রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬

চীনে ভয়াবহ বিমান দুর্ঘটনা : সুউচ্চ ভবনের ১০৯ তলায় আছড়ে পড়লো বিমান

অনলাইন ডেস্ক

মার্কিন যুক্তরাষ্ট্রের উপর  ৯/১১ হামলার ভয়াবহ স্মৃতি উস্কে এবার চীনের রাজধানী বেজিংয়ে ঘটল এক চাঞ্চল্যকর বিমান দুর্ঘটনা। বেজিংয়ের সবচেয়ে উঁচু গগনচুম্বী বহুতল ‘সিটিক টাওয়ার’ যা ‘চায়না জ়ুন’ নামেও পরিচিত, সেখানে সজোরে আছড়ে পড়ল একটি ছোট বিমান। এই দুর্ঘটনার জেরে গোটা এলাকা জুড়ে চরম আতঙ্ক ছড়িয়েছে।

রিপোর্ট অনুযায়ী, দুর্ঘটনাগ্রস্ত বিমানটি চীনের অন্যতম সফল লাইট এভিয়েশন এয়ারক্র্যাফট ‘সানওয়ার্ড এসএ ৬০এল অরোরা’। জানা গিয়েছে, পাইলট একাই বিমানটি ওড়াচ্ছিলেন। দুর্ঘটনার মাত্র আধঘণ্টা আগে শিফোসি বিমানবন্দর থেকে তিনি উড়ান শুরু করেন। বিকেল ৫টা ৪০ মিনিট নাগাদ বিমানবন্দরে ফিরে অবতরণের প্রস্তুতি নেওয়ার সময় হঠাৎই বিমানটি তার নির্ধারিত পথ থেকে সরে যায়। ফ্লাইট ট্র্যাকিং থেকে জানা গিয়েছে, বেজিংয়ের ইস্ট ফিফথ রিং রোড এলাকায় পৌঁছনোর পরেই বিমানটির সিগন্যাল হারিয়ে যায় এবং যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়ে।

সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া একাধিক ভিডিয়োতে দেখা গিয়েছে, ১,৭০০ ফুট উঁচু এই ১০৯ তলা বিল্ডিংয়ে ধাক্কা খাওয়ার পর বিমানটির টুকরো টুকরো অংশ আকাশ থেকে বৃষ্টির মতো নিচে আছড়ে পড়ছে। বিমানের ধাক্কায় বহুতলটির অন্তত দুটি জানলার কাঁচ পুরোপুরি ভেঙে যায় এবং বিল্ডিংয়ের গায়ে একটি বড় গর্ত তৈরি হয়।বিল্ডিংয়ের নিচে বিমানের একটি ডানা পড়ে থাকতে দেখা গিয়েছে। এছাড়া গ্রাউন্ড ফ্লোরে ছড়িয়ে ছিটিয়ে থাকা ধ্বংসাবশেষ থেকে গলগল করে কালো ধোঁয়া বেরোতেও দেখা যায়।

দুর্ঘটনার পর পরই তড়িঘড়ি গোটা বিল্ডিং খালি করে দেওয়া হয়। তবে এই ঘটনায় ঠিক কতজনের মৃত্যু হয়েছে বা কতজন আহত হয়েছেন, তা এখনও পর্যন্ত স্পষ্ট নয়। চায়োং ডিস্ট্রিক্টের সেন্ট্রাল বিজনেস ডিস্ট্রিক্টে অবস্থিত এই ‘চায়না জুন’ বিল্ডিংটি সাংহাই টাওয়ার এবং পিং অ্যান ফিন্যান্স সেন্টারের পর চীনের তৃতীয় সর্বোচ্চ বহুতল। দুর্ঘটনার খবর পেতেই ঘটনাস্থলে পৌঁছয় বিশাল পুলিশ বাহিনী এবং জরুরি উদ্ধারকারী দল। রয়টার্সের রিপোর্ট অনুযায়ী, গোটা এলাকা কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে। সিটিক টাওয়ার সংলগ্ন একাধিক রাস্তা বন্ধ করে দিয়েছে পুলিশ। এমনকি সাধারণ পথচারীদের ওই বিল্ডিংয়ের ছবি তুলতেও কড়াভাবে বাধা দেওয়া হচ্ছে।

কী কারণে আচমকা বিমানটি পথ হারাল এবং এই দুর্ঘটনার নেপথ্যে অন্য কোনও যান্ত্রিক ত্রুটি ছিল কি না বা অন্য কোনো ঘটনা এতে জড়িত কিনা তা জানতে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে স্থানীয় প্রশাসন।

সংবাদ সূত্র – কলকাতা নিউজ২৪.কম

সম্পর্কিত খবর

সেপ্টেম্বর ও অক্টোবর আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ও ঝুঁকিপূর্ণ সময় : চসিক মেয়র

চট্টগ্রাম : চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, সেপ্টেম্বর ও অক্টোবর ডেঙ্গুর জন্য ঝুঁকিপূর্ণ সময় হওয়ায় এসময়ে মশক নিধন ও জনসচেতনতা...

দল-মত, বর্ণ ও গোষ্ঠীর ঊর্ধ্বে উঠে সর্বস্তরের মানুষের জন্য নিরপেক্ষভাবে কাজ করার শপথ নিয়েছি : রাষ্ট্রপতি জনাব ফখরুল ইসলাম আলমগীর

ছবি : সংগৃহীত   গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মহামান্য রাষ্ট্রপতি জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, হজরত শাহজালাল (রহ.) ও হজরত শাহপরানসহ (রহ.) অসংখ্য ওলি-আউলিয়ার স্মৃতিধন্য সিলেটে...

হাসপাতালের লাইন দীর্ঘ না করতে নিরাপদ খাদ্য নিশ্চিত করতে হবে: ডিসি জাহিদ

চট্টগ্রাম : হাসপাতালে রোগীর চাপ কমাতে নিরাপদ খাদ্য নিশ্চিত করে রোগ প্রতিরোধে গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। তিনি...

চট্টগ্রামে হারানো অস্ত্র উদ্ধার না হওয়া পর্যন্ত এসব অস্ত্র সমাজের সবার জন্য ঝুঁকিপূর্ণ : র‍্যাব-৭

চট্টগ্রাম : চট্টগ্রামে হারিয়ে যাওয়া সরকারি অস্ত্র উদ্ধারে সবার সহযোগিতা চেয়েছে র‌্যাব-৭ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মোস্তাফিজুর রহমান বলেছেন, হারানো অস্ত্র উদ্ধার না...

যে কোনো সময় এক দফার দাবি আসতে পারে : জামায়াত আমির ডা. শফিকুর রহমান

ছবি : সংগৃহীত   জাতির প্রয়োজনে যে কোনো সময় এক দফার দাবি আসতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ও ত্রয়োদশ জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা...

চট্টগ্রাম জেলা পুলিশের অভিযানে পিচ্চি জাহিদ হত্যা মামলায় গ্রেপ্তার ১২, স্বীকারোক্তি ১ জনের

চট্টগ্রাম : চট্টগ্রামের সাতকানিয়ায় পূর্বপরিকল্পিতভাবে জাহেদুল আলম (৩৩) ওরফে ‘পিচ্চি জাহিদ’কে কুপিয়ে ও পিটিয়ে হত্যার ঘটনায় দায়ের করা মামলায় এজাহারনামীয় ১২ জন আসামিকে গ্রেপ্তার...
সর্বশেষ সর্বাধিক পঠিত