সময় বল নিজেদের কাছে রেখেও আসল কাজটি করতে পারল না দক্ষিণ কোরিয়া। চেক প্রজাতন্ত্রের বিপক্ষে দারুণ জয়ে আসর শুরু করা এশিয়ার দলটি পরের দুই ম্যাচেই হেরে গেল একই ব্যবধানে। তাদের সব আশা অবশ্য শেষ হয়নি। তৃতীয় স্থানাধিকারী দলগুলোর একটি হিসেবে পরবর্তী পর্বে খেলার সুযোগ আছে তাদের।

মন্তেরেইতে বল নিজেদের কাছে রাখার লড়াইয়ে দক্ষিণ কোরিয়া যোজন যোজন এগিয়ে থাকলেও গোলে শট ও লক্ষ্যে রাখার ক্ষেত্রে দক্ষিণ আফ্রিকা ছিল দ্বিগুণ এগিয়ে। গোলে ১৪টি শট নিয়ে সাতটি লক্ষ্যে রাখে তারা। কোরিয়ানদের সাত শটের দুটি ছিল লক্ষ্যে।

ম্যাচের শুরুতে যদিও দক্ষিণ আফ্রিকাকে কাঁপিয়ে দেয় দক্ষিণ কোরিয়া। বল ধরে রেখে দাপটে শুরু করে তারা। দ্বিতীয় মিনিটেই কর্নার থেকে ফাঁকায় পেয়ে হেড করেন কিম মিন-জে। তবে অব্রে মদিবার পায়ে ব্লক হয়ে যায় তা। একটু পর বক্সের ভেতর থেকে লি গাং-ইনের জোরাল শট একটুর জন্য বাইরে দিয়ে চলে যায়।

দ্বিতীয়ার্ধে দক্ষিণ আফ্রিকা আস্তে আস্তে খেলায় জোর বাড়াতে থাকে। মোসেকো এক দফায় বল নিয়ে দারুণভাবে বক্সে ঢুকে শট নিলেও তা ব্লকড হয় কোরিয় রক্ষণ দেয়ালে। একটু পর আর তাকে আটকানো যায়নি। বক্সের ভেতর বল পেয়ে সামনের ডিফেন্ডারের পায়ের ফাঁক দিয়ে জোরাল গড়ানো শটে কোরিয়ান গোলকিপারকে পরাস্ত করেন তিনি। সেই গোল শোধ করার তেমন সুযোগ তৈরি করতে পারেনি দক্ষিণ কোরিয়া।

আগে তিন দফায় বিশ্বকাপ খেলেছে দক্ষিণ আফ্রিকা। স্বাগতিকও ছিল ২০১০ আসরে। কোনোবারই গ্রুপ পর্ব উতরাতে পারেনি তারা। এবার খুলে গেল ইতিহাসের দুয়ার।

সম্পর্কিত খবর

মহামান্য রাষ্ট্রপতির সাথে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দের সাক্ষাৎ

ছবি : সংগৃহীত   আজ রোববার ১৩ সেপ্টেম্বর বঙ্গভবনে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি বাসুদেব ধর ও সাধারণ সম্পাদক সন্তোষ শর্মার নেতৃত্বে ১৫ সদস্যের একটি প্রতিনিধিদল...

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রতিবেশী রাষ্ট্র ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। বৃহস্পতিবার ১৭ সেপ্টেম্বর রাতে ‘পিএমও বাংলাদেশ’ প্রধানমন্ত্রীর কার্যালয়ের অফিশিয়াল ফেসবুক...

চট্টগ্রামে গুরুত্বপূর্ণ সড়কে উন্নয়ন কাজে গতি আনতে রাতে সরেজমিনে চসিক মেয়র

চট্টগ্রাম : চট্টগ্রাম নগরীতে দীর্ঘদিন ধরে সংস্কারের অপেক্ষায় থাকা অক্সিজেন-মুরাদপুর সড়কের উন্নয়নকাজ এগিয়ে যাওয়ায় এ পথে চলাচলকারী নগরবাসীর মধ্যে স্বস্তি ফিরছে। বৃহস্পতিবার রাতে চট্টগ্রাম সিটি...

চট্টগ্রামে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ৪ নিহত

ছবি : সংগৃহীত   চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় কাভার্ডভ্যানের ধাক্কায় একটি মাইক্রোবাসের চার আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত সাতজন। আহতদের উদ্ধার করে চট্টগ্রাম...

ঢাবিতে সাধারণ ছাত্রদের প্রতিবাদ : জিন্নাহ ও গোলাম আযমের ছবি পদদলিত

ছবি : সংগৃহীত   ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সংগ্রহশালায় পাকিস্তানের সাবেক গভর্নর জেনারেল মুহাম্মদ আলী জিন্নাহর ছবি প্রদর্শনের প্রতিবাদে ব্যতিক্রমী কর্মসূচি পালন করেছেন বিশ্ববিদ্যালয়ের...

নবম জাতীয় পে-স্কেলের প্রজ্ঞাপন জারি

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বহুল প্রতীক্ষিত নবম জাতীয় পে-স্কেলের প্রজ্ঞাপন জারি করেছে বাংলাদেশ সরকার। শনিবার ১৯ সেপ্টেম্বর অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ ‘চাকরি (বেতন ও ভাতাদি) আদেশ,...
সর্বশেষ সর্বাধিক পঠিত