বুধবার, অক্টোবর ২৮, ২০২৬

কক্সবাজারে সমুদ্র সৈকতে গোসলে নেমে তিন পর্যটকের মৃত্যু, দুইজন নিখোঁজ

নিজস্ব প্রতিবেদক

কক্সবাজার : কক্সবাজারের হিমছড়ি সৈকতে গোসলে নেমে তিন পর্যটকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় একজনকে জীবিত উদ্ধার করা হয়েছে এবং এখনো নিখোঁজ রয়েছেন আরো দুইজন।বুধবার ২১ অক্টোবর সন্ধ্যায় হিমছড়ি এলাকার মারিনা রিসোর্টের জাদুঘর-সংলগ্ন সৈকতে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র অনুসারে, বুধবার সন্ধ্যায় পর্যটকদের একটি দল হিমছড়ির ওই সৈকতে গোসল করতে নামে। এ সময় সাগরের ঢেউ ও তীব্র স্রোতের কবলে পড়ে কয়েকজন পর্যটক পানিতে ভেসে যেতে থাকেন। বিষয়টি দেখতে পেয়ে স্থানীয় লোকজন তাদের উদ্ধারে এগিয়ে আসেন।  তাদের প্রচেষ্টায় একজনকে জীবিত উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। পরে ঘটনাস্থল থেকে তিন পর্যটকের মরদেহ উদ্ধার করা হয়।

হিমছড়ি পুলিশ ফাঁড়ির সূত্র অনুসারে, এই ঘটনায় তিনজনের মৃত্যু হয়েছে এবং দুইজন  পর্যটক নিখোঁজ রয়েছেন।

নিহতরা হলেন- ঢাকার উত্তরার দিয়াবাড়ি এলাকার বাসিন্দা মুকাররম হোসেনের ছেলে রোহান (২৩), শহীদুল ইসলাম (২৩) ও চট্টগ্রামের বায়েজিদ শার্সা এলাকার মো. আকাশ (২১)। নিখোঁজরা হলেন- চট্টগ্রামের বায়েজিদ শার্সা এলাকার মো. কবিরের ছেলে মো. হারুন (২০) ও অন্যজন হলেন ঢাকার আজিমপুর এলাকার বাসিন্দা নাফিসুল হক নিবিড় (২২)।

সম্পর্কিত খবর

সরকারি দপ্তরে এসে মানুষ যেন স্বস্তি পান এবং তাঁদের সমস্যার সমাধান হয় : ডিসি জাহিদ

চট্টগ্রাম : চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা সরকারি কর্মকর্তাদের সততা, আন্তরিকতা ও দায়িত্বশীলতার সঙ্গে নাগরিকসেবা নিশ্চিত করার আহ্বান জানিয়ে বলেছেন, আমাদের প্রমাণ...

প্যারিসে বিক্ষোভের উপর নিষেধাজ্ঞা

নতুন করে বিক্ষোভের আশঙ্কায় ফ্রান্সের রাজধানী প্যারিসের একাধিক গুরুত্বপূর্ণ এলাকায় বৃহস্পতিবার, ২২ অক্টোবর বিক্ষোভের উপর নিষেধাজ্ঞা জারি করল পুলিশ। সকাল ৮টা থেকে রাত ৮টা...

আশা করি আগামী ২৪ ঘন্টার মধ্যে নাহিদ ইসলাম পদত্যাগ করবেন : রাশেদ খাঁন

এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম ২৪ ঘণ্টার মধ্যে এমপি পদ থেকে পদত্যাগ করবেন বলে আশা প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। গতরাতে...

চট্টগ্রাম সাতকানিয়ায় বাস-ট্যাক্সির মুখোমুখি সংঘর্ষে নিহত বাবা-মেয়ে, আহত ৪

চট্টগ্রাম : চট্টগ্রামের সাতকানিয়ায় বাসের সাথে সিএনজিচালিত ট্যাক্সির মুখোমুখি সংঘর্ষে বাবা মেয়ে নিহত ও ৪ জন আহত হয়েছে। এ ঘটনায় ক্ষুব্ধ এলাকাবাসী আগুন দিয়ে...

চীনের তিব্বতে শক্তিশালী ৭ মাত্রার ভূমিকম্প

চীনের তিব্বত অঞ্চলে ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। তবে তাৎক্ষণিকভাবে বড় ধরনের ক্ষয়ক্ষতি বা হতাহতের কোনো তথ্য পাওয়া যায়নি। চায়না আর্থকোয়েক নেটওয়ার্কস সেন্টার...

পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরকে পূর্ণ মন্ত্রীর মর্যাদা

বাংলাদেশ সরকারের পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরকে ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী হিসেবে কমনওয়েলথ সরকার-প্রধানদের বৈঠক (সিএইচওজিএম-২০২৬)-এ বাংলাদেশের প্রতিনিধি দলের নেতৃত্ব দেওয়ার জন্য পূর্ণ মন্ত্রীর ক্ষমতা প্রদান করা...
সর্বশেষ সর্বাধিক পঠিত