রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬

কানাডার বিপক্ষে সুইজারল্যান্ডের জয় : হেরেও প্রথমবার নকআউট পর্বে কানাডা

ক্রীড়া প্রতিবেদক

কানাডা ১ : সুইজারল্যান্ড ২

ভ্যাঙ্কুভারে বুধবার ‘বি’ গ্রুপের শেষ রাউন্ডে ২-১ গোলে সুইজারল্যান্ড স্বাগতিক কানাডাকে হারিয়েছে। সবকটি গোলই হয়েছে দ্বিতীয়ার্ধে। তবে খেলায় হারলেও গ্রুপের রানার্সআপ হিসেবে প্রথমবারের মতো বিশ্বকাপের নকআউটে জায়গা করে নিয়েছে কানাডা। এবারের আগে দুইবার বিশ্বকাপে অংশ নিয়ে ছয় ম্যাচের সবকটি হেরেছিল কানাডা। এবার ঘরের মাঠের আসরে বসনিয়ার সঙ্গে ১-১ ড্রয়ে প্রথম পয়েন্ট পায় সহ-আয়োজক দলটি। দ্বিতীয় ম্যাচে কাতারকে ৬-০ গোলে উড়িয়ে দিয়ে পায় প্রথম জয়ের স্বাদ। এবার হেরে গেলেও, পরের ধাপে জায়গা করে নিয়ে ঐতিহাসিক অর্জন করলো জেসি মার্শের দল।

ম্যাচে লড়াই হয়েছে জমজমাট। ৫৫ শতাংশ পজেশন রেখে গোলের জন্য ছয়টি শট নিয়ে চারটি লক্ষ্যে রাখতে পারে সুইজারল্যান্ড। কানাডার ১৩ শটের সাতটি লক্ষ্যে ছিল। একাদশ মিনিটে প্রথম সুযোগ পায় সুইজারল্যান্ড। বল নিয়ে বক্সে ঢুকে পড়েন ব্রিল এমবোলো। ওয়ান-অন-ওয়ানে তার শট এগিয়ে এসে রুখে দেন গোলরক্ষক মাক্সিম ক্রেপো। এরপরও সুযোগ ছিল। বসনিয়ার বিপক্ষে জোড়া গোল করা মানজাবির প্রচেষ্টা আটকে দেন এক ডিফেন্ডার। দুই মিনিট পর কানাডার ল্যারিন সতীর্থের থ্রু বল ধরে বক্সে ঢুকে গোলরক্ষককে কাটানোর চেষ্টায় ব্যর্থ হন, যদিও দেরিতে অফসাইডের বাঁশি বাজান রেফারি। ৩৩তম মিনিটে ভালো সুযোগ পায় কানাডা। বক্সের ভেতর থেকে ল্যারিনের নিচু শট ঠেকান সুইস গোলরক্ষক গ্রেগর কোবেল। ৪১তম মিনিটে ল্যারিনের আরেকটি প্রচেষ্টা ফেরান তিনি।

দ্বিতীয়ার্ধের খেলা শুরুতেই এগিয়ে যায় সুইজারল্যান্ড। ডান দিক দিয়ে বক্সে ঢুকে পাস দেন মানজাবি। এমবোলো বলের নাগাল না পেলেও নিচু শটে জালে পাঠান ভার্গাস। ৫৭তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করে সুইজারল্যান্ড। এমবোলোর পাস বক্সে পেয়ে জোরাল শটে ঠিকানা খুঁজে নেন মানজাবি। বল হাতে লাগলেও আটকাতে পারেননি গোলরক্ষক।

৭৫তম মিনিটে বদলি নামার পরের মিনিটেই চমৎকার গোলে ব্যবধান কমান কানাডার প্রমিস ডেভিড। বক্সে প্রথম স্পর্শে বল নিয়ন্ত্রণে নিয়ে দ্বিতীয় স্পর্শে অন্য পাশে পাস দেন সালিবা, আর ছুটে গিয়ে ভলিতে জালে পাঠান ডেভিড। শেষ দিকে সমতা টানার বেশ কয়েকটি সুযোগ পায় কানাডা। কিন্তু গোলরক্ষক কোবেলের দেয়াল আর ভাঙতে পারেননি তারা।

সম্পর্কিত খবর

চট্টগ্রামে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ৪ নিহত

ছবি : সংগৃহীত   চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় কাভার্ডভ্যানের ধাক্কায় একটি মাইক্রোবাসের চার আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত সাতজন। আহতদের উদ্ধার করে চট্টগ্রাম...

অপরাধ দমন ও মাদক উদ্ধারে বিশেষ অবদানে শ্রেষ্ঠ ওসি পুরস্কৃত হলেন ফরিদা ইয়াসমিন

চট্টগ্রাম : চট্টগ্রাম জেলার শ্রেষ্ঠ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নির্বাচিত হয়েছেন মীরসরাই থানার ফরিদা ইয়াসমিন। এর আগেও তিনি জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হয়েছিলেন। মঙ্গলবার (...

‘কর্ষণে বুননে সৃজনে’ শীর্ষক অনুষ্ঠানে ‘বিবেক, বিশ্বাস ও মূল্যবোধে দৃঢ় কামরুল হাসান বাদলের অবস্থান স্বতন্ত্র’

‘কামরুল হাসান বাদলের সাহিত্যচর্চার অন্যতম গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য তাঁর জোরালো বুদ্ধিবৃত্তিক অবস্থান ও সময়ের প্রতি দায়বদ্ধতা। রাষ্ট্র ও সমাজের নেতিবাচক কর্মকাণ্ড, অনিয়ম, অসংগতি ও অন্যায়ের...

প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিনের সাথে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর সাক্ষাৎ

ছবি : সংগৃহীত   ভারতে পলাতক ক্ষমতাচ্যুত আওয়ামী ফ্যাসিবাদের দোসর ও আদালতে দণ্ডপ্রাপ্ত আসামিরা যাতে দেশে ও আন্তর্জাতিক পর্যায়ে কোনো ধরনের অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করতে...

চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে বিক্ষোভ ও অবরোধ করলেন ব্যাংক কর্মকর্তা কর্মচারীরা

চট্টগ্রাম : চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন ইসলামী ব্যাংকের চাকরিচ্যুত কর্মকর্তা কর্মচারীরা। সোমবার রাতে সন্ধ্যা ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত প্রায় দুই...

বিজিসি ট্রাস্টের দিনব্যাপী সিজেন রিজিওনাল ক্লাস্টার মিটিং অনুষ্ঠান সম্পন্ন

চট্টগ্রাম : সাংবাদিকতা শিক্ষা ও গবেষণাকে এগিয়ে নেওয়া এবং সিজেন-এর কার্যক্রম সম্প্রসারণ লক্ষ্যে বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ এর জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের উদ্যোগে...
সর্বশেষ সর্বাধিক পঠিত